Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৪৭
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণের পর দুটি মামলায় জামিন পেয়েছেন।
সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম শরীয়তউল্লাহ তার জামিন মঞ্জুর করেন। তালুকদার মো. ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি নিয়মিত মামলা পরিচালনা করতেন।
আইনজীবী সূত্র জানায়, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে তালুকদার মো. ইউনুস আত্মগোপনে চলে যান। ওই সময় তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। সোমবার তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
১৯৫২ সালের ৪ মে জন্ম নেওয়া তালুকদার মো. ইউনুস বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রবীণ রাজনীতিক, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক।
তিনি ২০০৮ সালে বরিশাল-১ আসন থেকে এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সদস্য হিসেবে ভারতে এক মাসের সশস্ত্র প্রশিক্ষণ নেন তালুকদার মো. ইউনুস।
১৯৭১ সালের অক্টোবরে দেশে ফেরার পর যশোরের বাঘারপাড়া এলাকা থেকে পাকিস্তানি সেনাদের হাতে আটক হন তিনি। পরে যশোর কেন্দ্রীয় কারাগারে কোর্ট মার্শালের বিচারে তার মৃত্যুদণ্ড কার্যকরের দিনও নির্ধারিত হয়েছিল।
তবে ৭ ডিসেম্বর ওই এলাকা শত্রুমুক্ত হলে কারাগার ভেঙে মুক্তিযোদ্ধাদের মুক্ত করা হয়। চারদিন হেঁটে তিনি বরিশালের গৌরনদীতে ফিরে আসেন।

০৯ জুন, ২০২৬ ১৮:০৫
বরিশাল-পটুয়াখালীসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সংকেত। মঙ্গলবার (৯ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, বরিশাল, পটুয়াখালী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নৌবন্দরকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

০৯ জুন, ২০২৬ ১৭:৩২
বরিশাল শহরের শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি (কেডিসি) কলোনীর একটি বাসা থেকে গাঁজার একটি বৃহৎ চালান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দাপুলিশের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬৬ কেজি পরিমাণের এই গাঁজার চালানটি উদ্ধার করা হয়। তবে এসময় মাদকবিক্রেতা সাইদুল ইসলামকে পাওয়া যায়নি।
গোয়েন্দাপুলিশ জানিয়েছে, কলোনীর বাসিন্দা সাইদুল ইসলামের বাসায় ব্যাপকসংখ্যক মাদক মজুত আছে- এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে সেখানে ডিবি ডিসির নেতৃত্বে হানা দেওয়া হয়। এবং সেখানকার একটি টিনের বাসার তৃতীয় তলা থেকে সর্বমোট ৬৬ কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় ঘরের বাসিন্দা সাইদুল বা জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গোয়েন্দাপুলিশের পরিদর্শক (ওসি) ছগির হোসেন বরিশালটাইমসকে জানান, মঙ্গলবার নির্ভরযোগ্য সূত্রের খবরের ভিত্তিতে অভিযান শুরু হয়। এবং একপর্যায়ে বুধবার সকালে কেডিসি কলোনীর সাইদুলের বাসায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা পাওয়া গেছে। তবে এসময় সাইদুল বা তার সহযোগী কাউকে পাওয়া যায়নি।
এই মাদকের সাথে জড়িত সাইদুলসহ সকলকে গ্রেপ্তারে গোয়েন্দাপুলিশের অভিযান অব্যাহত আছে, জানান ডিবি পুলিশের ওসি।’

০৯ জুন, ২০২৬ ১৫:০৪
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহে আলমকে এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। এদিন কারাগার থেকে শাহে আলমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। কনফিডেন্স টাওয়ারের সামনে সংঘটিত ওই ঘটনায় ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। পরে ওই বছরের ১১ ডিসেম্বর জব্বার আলী হাওলাদার বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়। এ মামলায় এজাহারে নাম না থাকলেও অজ্ঞাতনামা আসামি হিসেবে শাহে আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর শাহে আলমের বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে বরিশালের আদালতে একটি মামলা দায়ের হয়। মামলাটিতে তার তিন ভাইসহ মোট ১৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়েছিল। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাহে আলমের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর আটকের পর থেকে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে তিনি দীর্ঘ ২১ মাস ধরে কারান্তরীণ রয়েছেন। সম্প্রতি ছাত্র হত্যা মামলায় তার জামিন হলেও আরেক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।
একের পর এক রাজনৈতিক হয়রানিমূলক মামলায় তাকে দীর্ঘ ২১ মাস কারাগারে বন্দি রাখার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
বরিশাল টাইমস