০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০১
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের পতাকা উড়লে তা দক্ষিণাঞ্চলের সাগরপাড় থেকেই প্রথম উড়বে। তিনি আরও দাবি করেন, দেশের কোথাও যদি হাতপাখা প্রতীক বিজয়ী নাও হয়, বরগুনা-১ আসনে বিজয় নিশ্চিত হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বরগুনার আমতলী পৌরসভা ভবন প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় সৈয়দ রেজাউল করিম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠনের আশায় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, কেউ সোনার বাংলা, কেউ সবুজ বা ডিজিটাল বাংলার কথা বলে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অতিরিক্ত আশ্বাস না দিয়ে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বিজয়ী হলে আল্লাহর রহমতে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে। প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ভোটকেন্দ্র দখলের মতো কোনো পথ বেছে নেওয়া যাবে না।
তিনি শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সভ্য মানুষ। আমাদের বিরক্ত করবেন না, ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন।’
তিনি আরও বলেন, হাতপাখা প্রতীক বিজয়ী হলে বরগুনাকে দেশের একটি মডেল জেলায় রূপান্তর করা হবে। সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. অলি উল্লাহ এবং বরগুনা-২ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় উপস্থিত ছিলেন।

০৬ এপ্রিল, ২০২৬ ১৯:২৭
আমতলীতে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো. নুরুল হক মৃধা। আজ সোমবার সকাল পৌনে ৬টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খানকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কসংলগ্ন আমড়াগাছিয়া নামক স্থানে অবস্থিত খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স। সড়কে চলাচল করা গাড়ি থেকে চাঁদা/সহায়তা নিয়ে খানকার শিক্ষার্থীদের লেখাপড়া, থাকা-খাওয়া চলে। খানকার খাদেমরা ওই সহায়তার টাকা সড়ক থেকে তুলে নেন। আজ সকালে ফজরের নামাজ পড়ে খাদেম মো. নুরুল হক মৃধা সড়কে ফেলে রাখা সহায়তার টাকা তুলছিলেন। এ সময় একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন খাদেম।
খবর পেয়ে আমতলী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক সাবিনা ইয়াসমিন স্বর্ণা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন নুরুল হক মৃধা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নিহত নুরুল হক মৃধার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে। নিহতের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

০৪ এপ্রিল, ২০২৬ ১৯:০৭
বরগুনার পাথরঘাটায় বেওয়ারিশ কুকুরের হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুকুরের কামড়ে আহত হয়ে ২৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত তিনজনকে দ্রুত স্থানান্তর করা হয়েছে, আর বাকিরা প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ নিয়ে বাড়িতে চলে গেছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সদর ইউনিয়ন থেকে একাধিক রোগী কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানা এলাকায় একটি সাদা-কালো বেওয়ারিশ কুকুর ঘুরে ঘুরে মানুষের ওপর আক্রমণ করে।
পদ্মা এলাকার বাসিন্দা হিরু জমাদ্দার জানান, তাঁদের পরিবারের তিনজনকে কামড় দিয়ে কুকুরটি হাড়িটানার দিকে চলে যায়। অন্যদিকে, হাড়িটানা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সাহিন বলেন, তাঁর চাচা আবুল কালামের ওপরও একই কুকুরটি হামলা চালায় এবং তাঁর গালের মাংস ছিঁড়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশালে পাঠানো হয়েছে।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন না থাকায় ভুক্তভোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন কিনছেন বলে অভিযোগ করেছেন।
পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. অরবিন্দ দাস জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কুকুর নিধন দণ্ডনীয় অপরাধ। তাই কুকুর নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগসহ মানবিক পদ্ধতি গ্রহণ করা জরুরি।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ভ্যাকসিনের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

০৪ এপ্রিল, ২০২৬ ১৩:৪৫
দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বরগুনা-বাকেরগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কটি এখন ঝুঁকি ও দীর্ঘস্থায়ী ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে। প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কে অন্তত ৫১টি ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত হলেও ১৮ ফুট প্রশস্ত সরু রাস্তার কারণে পরিবহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে।
কুয়াকাটা-ঢাকা মহাসড়কের বাকেরগঞ্জ পয়েন্ট থেকে শুরু হওয়া এই সড়কটি বরগুনা, মির্জাগঞ্জ ও বাকেরগঞ্জের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। প্রতিদিন অন্তত ৩০০ যাত্রীবাহী বাসসহ অসংখ্য পণ্যবাহী যান এখানে চলাচল করে।
পায়রা সেতুতে ওজন সীমা নির্ধারণ করে দেওয়ায় ৩০ টনের বেশি ভারী ট্রাকগুলো বিকল্প হিসেবে এই সরু সড়কটি ব্যবহার করছে। এতে সড়কের ব্রিজ ও কালভার্টগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দেশে ২৮টি স্থানে ওজন মাপার স্কেল থাকলেও বরগুনায় কোনো ব্যবস্থা নেই। ফলে অতিরিক্ত বোঝাই যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চালক সাইফুল ইসলাম জানান, বরগুনা থেকে বরিশাল যেতে ৫১টি বিপজ্জনক বাঁক পার হতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মনির হোসেন কামাল দ্রুত ওজন স্কেল স্থাপনের দাবি জানিয়েছেন।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণেই বরগুনা উন্নয়নে পিছিয়ে। একটি প্রশস্ত ও নিরাপদ সড়ক এখন সময়ের দাবি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণের প্রকল্প প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মহাসড়কটিকে চার লেনে উন্নীত করার লক্ষ্যে সমীক্ষা চলছে।
দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটনে গতি আনতে এই মহাসড়কের আধুনিকায়ন এখন গণদাবিতে পরিণত হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই জনপদের যোগাযোগ ব্যবস্থা আরও ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.