১৩ মার্চ, ২০২৬ ১৯:০২
ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জাম ও লক্ষাধিক টাকার জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনীর রানীরহাট থেকে মো. ফারুক আহম্মেদ ভূঁইয়াকে আটক করে পুলিশ।
আসামি ফারুক আহম্মেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার মৃত মো. আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে। সে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সিতে ভাড়া বাসায় থাকত।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনী মডেল থানাধীন রানীরহাট বাজারে জাল টাকাসহ ফারুককে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে হেফাজতে নেন। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১০০০, ১০০ ও ২০ টাকার নোটসহ মোট ৫,৬২০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটক ফারুককে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দাগনভূঁঞা উপজেলার কোরাইশমুন্সী বাজারের একটি কম্পিউটার দোকানে ব্যবসার আড়ালে জাল টাকা তৈরি করে আসছিল।
পরবর্তীতে পুলিশ দাগনভূঞার রাজাপুরে তার ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমপরিমাণ ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট পাওয়া যায়। এছাড়াও জালনোট তৈরির একটি ইপসন মাল্টি কালার প্রিন্টার, ডেল মনিটর, গিগাসোনিক প্রসেসর, পেনড্রাইভ, এ-ফোর সাইজের কাগজ, ফটো পেপার, কাটার, স্কেলসহ জাল নোট তৈরিতে ব্যবহৃত ডালডা ঘি উদ্ধার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ফারুক জানায়, সে ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স শেষ করে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছিল। ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল টাকা তৈরির কৌশল রপ্ত করে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিল তার। সে মূলত উচ্চশিক্ষিত হয়েও অল্প সময়ে অধিক লাভের আশায় এ অপরাধে জড়িয়ে পড়ে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

১৩ মার্চ, ২০২৬ ২০:৫১
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কলাপাতা কাটা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন (৫০) নামে এক সিনএজি চালককে ঘুসি দিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, হত্যাকারি আবুল বাশার একই বাড়ির বাসিন্দা। শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কামাল ভেন্ডা, সাদ্দাম ও রমজান আলি লিটন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত ঝগড়া চলে আসছিল।
শুক্রবার জুম্মার নামাজের পর দোকানের কাছে উভয়ের মধ্যে কলাপাতা কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায় আবুল বাশার বিল্লালকে ঘুসি মারে। ঘটনাস্থলেই বিল্লাল পড়ে গেলে মৃত্যু বরণ করেন।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম মেম্বার বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তারা দুই প্রতিবেশি। তাদের মধ্যে জায়গা নিয়ে পূর্ব থেকেই বিবাদ ছিল। আজ কলাপাতা কাটা নিয়ে বাকবিতণ্ডার সময় আবুল বাশার বিল্লালকে ঘুসি মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
মৃত বিল্লালের ছেলে কাউছার হোসেন বলেন, আমাদের সঙ্গে তাদের মধ্যে জায়গা নিয়ে ঝগড়া চলছে। জুম্মার নামাজের পর আব্বার সঙ্গে দোকানের কাছে কথা কাটাকাটির সময় আবুল বাশার আব্বাকে ঘুসি মারে। সঙ্গে সঙ্গে তিনি মারা যান। আমি চাই, এ হত্যার বিচার হোক।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩ মার্চ, ২০২৬ ১৯:৫৫
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উল্টোপথে আসা একটি ট্রাকের ধাক্কায় কাওসার হোসেন সম্রাট (৩৫) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার হোসেন সম্রাট দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রুহুল আমিনের ছেলে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই তিনি পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় বসবাস করতেন। পরিবারে তার স্ত্রী ও তিন এবং দুই বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে।
নিহতের পিতা রুহুল আমিন জানান, চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে দৌলতপুরে ফিরছিলেন সম্রাট। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।

১৩ মার্চ, ২০২৬ ১৯:২৬
নোয়াখালীর সদর উপজেলায় সরকারি হাট-বাজার নিলামের টেন্ডার বক্সে জোরপূর্বক সিডিউল ঢোকানোর অভিযোগে মো. হারুন নামে এক শ্রমিকদল নেতাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. হারুন (৪২) নোয়াখালী পৌরসভা শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক এবং পৌরসভার উজ্জলপুর এলাকার বাসিন্দা মো. শহীদ উল্যার ছেলে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম। এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার ৩৩টি হাট-বাজারের ইজারা নিলামের টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল ১২ মার্চ। সকাল ৯টা থেকে বিভিন্ন ঠিকাদার ও টেন্ডার প্রত্যাশীরা নির্ধারিত চারটি স্থানে স্থাপিত টেন্ডার বক্সে তাদের সিডিউল জমা দেন।
নির্ধারিত সময় শেষ হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সদর উপজেলা ভূমি কার্যালয় থেকে টেন্ডার বক্সগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হচ্ছিল।
দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে শ্রমিকদল নেতা হারুন জোরপূর্বক ২-৩টি সিডিউল টেন্ডার বক্সে ঢুকিয়ে দেন।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসার পর তিনি পুলিশকে অভিযুক্তকে আটক করার নির্দেশ দেন। পরে পুলিশ তাকে কার্যালয়ের নিচতলা থেকে আটক করে।
এরপর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হারুনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা দেন।
নোয়াখালী জেলা শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, এই বিষয়টি আমি গণমাধ্যম থেকে জেনেছি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ নেওয়াজ তানভীর বলেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তিনি জোর করে টেন্ডার সিডিউল জমা দেন। বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.