১০ নভেম্বর, ২০২৫ ২১:২০
আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের আস্তিনের নিচে বসে গত ১৫ বছর জামায়াতে ইসলামী সংগঠন চালিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।সোমবার (১০ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকার ধামরাইয়ে একটি র্যালি ও সমাবেশ আয়োজন করা হয়। ধামরাই বাজার রথখোলা থেকে শুরু হয়ে ঢুলিভিটায় র্যালি শেষ হয়। এতে বিপুল সংখ্যক নারীসহ হাজারো নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে নাজমুল হাসান অভি বলেন, গত ১৫ বছর ৭ মাস নির্যাতিত হয়ে, নিপিড়নে জর্জরিত হয়ে সাধারণ মানুষকে বন্দি জীবনযাপন করতে হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী লাখ লাখ মামলা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। তখন কিন্তু আমরা জামায়াতে ইসলামী বাংলাদেশের কোনো মানুষকে রাস্তায় দেখিনি। এখন তারা বলে যে ক্ষমতায় যাওয়ার জন্য যদি আঙুল বাঁকা করতে হয় তাও তারা বাঁকা করে ঘি খাবে।
তিনি বলেন, ১৫ বছর আমরা আপনাদের দেখেছি- আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের আস্তিনের নিচে বসে সংগঠন চালিয়েছেন। আজকে আপনারা বলছেন, নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, এবার দাঁড়িপাল্লা দেখেন। আপনাদের মানুষ দেখেছে ১৯৪৭ সালে, আপনাদের মানুষ দেখেছে ১৯৭১ সালে, আপনাদের মানুষ দেখেছে ১৯৯০ সালে, আপনাদের মানুষ দেখতে চায় না।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে অভি বলেন, আপনারা প্রত্যেকবারই ক্ষমতার ভাগ নিয়েছেন। এরশাদের সময় আপনারা ভাগ নিয়েছেন, চারদলীয় ঐক্যজোটে থেকে আপনারা ভাগ নিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে থেকে আপনারা ভাগ নিয়েছেন। সুতরাং বাংলাদেশের মানুষ আপনাদের আর আপনাদের দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন ধানের শীষ দেখতে চায়।
সমাবেশের আগে আয়োজিত র্যালিতে ধামরাই উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, রাশেদ মিয়া। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী প্রমুখ।’

০৮ এপ্রিল, ২০২৬ ১৪:০০
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল ২০২৬ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি পাস হয়।

০৩ এপ্রিল, ২০২৬ ১৭:১৭
বগুড়ার শিবগঞ্জে জানাজায় অংশ নিতে গিয়ে চুরির কবলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া বালা বত্রিশ গ্রামে জানাজা চলাকালীন তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি চুরি হয়।
ভুক্তভোগী ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার আহ্বায়ক। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ তার দুলাভাই ফারুক হোসেনের একটি কালো রঙের ‘পালসার ডাবল ডিস্ক’ মোটরসাইকেল নিয়ে বালা বত্রিশ গ্রামে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যান। মসজিদের পাশে মোটরসাইকেলটি রেখে তিনি নামাজে দাঁড়ান। নামাজ শেষ করে এসে দেখেন নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে এনসিপি নেতা ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ বলেন, এটি একটি পরিকল্পিত চুরি বলে আমার ধারণা। চোর চক্র সম্ভবত আগে থেকেই আমাকে লক্ষ করছিল। দিনের আলোতে জনসমাগমের মধ্যে এমন চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, মোটরসাইকেল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং মোটরসাইকেলটি উদ্ধারসহ চোর চক্রকে শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে।

২৯ মার্চ, ২০২৬ ১৮:৫৩
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে একদল শিক্ষার্থী। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে শিক্ষার্থীরা ঘিরে ধরেন এবং সেখান থেকেই তাকে আটকে রাখা হয়। পরে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে সেখানে পুলিশের একটি গাড়ি উপস্থিত হয়।
তারা বলেন, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো আমরা খোঁজ নিচ্ছি।’
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১০ এপ্রিল, ২০২৬ ১৯:৪৫
১০ এপ্রিল, ২০২৬ ১৮:২১
১০ এপ্রিল, ২০২৬ ১৭:৫৩
১০ এপ্রিল, ২০২৬ ১৭:১৭