ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদসহ চারজনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে ডা. শামীম খাগড়াছড়ি সদর হাসপাতালে কর্মরত আছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুদক পিরোজপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল বাদী হয়ে এই মামলা করেন। তার বিরুদ্ধে দরপত্রে অনিয়ম ও প্রতারণার মাধ্যমে ২ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকার ঠিকাদারি কাজ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার বাকি আসামিরা হলেন, বরিশাল কাটপট্রি রোডের ঠিকাদার শিপ্রা রানী পিপলাই, তার ছেলে সোহাগ কৃষ্ণ পিপলাই ও স্বামী সত্য কৃষ্ণ পিপলাই।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে ঝালকাঠি সদর হাসপাতালে এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য ৫ কোটি টাকার এপিপি অনুমোদন করা হয়। এপিপি অনুমোদনের পর গজ, ব্যান্ডেজ, তুলা, ওষুধ, কেমিক্যাল, আসবাবপত্র ও কিচেন সামগ্রী ক্রয়ের জন্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ ২ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকার দরপত্র আহ্বান করেন। ৬টি গ্রুপের দরপত্রে প্রতিগ্রুপে ৫টি করে দরপত্র বিক্রি দেখানো হয়।
এই আহ্বানের প্রেক্ষিতে মেসার্স আহসান ব্রাদার্স, পিপলাই এন্টারপ্রাইজ, বাপ্পী ইন্টারন্যাশনাল ও শহিদুল ইসলাম এই চারটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। ডা. শামীমের নেতৃত্বে দরপত্র মূল্যায়ন কমিটি তিনটি প্রতিষ্ঠা মেসার্স আহসান ব্রাদার্স, পিপলাই এন্টারপ্রাইজ ও বাপ্পী ইন্টারন্যাশনালকে উপযুক্ত বিবেচনা করে কার্যাদেশ প্রদান করে। অথচ এই তিনটি প্রতিষ্ঠান আসামি সোহাগ কৃষ্ণ পিপলাই একাই পরিচালনা করেন। মেসার্স আহসান ব্রাদার্স প্রোপাইটর দেখানো হয় সোহাগের বাবা সত্য কৃষ্ণ পিপলাইকে, বাপ্পী ইন্টারন্যাশনালের প্রোপাইটর সোহাগের মা শিপ্রা রানী পিপলাইকে এবং পিপলাই এন্টারপ্রাইজের মালিক সোহাগ পিপলাই নিজে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ৮৩৭/৮৩৮ উত্তর কাটপট্রি বরিশাল সদর।
মামলার বাদী দুদক পিরোজপুরের উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল বলেন, আসামি ডা. শামীম নিজে এবং অপর আসামিদের লাভবান করার জন্য পরস্পর যোগসাজশে দাখিলি দরপত্রে আইটেমভিত্তিক প্রায় কাছাকাছি সাজানো প্রতিযোগিতা দেখিয়েছেন, যা পিপিআর বিধিমালা ২০০৮ এর ১২৭ (৩) (খ) অনুযায়ী চক্রান্তমূলক কার্য এবং শাস্তিযোগ্য অপরাধ।
তিনি বলেন, মামলা রেকর্ডের পর কাগজপত্র ঢাকা কমিশনে পাঠানো হয়েছে। কমিশন থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগের পর আসামিদের গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত ডা. শামীম আহমেদ বলেন, সাজানো এবং বানানো অভিযোগে আমার নামে মামলা করা হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার।

১৭ নভেম্বর, ২০২৬ ১৫:২৬
ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আনেচ মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি আলী হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই এলাকার দশম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ অনুযায়ী, স্কুলে যাওয়া-আসার পথে আলী হোসেন মোল্লা তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২৮ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে ফুহাত মীরের সহায়তায় জানালার শিক ভেঙে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করেন তিনি। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর কাউকে কিছু না জানানোর জন্য ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, ধর্ষণ মামলার পলাতক আসামি আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।'

১৬ নভেম্বর, ২০২৬ ১৪:৪৮
রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে ফের হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা আলম মিতু। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে তাঁকে কল করে হাত ভেঙে দেওয়া ও হত্যার হুমকি দেওয়া হয়।
মাহমুদা আলম মিতু জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। পেশায় চিকিৎসক এই রাজনীতিক এনসিপির রাজনীতিতেও সক্রিয়।
ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে উদ্দেশ করে বলা হয়, ‘আপনারা কি জুলাইযোদ্ধা? আপনি ৩২ নম্বরটা ভেঙেছেন না? আমাদের মনে আছে। আপনার এই হাতগুলো আছে না—এই হাতগুলো আমরা ভাঙব, মনে রাখবেন। যে হাত দিয়ে আপনি ভেঙেছেন, আমরা সেই হাত ভাঙব।’
জবাবে মিতু বলেন, ‘তোরা দেশে আয়, দেশে আয়। ভাঙ।’
এরপর হুমকিদাতা আরও বলেন, ‘চিন্তা করেন না। নয়ন আছে না? আপনারে হাদি বানায়ে দিব।’
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে টানা সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন মাহমুদা মিতু। আগেও এ ধরনের হুমকি পাওয়ার কথা উল্লেখ করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তবে সর্বশেষ ফোনকলটি কোন ব্যক্তির কাছ থেকে এসেছে, হুমকিদাতার পরিচয় কী এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

১৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৪
ঝালকাঠির নলছিটিতে বসতঘরে সিঁধ কেটে ঢুকে সুখি বেগম (৪৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। হত্যাকাণ্ডের প্রায় এক বছর দুই মাস পর গত রোববার বিকেলে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে মো. হাসান হাওলাদার (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সুখি বেগমের স্বামী মো. মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত চারটা থেকে সকাল সাড়ে নয়টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁদের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় ঘরের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করে তারা।
এজাহারে আরও বলা হয়, দুর্বৃত্তদের একজনকে চিনে ফেলেন সুখি বেগম। বিষয়টি বুঝতে পেরে দুর্বৃত্তরা তাঁর গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তে পাওয়া প্রধান অভিযুক্ত হাসান হাওলাদারকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা ব্যাটালিয়ন অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের কাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর হাসান হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২৭ নভেম্বর, ২০২৫ ১১:১৬
ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদসহ চারজনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে ডা. শামীম খাগড়াছড়ি সদর হাসপাতালে কর্মরত আছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুদক পিরোজপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল বাদী হয়ে এই মামলা করেন। তার বিরুদ্ধে দরপত্রে অনিয়ম ও প্রতারণার মাধ্যমে ২ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকার ঠিকাদারি কাজ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার বাকি আসামিরা হলেন, বরিশাল কাটপট্রি রোডের ঠিকাদার শিপ্রা রানী পিপলাই, তার ছেলে সোহাগ কৃষ্ণ পিপলাই ও স্বামী সত্য কৃষ্ণ পিপলাই।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে ঝালকাঠি সদর হাসপাতালে এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য ৫ কোটি টাকার এপিপি অনুমোদন করা হয়। এপিপি অনুমোদনের পর গজ, ব্যান্ডেজ, তুলা, ওষুধ, কেমিক্যাল, আসবাবপত্র ও কিচেন সামগ্রী ক্রয়ের জন্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ ২ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকার দরপত্র আহ্বান করেন। ৬টি গ্রুপের দরপত্রে প্রতিগ্রুপে ৫টি করে দরপত্র বিক্রি দেখানো হয়।
এই আহ্বানের প্রেক্ষিতে মেসার্স আহসান ব্রাদার্স, পিপলাই এন্টারপ্রাইজ, বাপ্পী ইন্টারন্যাশনাল ও শহিদুল ইসলাম এই চারটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। ডা. শামীমের নেতৃত্বে দরপত্র মূল্যায়ন কমিটি তিনটি প্রতিষ্ঠা মেসার্স আহসান ব্রাদার্স, পিপলাই এন্টারপ্রাইজ ও বাপ্পী ইন্টারন্যাশনালকে উপযুক্ত বিবেচনা করে কার্যাদেশ প্রদান করে। অথচ এই তিনটি প্রতিষ্ঠান আসামি সোহাগ কৃষ্ণ পিপলাই একাই পরিচালনা করেন। মেসার্স আহসান ব্রাদার্স প্রোপাইটর দেখানো হয় সোহাগের বাবা সত্য কৃষ্ণ পিপলাইকে, বাপ্পী ইন্টারন্যাশনালের প্রোপাইটর সোহাগের মা শিপ্রা রানী পিপলাইকে এবং পিপলাই এন্টারপ্রাইজের মালিক সোহাগ পিপলাই নিজে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ৮৩৭/৮৩৮ উত্তর কাটপট্রি বরিশাল সদর।
মামলার বাদী দুদক পিরোজপুরের উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল বলেন, আসামি ডা. শামীম নিজে এবং অপর আসামিদের লাভবান করার জন্য পরস্পর যোগসাজশে দাখিলি দরপত্রে আইটেমভিত্তিক প্রায় কাছাকাছি সাজানো প্রতিযোগিতা দেখিয়েছেন, যা পিপিআর বিধিমালা ২০০৮ এর ১২৭ (৩) (খ) অনুযায়ী চক্রান্তমূলক কার্য এবং শাস্তিযোগ্য অপরাধ।
তিনি বলেন, মামলা রেকর্ডের পর কাগজপত্র ঢাকা কমিশনে পাঠানো হয়েছে। কমিশন থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগের পর আসামিদের গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত ডা. শামীম আহমেদ বলেন, সাজানো এবং বানানো অভিযোগে আমার নামে মামলা করা হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার।
১৮ নভেম্বর, ২০২৬ ১৯:৫১
১৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪১
১৮ নভেম্বর, ২০২৬ ১৯:২৩
১৮ নভেম্বর, ২০২৬ ১৮:৫৯