বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ববি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম । প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় খুব পুরোনো না হলেও সমাজে এর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নবীনদের গর্ব করা উচিত।
তিনি জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের সবচেয়ে সুন্দর উদাহরণ সৃষ্টি করেছে। তিনি শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার উদাহরণ টেনে শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীদের মন ও মানসিকতার বিকাশ ঘটবে এবং প্রত্যাশাগুলো বাস্তব রূপ পাবে। তবে তাদের মনে রাখতে হবে, পুরো দেশ ও জাতি তাদের দিকে তাকিয়ে আছে। ন্যায় ও অন্যায়ের পার্থক্য করতে সক্ষম সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি এই বয়সকে ‘ছিটকে পড়ার বয়স’ উল্লেখ করে সবাইকে সতর্ক ও ইতিবাচক বিষয়ে সিরিয়াস থাকার আহ্বান জানান তিনি।
ওরিয়েন্টেশন ও নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল। বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেরাজ হোসেন চিশতি, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী উম্মে হাফসা, ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী সাবেকুন্নাহার নিপা এবং প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. শাহাদাৎ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৯ জুলাই, ২০২৬ ১৪:৫৬
বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৭ জুলাই ২০২৬: বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কৃতী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ টি বিভাগের মোট ৭টি অনুষদের ১০৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এ সম্মাননা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক ও দেশের কর্ণধার। তাদের মেধা, সততা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাশক্তির ওপর নির্ভর করছে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা। তাই, তোমাদের জ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল অর্জন নয়, বরং সৎ, দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, ডিন’স মেরিট অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি। সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা পেলে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা দেশ-বিদেশে ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক। ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ প্রাপ্তদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিভাগ কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিনজন শিক্ষার্থী এই সম্মাননা লাভ করেন। তাদের মধ্যে নিহাল ইসলাম খন্দকার, পিতা: খন্দকার নজরুল ইসলাম, বরিশালের বানারীপাড়া পৌরসভার কৃতী সন্তান। . হাফিজ আশরাফুল হক বলেন, উপকূল অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশের একমাত্র বিভাগ যেখানে উপকূল দুর্যোগ ব্যবস্হাপনা বিষয়ে স্নাতক(সম্মান) ডিগ্রি দেওয়া হয় যা বাংলাদেশের কোথাও দেওয়া হয় না।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

২৯ জুলাই, ২০২৬ ০০:৩০
সমাজের অবহেলা, বৈষম্য আর বঞ্চনাকে পেছনে ফেলে নতুন জীবনের পথে হাঁটতে শুরু করলেন তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভি। বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) মজুরিভিত্তিক চাকরি পেয়েছেন তিনি, যা শুধু একটি নিয়োগ নয়—বরং সমতা ও মানবিকতার এক উজ্জ্বল বার্তা।
মঙ্গলবার বিকেলে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে অভির হাতে নিয়োগপত্র তুলে দেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষকে সমান সুযোগ নিশ্চিত করাই একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অন্যতম শর্ত।
বিসিসি সূত্র জানায়, নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভি যোগদানের দিন থেকেই মাসিক ১৬ হাজার ৫০০ টাকা বেতন পাবেন। কোন শাখায় দায়িত্ব পালন করবেন তা এখনো নির্ধারণ না হলেও তাঁকে সম্মানজনক দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নিয়োগপত্র হাতে পেয়ে আবেগাপ্লুত অভি বলেন, “আমাদের মতো মানুষদের প্রতিনিয়ত অবহেলা ও বৈষম্যের মুখোমুখি হতে হয়। এই চাকরি শুধু কর্মসংস্থান নয়, এটি আমার জন্য সম্মানের সঙ্গে বেঁচে থাকার নতুন সুযোগ। এখন আমি আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারব।”
বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় সম্পৃক্ত করা এবং আত্মনির্ভরশীল করে তোলা আমাদের সবার দায়িত্ব। সুযোগ পেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
বরিশাল সিটি করপোরেশনের এই উদ্যোগ অনেকের কাছে একটি চাকরির খবর হলেও, বাস্তবে এটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ বার্তা—যেখানে পরিচয় নয়, যোগ্যতা ও মানবিকতাই হবে মানুষের মূল্যায়নের প্রধান ভিত্তি।’

২৮ জুলাই, ২০২৬ ১৫:৩৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কোথাও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গৌরনদীর কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
মন্ত্রী বলেন, ক্ষমতার উৎস জনগণ, আমরা কেবল জনগণের সেবক। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের সৈয়দ আলম খান সেন্টু প্রমুখ।’

২৫ জানুয়ারি, ২০২৬ ১৭:২০
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ববি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম । প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় খুব পুরোনো না হলেও সমাজে এর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নবীনদের গর্ব করা উচিত।
তিনি জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের সবচেয়ে সুন্দর উদাহরণ সৃষ্টি করেছে। তিনি শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার উদাহরণ টেনে শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীদের মন ও মানসিকতার বিকাশ ঘটবে এবং প্রত্যাশাগুলো বাস্তব রূপ পাবে। তবে তাদের মনে রাখতে হবে, পুরো দেশ ও জাতি তাদের দিকে তাকিয়ে আছে। ন্যায় ও অন্যায়ের পার্থক্য করতে সক্ষম সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি এই বয়সকে ‘ছিটকে পড়ার বয়স’ উল্লেখ করে সবাইকে সতর্ক ও ইতিবাচক বিষয়ে সিরিয়াস থাকার আহ্বান জানান তিনি।
ওরিয়েন্টেশন ও নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল। বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেরাজ হোসেন চিশতি, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী উম্মে হাফসা, ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী সাবেকুন্নাহার নিপা এবং প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. শাহাদাৎ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩১ জুলাই, ২০২৬ ১৮:৪০
৩১ জুলাই, ২০২৬ ১৮:৩২
৩১ জুলাই, ২০২৬ ১৭:৫০
৩১ জুলাই, ২০২৬ ১৭:১৬