Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৫ জুন, ২০২৬ ২২:১৩
বরিশাল নগরীতে দৈনিক আজকের তালাশ পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৬টার মধ্যে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের রাখালবাবু লেনস্থ রাজ্জাক মঞ্জিলের সামনে অবস্থিত দৈনিক আজকের তালাশ অফিসের একটি লাইটিং সাইনবোর্ড এবং প্রায় ৫০ গজ তামার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রতিষ্ঠানটির প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন জানান, সকালে অফিসে এসে চুরির বিষয়টি জানতে পারেন। পরে আশপাশে খোঁজখবর নিয়েও চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে ঘটনাটি তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি: বরিশাল টাইমস

২৫ জুন, ২০২৬ ১১:৩৬
দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ছাড়বো।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

২৪ জুন, ২০২৬ ১৮:১৮
রাত ১টার মধ্যে দেশের ১১ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অঞ্চলগুলো হলো- বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, খুলনা, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।
বুধবার (২৪ জুন) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২৪ জুন, ২০২৬ ১৮:০৭
বরিশালের গৌরনদীতে বরিশাল-ঢাকা মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে একটি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গৌরনদী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিল। পথে খাঞ্জাপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।’