Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৯ মে, ২০২৬ ১২:১৭
বরিশালের আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় এক আলোর ঝলক। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশের এই অদ্ভুত দৃশ্য সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। মুহূর্তের মধ্যেই এই আলো নিয়ে জনমনে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে দর্শনার্থীরা যখন সময় কাটাচ্ছিলেন, ঠিক তখনই দক্ষিণ আকাশে আলোর এই বিচ্ছুরণ দেখা যায়।
সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ আকাশে অস্বাভাবিক উজ্জ্বল এক আলোর রেখা দেখা যায়। বিষয়টি নজরে আসতেই উৎসুক জনতা ভিড় জমান এবং অনেকেই মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করেন। সমসাময়িক ইরান-ইসরায়েল যুদ্ধসহ আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করতে থাকেন।
ভিডিও ধারণকারী সুমন নামের এক যুবক বলেন, গোধূলি বেলায় হঠাৎ একটি তীব্র আলো দেখতে পাই। এটি প্রায় এক মিনিটের মতো স্থায়ী ছিল এবং পরে আকাশেই মিলিয়ে যায়। অদ্ভুত মনে হওয়ায় সঙ্গে সঙ্গেই ভিডিও করে রাখি।
শফিকুল ইসলাম নামের অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, আলোর ঝলকটি দেখতে অনেকটা মিসাইলের মতো মনে হয়েছে। এদিকে রহস্যময় আলোর এই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মধ্যে এটি নিয়ে চলছে মুখরোচক আলোচনা। অনেকে একে ভারতের মিসাইল পরীক্ষা হিসেবে দাবি করছেন।
রাতুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী ভিডিও শেয়ার করে লিখেছেন, ভারত বঙ্গোপসাগর এলাকায় তাদের একটি মিসাইল টেস্ট করেছে।
এটি অগ্নি-৪ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে তারা বঙ্গোপসাগর এলাকায় ‘নোটাম’ জারি করেছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো থেকে এটি স্পষ্টভাবে দেখা গেছে।
আবার শেফাউল শেখ নামে অপর একজন লিখেছেন, আজ সন্ধ্যা ৭টার কিছু পরে বঙ্গোপসাগরে ভারতের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার দৃশ্য বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দেখা গেছে। এটি অগ্নি সিরিজের আইসিবিএম হতে পারে।
তবে বরিশালের আকাশে দেখা যাওয়া এই রহস্যময় আলোর প্রকৃত উৎস সম্পর্কে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

০৭ জুন, ২০২৬ ২২:৩২
অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
অবৈধ নিয়োগসহ অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে চিফ অ্যাসেসর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে শাস্তিস্বরূপ ওই পদ থেকে সরিয়ে প্রশাসকের কার্যালয়ে বিশেষ কর্মে ন্যস্ত করা হয়। রোববার (৭ জুন) বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিটি কর্পোরেশনের একটি সূত্র জানিয়েছে, চিফ অ্যাসেসর নুরুল ইসলাম কর্পোরেশনের আইন পরিপন্থী বিভিন্ন ঘটনার জড়িত। এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলছে। সবশেষ ফাঁস হলো তার ভবনের কর ফাকি দেওয়ার বিষয়টি, যা সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশ হয়েছে। মূলত এসব অভিযোগের প্রেক্ষিতেই অ্যাসেসর নুরুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হয়। পাশাপাশি এই কর্মকর্তার দুর্নীতি তদন্তে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজজামান এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত এই কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এই কর্মকর্তা জানান, নুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে প্রাথমিকভাবে চিফ অ্যাসেসর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হতে পারে।’

০৭ জুন, ২০২৬ ১৯:০১
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বর্তমান ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন।
১৪তম বিসিএস ব্যাচের শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

০৭ জুন, ২০২৬ ১৭:৩৮
বরিশালের বানারীপাড়া পৌরসভার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে (৭৮) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতে পাঠানো হয়।
এদিন ( রোববার) বিকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জামিনের আবেদন করলে বিচারক মো. নাহিদ ইসলাম আগামী ১০ জুন জামিন শুনানীর দিন ধার্য্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বরিশালটাইমসকে বলেন, সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়। প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশ বরণ্যে সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।
এ দিকে বানারীপাড়া পৌরসভার তিন বারের সাবেক জননন্দিত মেয়র ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়াণ রাজনীতিক গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে রাজনৈতিক হয়রাণিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

০৭ জুন, ২০২৬ ১৬:২১