২৫ অক্টোবর, ২০২৫ ১৫:২৫
ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাসিম আকন একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে সড়কের পাশে গাছের গোড়ায় আঘাত পেয়ে ডোবায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, ঘাতক বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে।

১৫ এপ্রিল, ২০২৬ ২২:১৩
ঝালকাঠির নলছিটিতে প্রতিনিয়ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে ঘরছাড়া হওয়ার অভিযোগ করেছেন হাজেরা বিবি (৮৫) নামে এক বৃদ্ধা মা। এ ঘটনায় তিনি নলছিটি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার শীতলপাড়া গ্রামের বাসিন্দা হাজেরা বিবির স্বামী সোবাহান হাওলাদার ১৭ বছর আগে মারা যান। এরপর থেকে তিনি স্বামীর ঘরেই বসবাস করে আসছিলেন। তাদের দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। ছেলেরা বাবার সম্পত্তির ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে।
বৃদ্ধা হাজেরা বিবি বলেন, আমার ছোট ছেলে খলিল (৩৫) দীর্ঘদিন ধরে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। সে বিভিন্ন সময় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। গত (১০ এপ্রিল) রাত ১০টার দিকে খলিল গালাগাল করে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়।
মেয়ে নাজমা বেগম বলেন, আমাদের সবার ছোট ভাই খলিল। কিন্তু খলিল প্রতিনিয়ত মাকে অশ্লীল ভাষায় গালাগাল করে। খলিলের ছেলেসহ মাকে শারীরিক নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়।
স্থানীয়রা জানান, বৃদ্ধা হাজেরা বিবিকে দুই ছেলের কেউই দেখভাল করতে চায় না। গত কয়েক দিন আগে রাতে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। বর্তমানে অসহায় অবস্থায় থাকা হাজেরা বিবির নিরাপত্তার বিষয়টি এখন স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। হাজেরা বিবি এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটানোর জন্য আইনি সুরক্ষা ও সহযোগিতা চেয়েছেন। তার স্বামীর ঘরে বসবাসের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কাছে আইনগত সহায়তা কামনা করেছেন।
অভিযুক্ত খলিল হাওলাদারেকে মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার উপপরিদর্শক মো. নাজমুল হুদা বলেন, অভিযোগ পাওয়ার পরে বৃদ্ধা হাজেরা বিবিকে নিয়ে তাদের বাড়িতে গেলে তার দুই ছেলের কেউই দরজা খোলেনি। মায়ের জন্য ছেলেরা কেউ সুবিধাজনক নয় বলে মনে হচ্ছে।
আগামী শুক্রবার এলাকার ব্যক্তিদের নিয়ে ছেলেরা সালিশ করবেন বলে থানায় জানিয়েছেন।

১৩ এপ্রিল, ২০২৬ ১৩:২২
ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তের হামলায় ইকবাল হোসেন (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে স্থানীয় খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে রাতে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইকবাল হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত ইকবাল হোসেন বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন। রাতে কে বা কারা তাকে খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কুপিয়ে ফেলে রেখে যায়।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী জানান, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে ফেলে রাখার খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বরিশাল টাইমস

১২ এপ্রিল, ২০২৬ ১৮:৩০
ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হুমায়ুন কবির সাগর (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন, তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক সাবেক কাউন্সিলর বলে জানা গেছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে বরিশাল–ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির সাগর ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মাহবুব সৈকত।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে বরিশাল থেকে ঝালকাঠির দিকে যাচ্ছিলেন হুমায়ুন কবির সাগর এবং তার সঙ্গী ব্যবসায়ী সোহেল। পথিমধ্যে রায়াপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন কবির গুরুতর আহত হন এবং তার সঙ্গী সোহেলও আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বরিশালটাইমসকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.