বগুড়ার শেরপুরে একটি বালিকা বিদ্যালয়ে ওয়াইফাই পাসওয়ার্ড চাওয়া কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে শ্রেণিকক্ষে ক্লাস না করে বাড়িতে চলে যায়।
রোববার (১২ অক্টোবর) দুপুরে শেরপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেব আলী অভিযোগ করেন, বিগত সময় তিনি কখনো বিদ্যালয়ের ওয়াইফাই ব্যবহার করেননি। সেদিন প্রয়োজন হওয়ায় প্রধান শিক্ষকের নির্দেশে তিনি ট্রেড ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসান শিমুলের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চান।
কিন্তু মাহমুদুল হাসান পাসওয়ার্ড না দেওয়ার জন্য টালবাহানা ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং তর্কাতর্কির একপর্যায়ে তাকে মারধর করেন। এরপর বহিরাগত কয়েকজন বিদ্যালয়ে এসে তার ওপর হামলা চালায় এবং দোতলা থেকে মারতে মারতে নিচতলা নামায়। বর্তমানে আহত হয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
অন্যদিকে মাহমুদুল হাসান শিমুল জানান, সাহেব আলী তার কাছে পাসওয়ার্ড চান এবং ব্লাক বোর্ডে পাসওয়ার্ড লিখে দিতে বলেন। সে সময় তিনি প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া তা করতে রাজি না হওয়ায় সাহেব আলী তাকে গালিগালাজ শুরু করেন এবং তাকে একপর্যায়ে মারধরের চেষ্টা করেন।
পরে তিনি সহকারী প্রধান শিক্ষকরে রুমে গিয়ে বিচার চেয়ে ঘটনার বিবরণ বলতে লাগলে সাহব আলী সেখানে গিয়েও অসৌজন্যমূলক আচরণ শুরু করেন এবং সবার সামনে তাকে মারেন। পরে আহত হয়ে সে তার পরিবারকে খবর দেন।
তিনি আরও অভিযোগ করেন, শিক্ষক সাহেব আলী এর আগেও অন্য শিক্ষকদের সঙ্গে এ রকম অসৌজন্যমূলক আচরণ ও মারামারির ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মোজাফফর আলী বলেন, ‘পাশের স্টাফ রুম থেকে প্রথমে মাহমুদুল হাসান শিমুল চিল্লাচিল্লি করতে করতে তার রুমে প্রবেশ করেন এবং তাকে মারধর করা হয়েছে বলে বিচার চান।
ওই সময়ই আরেক শিক্ষক সাহেব আলীও রুমে প্রবেশ করেন এবং তাকে আগে মারধর করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন। একপর্যায়ে আবারও তর্কাতর্কি ও হাতাহাতির পর্যায় সৃষ্টি হয়। ঘটনায় কিছুক্ষণ পরে বহিরাগত কয়েকজনের প্রবেশ করলে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ বলেন, ‘উত্তেজনা পরিস্থিতিতে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এখনো কোনো পক্ষ এ বিষয়ে অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। তবে হামলার সময় তিনি কী অবস্থায় ছিলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং হামলায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার পাটগাতি চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ার জ্বালানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ১৫ নভেম্বর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলী হামলার শিকার হয়ে আহত হন। একই দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায়ও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী সময়ে জেলায় বিজিবি মোতায়েন করা হয়। ১৭ নভেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতাকর্মীকেও গ্রেপ্তারের তথ্য জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) এলাকায় উত্তেজনা চলছিল। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫
বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিকে আকর্ষণীয় করতে কাপড়ে ব্যবহারের রং মেশানোর অভিযোগে একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা নগরের চকবাজার ও তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে নিউ হাজী বিরিয়ানি হাউজকে এ জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও খাবার তৈরির কার্যক্রম পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় খাবারে কাপড়ে ব্যবহারের রং মেশানোর পাশাপাশি নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে খাদ্যসামগ্রী তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন অংশ নেন।
সহকারী পরিচালক কাউছার মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৩ অক্টোবর, ২০২৫ ১৩:২২

১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৯
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৫৮
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৪৯