Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৭ মে, ২০২৬ ০৯:০৬
বগুড়ার ধুনট উপজেলায় ঈদে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামে এক স্কুলছাত্র।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় রহমান উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান চল্লিশপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় রহমান বেশ কিছুদিন ধরে বাবার কাছে একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করছিল। তবে বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় অভিমানে পরিবারের অজান্তে নিজ ঘরে তীরের সঙ্গে প্যান্টের বেল্ট বেঁধে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হৃদয়ের বাবা আব্দুল লতিফ বলেন, আমার ছেলে কয়েকদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরেছিল। আমি তাকে বলেছিলাম, হাতে টাকা নেই, টাকা হলে নতুন মোটরসাইকেল কিনে দেব। মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিল।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৭ মে, ২০২৬ ০৯:৩৩
দেশের একাধিক জেলায় আজ বুধবার (২৭ মে) সকাল থেকে বজ্রঝড়ের সঙ্গে বজ্রপাত সংঘটিত হচ্ছে। সেই সঙ্গে আরও অনেক জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকালে এ বিষয়ে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়, এই মুহূর্তে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বজ্রঝড়ের সঙ্গে বজ্রপাত সংঘটিত হচ্ছে, যা পরবর্তীতে দক্ষিণ, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের জেলাগুলো অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
পরবর্তীতে আরেক বার্তায় জানানো হয়, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও চাঁদপুর জেলার কিছু স্থানে সকাল ১০টার মধ্যে একাধিকবার ঝড়ো হাওয়াসহ বজ্রপাত বা বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
একই সম্ভাবনার কথা জানানো হয় যশোর, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনা জেলার কিছু স্থানের জন্য। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয় বার্তায়।

২৬ মে, ২০২৬ ১৮:৫৭

২৬ মে, ২০২৬ ১৮:৫১
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু কিনে বাড়ি ফিরছিলেন মো. নাছির উদ্দীন। কিন্তু সেই আনন্দযাত্রা আর শেষ পর্যন্ত পৌঁছালো না—ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তার প্রাণ।
সোমবার (২৫ মে) রাত ৯টার দিকে গরু ক্রয় শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। উপজেলার পাক্কা মাথা এলাকায় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি, পথেই তার মৃত্যু হয়। নিহত যুবক ওভারব্রিজ ফকিরহাট এলাকার পশ্চিমে কালাগাজির বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজন ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদের অশ্রুতে।
স্থানীয়দের দাবি, সড়কে অতিরিক্ত গতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বাসের টিকিট নেই। তাই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করেই বাড়ির পথ ধরেছিলেন শত শত মানুষ। কিন্তু মাঝপথেই বাধ সাধল প্রশাসন। মাঝপথেই নামিয়ে দেওয়া হয় তাদের।
মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক বিশেষ অভিযান চালায় অবৈধভাবে যাত্রী বহনকারী এমন বেশ কিছু যানবাহনে। এতে মাঝপথেই আটকে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো সাধারণ মানুষ।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়ায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ কুমার দাস। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী বিভিন্ন ফিটনেসবিহীন বাস এবং ট্রাকে অবৈধভাবে যাত্রী বহনকারী যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়।
অভিযান চলাকালে অন্তত ২০০-৩০০ যাত্রীকে ট্রাক থেকে নামিয়ে দেওয়া হয়। মাঝপথে আকস্মিকভাবে গাড়ি থেকে নামিয়ে দেওয়ায় চরম বিপাকে পড়েন যাত্রীরা। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় মহাসড়কের পাশে তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।
ভুক্তভোগী যাত্রী জিসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত দুই দিন ধরে বাসের কোনো টিকিট পাচ্ছি না। সিট তো দূরের কথা, বাসে দাঁড়িয়ে আসার মতো পরিস্থিতিও নেই। বাড়িতে মা-বাবা, স্ত্রী ও সন্তানরা অপেক্ষা করছে। তাদের সঙ্গে ঈদ করতে হবে। জীবনের ঝুঁকি আছে জেনেও বাধ্য হয়ে ট্রাকে উঠেছিলাম। কিন্তু মাঝপথে আমাদের আটকে নামিয়ে দেওয়া হলো। এখন হেঁটে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’
গাবতলী থেকে ট্রাকে ওঠার সময় কেন প্রশাসন বাধা দেয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ফয়সাল আহম্মেদ নামের আরেক যাত্রী আক্ষেপ করে বলেন, ‘ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের লোকজন আমাদের ট্রাক থেকে নামিয়ে দেওয়ার পর ট্রাকটি চলে গেছে। এখন আমরা কীভাবে গন্তব্যে যাব?’
দুর্ঘটনা এড়াতে সরকারের এই কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ কুমার দাস বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানচলাচল নির্বিঘ্ন ও ভোগান্তিমুক্ত রাখতে সরকার দেশব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। যমুনা সড়কে সাম্প্রতিক এক ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার পর আমাদের প্রতি বিশেষ নির্দেশনা রয়েছে।’
তিনি আরও জানান, জরুরি সেবা ও কাঁচামাল পরিবহনকারী যান ছাড়া ঈদের তিন দিন আগে ও তিন দিন পর পর্যন্ত মহাসড়কে সাধারণ ট্রাক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ট্রাকে করে এভাবে যাত্রী পরিবহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যাত্রীদের সুরক্ষায় তাদের নিরুৎসাহিত করা হচ্ছে। নিয়ম অমান্যকারী ট্রাকচালকদের জরিমানার আওতায় আনা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু হওয়া বিআরটিএর এই বিশেষ অভিযান আগামী ৬ জুন পর্যন্ত মহাসড়কে অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।