১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০১
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সবজির বাজারে কয়েক দিন ধরে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু। বর্তমানে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। আকাশচুম্বী লেবুর দামে কমে গেছে সরবরাহ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছেংগারচর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কয়েকটি দোকানে অল্প পরিমাণ লেবু রয়েছে। উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতা দরদাম করেও ক্রয় করছেন না। দাম শুনেই চলে যাচ্ছেন তারা। রোজার আগে হঠাৎ এমন মুল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, লেবুর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, মজুত রাখার কারণে বাজারে দাম বাড়ানো হয়েছে।
ছেংগারচর বাজারের দোকানদার শাহজালাল, খায়ের খান ও সুজাতপুর বাজারের মো. হালিম বলেন, বাজারে চাহিদা বেশি থাকলেও গুদাম থেকে পর্যাপ্ত লেবু পাওয়া যাচ্ছে না।
আগে সিলেট অঞ্চল থেকে নিয়মিত লেবু সরবরাহ হতো। এখন সরবরাহ কমে গেছে। চাহিদা অনুযায়ী পণ্য না আসায় দাম বেড়েছে। রমজান সামনে রেখে যদি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হয়, তবে লেবুর দাম আরও বাড়তে পারে। গৃহবধূ ফাহিমা আক্তার বলেন, লেবুর দামে আগুন। দুই দিন ধরে বাজারে এসে একটা লেবুও কিনতে পারিনি। এত দাম দিয়ে সাধারণ মানুষ কীভাবে কিনবে?
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বাজারে ভোগ্যপণ্য ও কাঁচাবাজারের দাম সহনীয় রাখতে প্রশাসনের নজরদারি রয়েছে। লেবুর দাম কেন বেড়েছে, তা খতিয়ে দেখা হবে।

০২ এপ্রিল, ২০২৬ ১৬:৪০
চুয়াডাঙ্গা সদরে ট্রেনে কাটা পড়ে এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মমিনপুর কবরস্থানের কাছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান।
নিহত রমজান আলী (৭০) আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত মোরাদ আলীর ছেলে। তিনি বেতবাড়িয়া মসজিদের ইমাম ছিলেন।
চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির কর্মকর্তা জগদীশ চন্দ্র বসু জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আপ সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গার উদ্দেশে আসছিল। এ সময় রমজান আলী রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

০২ এপ্রিল, ২০২৬ ১৪:১০
নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন।
বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মামুন ফিলিং স্টেশন এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মেসার্স মামুন ফিলিং স্টেশন মালিকের ছেলে অভি বলেন, গতকাল রাতে পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল।
এ সময় সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন চালকদের। এমন পরিস্থিতিতে তেল বিক্রি এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আমাদের। হঠাৎ করে বোরখা পরে এক যুবক তেল নিতে আসে পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে যুবককে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।
অভি আরও বলেন, তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষদের। নারী সেজে আগে তেল পাওয়ার আশায় হয়তো তিনি এই কাজ করেছেন।

০২ এপ্রিল, ২০২৬ ১৩:৪৮
জামালপুরে বাবর আলী নামের এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। বুধবার (০১ এপ্রিল) রাত ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, দায়িত্ব পালন শেষে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের পাশের রাস্তা দিয়ে হেঁটে মূল সড়কের দিকে যাচ্ছিলেন পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমান। এ সময় অ্যাডভোকেট বাবর আলী প্রাইভেটকার চালিয়ে এসে পেছন থেকে তাকে চাপা দেয়।
এতে পুলিশ সদস্য মাহবুবুর রহমান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্য মাহবুবুর রহমানকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।
আটক বাবর আলী জামালপুর জেলা জাতীয় পার্টি জেপির (মঞ্জু) সভাপতি। তিনি সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদসহ একাধিক জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর (৫) আসনে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.