০৭ এপ্রিল, ২০২৬ ২০:১১
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ এ শিলাবৃষ্টির ঘটনা ঘটে। এ সময় হালকা বাতাসও বইতে দেখা যায়।
স্থানীয়রা জানান, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শিলাবৃষ্টি শুরু হলে কিছু সময়ের জন্য মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ হওয়া এ শিলাবৃষ্টিতে মাঠের ফল, সবজি ও বীজতলার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকরা জানান, শিলাবৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারত। তবে এ বিষয়ে এখনো স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।

০৭ এপ্রিল, ২০২৬ ১৮:০৯
পিরোজপুরের কাউখালীতে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি’র) বাস্তবায়নে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পিরোজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
উল্লেখ্য উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠি মৌজার গোপালপুর খাল সীমানার হাওলাদার বাড়ি হতে মধ্যমাঠ পর্যন্ত ও হোগলা মৌজার নাসির উদ্দিনের বাড়ি হইতে দিলু মেম্বারের জমি পর্যন্ত। উপজেলার গুরুত্বপূর্ণ এই খালগুলো দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকায় স্থানীয় কৃষকরা চাষাবাদে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। পুনঃখনন প্রকল্পের আওতায় খালের নাব্যতা ফিরিয়ে আনা হবে, যা এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে মাননীয় সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাব। খাল পুনঃখনন তারই অংশ। পিরোজপুর-২ আসনের প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়নে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এই খালটি খনন করা হলে কয়েকশ একর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে অত্র এলাকার সাধারণ মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কাজে অংশগ্রহণ করেন, কাউখালী উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির।
এ সময় খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মঈন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বিএডিসির ইঞ্জিনিয়ার, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। দীর্ঘদিন পর খালটি পুনঃখনন শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার কৃষকরা জানান, খালের গভীরতা বাড়লে তারা শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে বোরোসহ রবিশস্য চাষে ব্যাপক সুবিধা পাবেন।

০৭ এপ্রিল, ২০২৬ ১৬:৪১
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অতিরিক্ত দামে অকটেন বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযান চালিয়ে বাইকারদের মধ্যে সরকার নির্ধারিত দামে তেল বিক্রির ব্যবস্থা করা হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় তেল গ্রাহকরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জিয়ানগর উপজেলার বিভিন্ন বাজারে বেশ কিছুদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অকটেন প্রতি লিটার ১৭০ টাকায় বিক্রির অভিযোগে মেসার্স তুহিন হার্ডওয়্যার স্টেশনের মালিক দেলোয়ারকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সেখানে উপস্থিত বাইকারদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রির ব্যবস্থা করা হয়।
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সরকারি দামে তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
বরিশাল টাইমস

০৬ এপ্রিল, ২০২৬ ১২:১৭
পিরোজপুরের নেছারাবাদে পিতৃপরিচয়ের দাবিতে মো. নাহিদ (২৪) নামের এক যুবক বিভিন্ন দপ্তরে গিয়েও জাতীয় পরিচয়পত্র করতে পারছেন না বলে জানা গেছে। ২৪ বছর পর পিতৃত্বের দাবিতে মা-ছেলে ঘুরছেন দ্বারে দ্বারে।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ কামারকাঠী গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পিতা মিজান বালী উপজেলার জলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ কামারকাঠী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহরাব বালীর ছেলে।
স্থানীয়রা জানান, ২০০১ সালে ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে মিজান বালীর সঙ্গে একই গ্রামের মৃত হাতেম আলীর মেয়ে নাসিমা বেগমের বিয়ে হয়। বিয়ের এক বছরের মধ্যে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের সময় নাসিমা বেগম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ২০০২ সালের ৭ ফেব্রুয়ারি তার গর্ভে থাকা সন্তানের জন্ম হয়। তবে জন্মের পর থেকেই সন্তান নাহিদকে অস্বীকার করেন মিজান। নিরুপায় হয়ে নাসিমা বেগম সন্তানসহ নানা বাড়িতে আশ্রয় নেন। বর্তমানে পিতৃপরিচয় না থাকায় জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র করতে পারছেন না নাহিদ।
ভুক্তভোগী যুবক নাহিদ বলেন, ২০০১ সালে আমার মা-বাবার বিয়ে হয়। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের সময় আমি মায়ের গর্ভে ছিলাম। এখন আমার বাবা আমাকে অস্বীকার করছেন। পিতৃত্বের দাবিতে সমাজপতিদের কাছে গিয়েছি, বাবার কাছেও গিয়েছি। তবে কোনো সাড়া পাইনি। জন্মনিবন্ধন করতে গেলেও বাবার জাতীয় পরিচয়পত্রের কপি চাওয়া হয়। সমাজে নানা কটূক্তির শিকার হচ্ছি। আমি কি পিতৃত্বের পরিচয় পাব না? আমি আমার পিতৃত্বের স্বীকৃতি চাই।
নাসিমা বেগম বলেন, ২০০১ সালে ভালোবেসে বিয়ে করেছিলাম। দরিদ্রতার কারণে এক বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের সময় আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। সন্তান জন্মের পর তার বাবা কোনো খোঁজখবর নেয়নি, বরং অস্বীকার করেছে। আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। এখন আমার সন্তানের ভবিষ্যতের জন্য পিতৃপরিচয় খুবই জরুরি হয়ে পড়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি। আমার ছেলে কি পিতার পরিচয় পাবে না?
অভিযুক্ত মিজান বালী বলেন, প্রায় ২৪ বছর আগে নাসিমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। বিয়ের তিন মাস পর তালাক হয়। পরে শুনেছি তিনি অন্যত্র বিয়ে করেছেন। যে ছেলেটি পিতৃত্বের দাবি করছে, সে আমার সন্তান নয়। এটি তার দ্বিতীয় স্বামীর সন্তান। আমাকে সামাজিকভাবে হেয় করতে একটি মহল চক্রান্ত করছে।
গ্রামচৌকিদার বিপুল হালদার বলেন, মিজান বালী ও নাসিমা বেগমের বিয়েটি আমরা করিয়ে দিয়েছিলাম। দাম্পত্য কলহের কারণে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মিজান দীর্ঘদিন এলাকায় ছিলেন না। এখন নাহিদ নামের এক যুবক পিতৃত্বের দাবি করছে বলে শুনেছি।
ওয়ার্ড সদস্য লিটন খান বলেন, মিজান ও নাসিমার বিয়ের বিষয়টি সবাই জানে। বিচ্ছেদের পর সন্তানের জন্ম হওয়ায় মিজান অস্বীকার করছেন। তবে নাহিদের ভবিষ্যতের কথা বিবেচনায় পিতৃপরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতার পরিচয় না থাকায় সে সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে।
জলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, নাহিদ নামের এক যুবক জন্মনিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে এসেছিল। তার কাছ থেকে সমস্যার কথা শুনেছি। ঘটনাটি অনেক পুরোনো হওয়ায় উভয় পক্ষের কথা না শুনে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হয়নি। তবে নাহিদের বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হবে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.