কারও বাবা নেই, কারও মা নেই! তবে সকলেই মেধাবী, আগামীর স্বপ্নে বিভোর- এই ধরনের ২০ শিশুর অগ্রযাত্রায় সারথী হতে এগিয়ে এসেছে বরিশালের আলোচিত ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। বৃহস্পতিবার বিকেলে জেলা শিশু সুরক্ষা কমিটির অভিভাবক সমাবেশ ও শিক্ষা বৃত্তির আয়োজন করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি দারিদ্র্য শিশুদের পাশে থাকার অঙ্গীকার করে। অবশ্য এই সংগঠনটি এরআগেও এই ধরনের সমাজকল্যাণ এবং মানবিক কর্মকান্ডে অংশ নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি করে।
সংগঠনটি জানায়, বৃহস্পতিবার আয়োজন করে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ চার শিশুর ৬ মাসের শিক্ষা অভিভাবকত্ব গ্রহণ করাসহ প্রাথমিকভাবে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি তাদের এই ধরনের মানবিক কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে আরও ১৬ শিশুর দায়িত্ব নিয়েছেন সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা বৃত্তি বিতরণ করেন বিভাগীয় পরিচালক শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম।
‘৮৪ ইভেন্ট গ্রুপ’সংশ্লিষ্টরা জানান, বহুমুখী প্রতিকূল পরিবেশ এবং দারিদ্র্যতার মধ্যেও ২০ শিশু পড়াশুনা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে, যার প্রেক্ষিতে সংগঠনটি এই আয়োজন করেছে। এবং আগামীতে পাশে থাকার অঙ্গীকার করেছে।
একটি শিশুর স্বপ্ন যেনো দারিদ্র্যের কাছে যেনো হার না মানে। এবং তাদের চোখের স্বপ্নগুলো বেঁচে থাকুক ও আলোর পথে এগিয়ে যাক- এমন স্লোগানে আগামীর পথে হাঁটছে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’।

০৭ নভেম্বর, ২০২৬ ১৮:১৩
ঝটিকা মিছিলের পর রাতভর পুলিশের অভিযান, কারাগারে শিক্ষক-ব্যবসায়ী ও ঢাকাফেরত চাকরিজীবী; গ্রেপ্তার নিয়ে হয়রানির অভিযোগ আওয়ামী লীগ নেতার
বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন শিক্ষক, একজন ব্যবসায়ী ও ঢাকায় কর্মরত একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। তাঁদের মধ্যে একজন ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেই পুলিশের অভিযানে আটক হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৭ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আগৈলঝাড়া উপজেলার পূর্ব বাকাল গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও শিক্ষক অলিউর রহমান, মধ্য শিহিপাশা গ্রামের হালিম খলিফার ছেলে উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল খলিফা, বাকাল গ্রামের হানিফ মৃধার ছেলে উপজেলা ছাত্রলীগের সদস্য রাব্বি মৃধা, পূর্ব সুজনকাঠী গ্রামের রজব আলী সরদারের ছেলে গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কামরুল সরদার, উত্তর শিহিপাশা গ্রামের শাহে আলম সরদারের ছেলে গৈলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সাইফুল সরদার, কালুপাড়া গ্রামের মৃত আশ্রাব সরদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার সরদার এবং মুড়িহার গ্রামের ইউনুস সরদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজিব সরদার।
পুলিশ জানায়, শুক্রবার আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বাকাল-পয়সা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। পরে রাতেই থানা পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাজিব সরদার ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ।
তবে এই গ্রেপ্তার অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। তাঁর দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন। বিশেষ করে শিক্ষক অলিউর রহমান ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করলেও পরবর্তী সময়ে আর রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।
আবু সালেহ মো. লিটনের অভিযোগ, ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজিব সরদার এবং গৈলা বাজারের ব্যবসায়ী সাইফুল সরদারও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। শুধুমাত্র আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ার কারণে তাঁদের হয়রানি করে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
একটি ঝটিকা মিছিলের পর সাতজনকে গ্রেপ্তার, তাঁদের মধ্যে শিক্ষক ও পেশাজীবীদের অন্তর্ভুক্তি এবং গ্রেপ্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার হয়রানির অভিযোগ—সব মিলিয়ে আগৈলঝাড়ার ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
তবে পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

০৭ নভেম্বর, ২০২৬ ১৫:৪৭
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিএনপির সমাবেশ চলাকালে হাতাহাতি ও মারধরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের এক সাবেক সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত হওয়ার অভিযোগ ওঠা আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ চলছিল। এ সময় সমাবেশস্থলে হঠাৎ হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে রাব্বিকে মারধর করে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়। তবে কী কারণে এ ঘটনার সূত্রপাত, কারা মারধরের সঙ্গে জড়িত এবং কোনো পূর্ববিরোধ থেকে এ ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে আহত রাব্বির শারীরিক অবস্থা এবং এ ঘটনায় কোনো অভিযোগ বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।

০৭ নভেম্বর, ২০২৬ ১৫:১৫
বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে কামরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে কামরুল ইসলামের সঙ্গে তার সৎ মামাতো ভাই সুরুজের বিরোধ চলছিল। শনিবার সকালে নিজের জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে সুরুজের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সুরুজ, তাঁর বাবা আনোয়ার হোসেন ও ছেলে মিরাজ মিলে কামরুলকে মাটিতে ফেলে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে কোপ দেওয়া হয়।
পরে গুরুতর আহত অবস্থায় কামরুলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ সুরুজের বাবা আনোয়ার হোসেন, স্ত্রী খাদিজা ও ছেলে মিরাজকে আটক করেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বরিশালটাইমসকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মামা-ভাগিনার মধ্যে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

২৮ আগস্ট, ২০২৬ ১৯:২৬
কারও বাবা নেই, কারও মা নেই! তবে সকলেই মেধাবী, আগামীর স্বপ্নে বিভোর- এই ধরনের ২০ শিশুর অগ্রযাত্রায় সারথী হতে এগিয়ে এসেছে বরিশালের আলোচিত ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। বৃহস্পতিবার বিকেলে জেলা শিশু সুরক্ষা কমিটির অভিভাবক সমাবেশ ও শিক্ষা বৃত্তির আয়োজন করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি দারিদ্র্য শিশুদের পাশে থাকার অঙ্গীকার করে। অবশ্য এই সংগঠনটি এরআগেও এই ধরনের সমাজকল্যাণ এবং মানবিক কর্মকান্ডে অংশ নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি করে।
সংগঠনটি জানায়, বৃহস্পতিবার আয়োজন করে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ চার শিশুর ৬ মাসের শিক্ষা অভিভাবকত্ব গ্রহণ করাসহ প্রাথমিকভাবে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি তাদের এই ধরনের মানবিক কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে আরও ১৬ শিশুর দায়িত্ব নিয়েছেন সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা বৃত্তি বিতরণ করেন বিভাগীয় পরিচালক শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম।
‘৮৪ ইভেন্ট গ্রুপ’সংশ্লিষ্টরা জানান, বহুমুখী প্রতিকূল পরিবেশ এবং দারিদ্র্যতার মধ্যেও ২০ শিশু পড়াশুনা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে, যার প্রেক্ষিতে সংগঠনটি এই আয়োজন করেছে। এবং আগামীতে পাশে থাকার অঙ্গীকার করেছে।
একটি শিশুর স্বপ্ন যেনো দারিদ্র্যের কাছে যেনো হার না মানে। এবং তাদের চোখের স্বপ্নগুলো বেঁচে থাকুক ও আলোর পথে এগিয়ে যাক- এমন স্লোগানে আগামীর পথে হাঁটছে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’।
০৮ নভেম্বর, ২০২৬ ১১:১৯
০৮ নভেম্বর, ২০২৬ ০২:০২
০৮ নভেম্বর, ২০২৬ ০০:২৬
০৭ নভেম্বর, ২০২৬ ২৩:৫৩