বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এখন সুস্পষ্ট আকার ধারণ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে আগামী পাঁচ দিন সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা-অন্ধ্র উপকূলের কাছে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত হওয়ায় বাংলাদেশের ওপরও এর প্রভাব পড়ছে।
আজ (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে -
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি।
খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী দিনগুলোর পূর্বাভাস -
শনিবার (২৭ সেপ্টেম্বর): ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঢাকাসহ রংপুর ও রাজশাহীতে দু-এক জায়গায় বৃষ্টি।
রোববার (২৮ সেপ্টেম্বর) ও সোমবার (২৯ সেপ্টেম্বর): চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় বজ্রবৃষ্টি, অন্য অঞ্চলে দু-এক জায়গায় বৃষ্টি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর): সারাদেশে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
আবহাওয়া অফিস সতর্ক করেছে, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ এবং সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

২৯ জুলাই, ২০২৬ ১৭:৫৮
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাট জব্দ ও সেখানে থাকা মালামালের তালিকা তৈরির কার্যক্রম চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্তিচিত করেন।
তিনি জানান, মিরপুর ডিওএইচএসের ৩১ নম্বর সড়কের ৫৪১ নম্বর প্লটের এল-৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চলছে। ফ্ল্যাটটি জব্দ করার পাশাপাশি সেখানে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও অন্যান্য মালামালের তালিকা তৈরি করছেন দুদকের কর্মকর্তারা।
তবে অভিযান চলমান থাকায় ফ্ল্যাটটিতে কী পরিমাণ সম্পদ বা কী ধরনের মালামাল পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।’

২৫ জুলাই, ২০২৬ ০০:৫৭
রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ ৭ থেকে ৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

২৪ জুলাই, ২০২৬ ১৯:০৫
শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন। পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য জানিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’
একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকারের শপথ নিয়ে রাখেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০০
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এখন সুস্পষ্ট আকার ধারণ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে আগামী পাঁচ দিন সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা-অন্ধ্র উপকূলের কাছে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত হওয়ায় বাংলাদেশের ওপরও এর প্রভাব পড়ছে।
আজ (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে -
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি।
খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী দিনগুলোর পূর্বাভাস -
শনিবার (২৭ সেপ্টেম্বর): ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঢাকাসহ রংপুর ও রাজশাহীতে দু-এক জায়গায় বৃষ্টি।
রোববার (২৮ সেপ্টেম্বর) ও সোমবার (২৯ সেপ্টেম্বর): চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় বজ্রবৃষ্টি, অন্য অঞ্চলে দু-এক জায়গায় বৃষ্টি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর): সারাদেশে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
আবহাওয়া অফিস সতর্ক করেছে, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ এবং সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
০৩ আগস্ট, ২০২৬ ২৩:৩৮
০৩ আগস্ট, ২০২৬ ২১:৫৬
০৩ আগস্ট, ২০২৬ ১৯:০৪
০৩ আগস্ট, ২০২৬ ১৮:৪৬