২১ মার্চ, ২০২৬ ১২:৫৫
যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে আটকে পড়া ২৮২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (২০ মার্চ) রাত ৭টা ২৫ মিনিটে তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম হয়ে দেশে ফেরেন তারা।
এর আগে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার জানান, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বাহরাইনের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার পর এটিই প্রথম ফ্লাইট।
এদিকে রাত ১টা ২৭ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৩০২ ফ্লাইটে আজারবাইজানের বাকু থেকে আরও ২৮০ জন বাংলাদেশি ফিরছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে তাদের স্বাগত জানানোর কথা রয়েছে।
বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিমানটি বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ আটকা পড়েন। বাংলাদেশেও অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যে ফিরতে না পেরে ভোগান্তিতে পড়েন।
এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে কয়েকটি ফ্লাইটে আটকে পড়া বাংলাদেশিদের একটি অংশ ফিরতে পারলেও ইরান থেকে একটি দলকে ফেরানো হচ্ছে এই প্রথম।
বরিশাল টাইমস
ছবি: সংগৃহীত

২১ মার্চ, ২০২৬ ১২:২৬
পবিত্র ঈদুল ফিতরের আবহের মধ্যেই ভয়াবহ হামলার শিকার হয়েছে ইরানের রাজধানী তেহরান। শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোরে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালায়। এতে রাজধানীর একাধিক এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, শনিবার ভোরে তেহরানের আকাশসীমায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষা বিভাগের তথ্যমতে, তেহরানের পশ্চিমাঞ্চলীয় একবাতান এলাকার বিখ্যাত আজাদি টাওয়ার এবং অলিম্পিক ভিলেজ এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।
এছাড়া রাজধানীর উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পাহাড়ি এলাকা কেলারদাশতেও যুদ্ধবিমানের তীব্র শব্দের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের বৈরুতে অভিযানের ধারাবাহিকতায় এবার ইরানের রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে এই বিশেষ অভিযান চালানো হয়েছে।
তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, সে বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে শুক্রবার (২০ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই।

১৮ মার্চ, ২০২৬ ২১:৪০
নেপালের পূর্বাঞ্চলের খোটাং জেলায় একটি হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে স্বস্তির বিষয়, এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে পাঁচজন যাত্রী নিয়ে খোটাং জেলার উদ্দেশে রওনা দেয়। বুধবার সকাল প্রায় ১১টা ৫১ মিনিটে গন্তব্যে অবতরণের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে পড়ে যায়। নির্ধারিত হেলিপ্যাডের পরিবর্তে একটি খোলা মাঠে নামার সময়ই দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়াই এই দুর্ঘটনার মূল কারণ। প্রবল বাতাস ও বাতাসে ধূলিকণার উপস্থিতি পাইলটের জন্য নিরাপদ অবতরণ কঠিন করে তোলে। নেপালের দুর্গম পার্বত্য অঞ্চলে এমন পরিস্থিতি প্রায়ই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
হেলিকপ্টারে থাকা যাত্রীদের মধ্যে কেবলমাত্র কাজিবাহাদুর রাই নামের এক ব্যক্তি সামান্য আহত হন। তার ডান পায়ে আঘাত লাগে, তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি বিপদ মুক্ত। বাকি যাত্রী ও ক্রু সদস্যরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
জানা গেছে, একই পরিবারের সদস্যরা ওই হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। পরিবারের এক সদস্যের মৃতদেহ ব্রিটেন থেকে নেপালে আনা হচ্ছিল শেষকৃত্যের জন্য, তবে যাত্রীসংখ্যা বেশি থাকায় মৃতদেহটি আলাদা গাড়িতে পরিবহন করা হচ্ছিল।
দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং সহায়তার জন্য অতিরিক্ত একটি হেলিকপ্টারও পাঠানো হয়।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি ভূখণ্ড, খাড়া ঢাল, সংকীর্ণ উপত্যকা এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে নেপালে বিমান চলাচল সবসময়ই ঝুঁকিপূর্ণ।
এই দুর্ঘটনায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেলেও হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

১৭ মার্চ, ২০২৬ ১৪:২৪
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ তথ্য জানিয়েছেন।
হকিন্স বলেছেন, ১৮০ সেনাসদস্য ইতিমধ্যেই কাজে ফিরে এসেছেন। আহতদের মধ্যে দগ্ধ হওয়া, আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতি এবং বিস্ফোরণের টুকরো দ্বারা আঘাত অন্তর্ভুক্ত।
সামরিক কর্মকর্তারা বলেছেন, অনেক আক্রমণ ইরানের ‘একমুখী’ ড্রোন হামলার কারণে ঘটেছে। মার্কিন বাহিনীর যৌথ চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত সপ্তাহে বলেছিলেন, এই ধরনের ড্রোন বেশির ভাগ হতাহতের জন্য দায়ী।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি উপসাগরীয় দেশে পাল্টা হামলা চালাচ্ছে।
সোমবার (১৬ মার্চ) ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে এ হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়েছে।’
এ ছাড়া, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে ২৩ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলের ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র চলাচলবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এতে জাহাজটির কাঠামোগত সামান্য ক্ষতি হয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, এ ঘটনায় জাহাজের কোনো ক্রু বা নাবিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ার তথ্যও পাওয়া যায়নি।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.