ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অস্থিরতায় বিমান চলাচলে বিঘ্ন ঘটায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরও কয়েক দিন ভারতে আটকা পড়ে ছিল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
অবশেষে আইসিসি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করলেও, সেই ব্যবস্থাপনায় পক্ষপাতিত্ব ও বৈষম্যের গুরুতর অভিযোগ তুলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার কুইন্টন ডি কক।
গত ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর তিন দিন পর বুধবার (৪ মার্চ) সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা।
সবার শেষে গত বৃহস্পতিবার (৫ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত হয়ে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়। নিয়ম অনুযায়ী যারা আগে বিদায় নিয়েছে, তাদেরই আগে দেশে ফেরার কথা। কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র।
অনেক অনিশ্চয়তার পর আইসিসি যখন দলগুলোকে ফেরানোর উদ্যোগ নেয়, তখন দেখা যায় সবার শেষে বিদায় নেওয়া ইংল্যান্ড দল সবার আগে সুবিধা পাচ্ছে। শনিবার মুম্বাই থেকে সরাসরি লন্ডনের বিমানে ওঠে ইংলিশরা।
অন্যদিকে, আগে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে রোববারের জন্য অপেক্ষা করতে বলা হয়। আইসিসির এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ডি কক তার ক্ষোভ প্রকাশ করে লিখেন, মজার ব্যাপার আইসিসি, আমরা কিছুই শুনতে পাইনি। কিন্তু ইংল্যান্ড কোনোভাবে আমাদের আগেই চলে গেল। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা স্রেফ অন্ধকারে পড়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, কীভাবে একটি দল অন্যদের চেয়ে বেশি প্রভাব রাখে!
ডি ককের এই অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও। তিনি সরাসরি আইসিসির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে 'এক্স'-এ (সাবেক টুইটার) লিখেছেন, এই ধরনের পরিস্থিতিতে সব দলের সঙ্গে সমান আচরণ করা উচিত। শুধুমাত্র আইসিসির টেবিলে আপনার ক্ষমতা আছে দেখে আপনি বেশি সুবিধা পাবেন, এমনটা হওয়া একেবারেই উচিত নয়।
বরিশাল টাইমস

০৯ জুলাই, ২০২৬ ২২:৩৮
ব্যাটিংয়ের চরম ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাঝপথে দারুণ অবস্থানে থেকেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩ রানে হেরে যায় সফরকারীরা। ফলে একমাত্র টেস্টে হারের পর এবার ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো মেহেদী হাসান মিরাজের দলের।
বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হারে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নেয় জিম্বাবুয়ে এবং এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। দলীয় ১৩ রানেই প্রথম ধাক্কা আসে। ব্লেসিং মুজারাবানির বাউন্সারে ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ দেন সৌম্য সরকার। ১০ বলে মাত্র ৫ রান করে ফেরেন এই বাঁহাতি ওপেনার।
এরপর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে সেই জুটি বড় হতে দেননি জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। নিজের প্রথম ওভারেই শান্তকে ফিরিয়ে দেন তিনি। ১৬ বলে ৯ রান করা শান্ত উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলে দলীয় ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন তানজিদ হাসান। ধৈর্য ও আক্রমণের মিশেলে ৭০ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন এই ওপেনার। তবে ইনিংস বড় করতে পারেননি। স্পিনার ব্রায়ান বেনেটের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড হন ৫৭ রান করে। তার বিদায়ে ভেঙে যায় ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি।
তানজিদের বিদায়ের পর বাংলাদেশের ইনিংসে শুরু হয় ধস। তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান কিছুটা আশা জাগালেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। ব্লেসিং মুজারাবানির বলে মিড-অনে ক্যাচ দিয়ে ৭ রান করে ফেরেন হৃদয়। এরপর মোসাদ্দেক হোসেনও বেশি সময় টিকতে পারেননি। রিচার্ড এনগারাভার বলে ক্যাচ তুলে দিয়ে ৭ রানেই বিদায় নেন তিনি।
অন্য প্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন নুরুল হাসান সোহান। কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারিতে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখলেও ইনিংস বড় করতে পারেননি তিনিও। এনগারাভার শর্ট বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ৪১ বলে ৩৮ রান করে ফিরলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। মেহেদী হাসান মিরাজ ৩৩ বলে ২৭ রান করলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। নির্ধারিত লক্ষ্য থেকে ১৩ রান দূরেই থামে বাংলাদেশের ইনিংস।
এই হারের মধ্য দিয়ে একমাত্র টেস্টে পরাজয়ের পর ওয়ানডে সিরিজেও হতাশাজনক ফল দেখল বাংলাদেশ। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় জুটি গড়তে না পারাই সিরিজ হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

২০ জুন, ২০২৬ ১৮:১০
চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন ব্রাজিলের মূল তারকা নেইমার। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে না পারলেও ঠিক পরের ম্যাচেই মাঠে নামছেন এই তারকা ফুটবলার। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিই।
ব্রাজিল ইতিমধ্যে নেইমারকে ছাড়াই প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করে এবং হাইতি বিপক্ষে ৩-০ গোলে জিতে গ্রুপ পর্বের শীর্ষ উঠে আসে।
হাইতির বিরুদ্ধে উড়ন্ত ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি জানিয়েছে, পরের ম্যাচেই মাঠে নামানো হবে। আনচেলত্তি বলেন, ‘নেইমার আগামীকাল একা অনুশীলন করবে। এরপর সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।’
চোটপ্রবণ নেইমার সর্বশেষ ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ১৭ মে। তখন তাঁর ক্লাব সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল, নেইমারের পেশি সামান্য ফুলে গেছে। এই চোটে পড়ার পরও নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়।
এক সপ্তাহ পর নেইমার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। তখন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নেইমারের পেশির চোট গ্রেড-২ পর্যায়ের। তিন সপ্তাহের মধ্যে তিনি সেরে উঠবেন। সেই সময়সীমা ১৭ জুন শেষ হয়েছে।
এর আগে নেইমার চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খুব বেশি ম্যাচেও খেলতে পারেননি। তবে যখনই খেলেছেন, দারুণ প্রভাব দেখিয়েছেন। মাত্র ৪ ম্যাচে মাঠে নেমে ২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি গোল। নেইমারের কাছে ব্রাজিল নিশ্চয়ই এমন কিছুই চাইবে!

২০ জুন, ২০২৬ ১৪:১০
বরিশালের বাবুগঞ্জে 'মাদক ছাড়ো, মাঠে আসো' -এ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে এএম স্পোর্টস একাডেমি নামের একটি ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান। হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এবং পরিচালনায় ওই স্পোর্টস একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে এক সুধী সমাবেশ ও দোয়া মোনাজাতের মাধ্যমে এএম স্পোর্টস একাডেমির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাবুগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর ও ঢাকার এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ঢাকা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১০'এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম। বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দাতা সদস্য বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরিফুর রহমান শিমুল সিকদারের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও হারুন মোল্লা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মোঃ শাহ আলম, ফাউন্ডেশনের ম্যানেজার নূরে আলম বাপ্পী, ক্রীড়া সংগঠক মাইনুল ইসলাম সোহেল প্রমুখ। এসময় স্পোর্টস একাডেমির প্রশিক্ষক কোচ ও প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধীজনরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাবুগঞ্জের বিশিষ্ট আলোকিতজন শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর ও ঢাকার এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, 'বর্তমানে মাদকের ভয়াবহ আগ্রাসন এবং সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই। একমাত্র খেলাধুলাই পারে শরীর এবং মনকে পরিপূর্ণ সুস্থ রাখতে। তাই প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় বেশিবেশি বিভিন্ন খেলাধুলার চর্চা করা উচিত। দেশিয় ও লোকজ খেলার পাশাপাশি মৌসুম ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা উচিত। এর পাশাপাশি আমাদের শিশু-কিশোর ও নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এএম স্পোর্টস একাডেমির মাধ্যমে বাবুগঞ্জে এই মহতী কার্যক্রমের শুভ সূচনা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ক্রীড়া উন্নয়নে তাদের এই প্রচেষ্টা ও অগ্রযাত্রা অব্যাহত থাকুক।'
এএম স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ আসাদুল্লাহ বলেন, 'সমাজ এবং মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে হারুন মোল্লা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন তার জন্মলগ্ন থেকেই মানবসেবা, ক্রীড়া, সংস্কৃতি ও ধর্মীয় চর্চাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষকে বিভিন্ন সাহায্য-সহযোগিতাসহ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। সমাজের জন্য অবদান রাখার চেষ্টা করছে। নতুন প্রজন্মের মধ্যে মাদকের বিস্তার রোধ করা এবং শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এএম স্পোর্টস একাডেমি। এই একাডেমির মাধ্যমে মৌসুমভিত্তিক বিভিন্ন জনপ্রিয় খেলা যেমন ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদির প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও প্রতিবছর এসব জনপ্রিয় খেলার টুর্নামেন্ট আয়োজন করার পাশাপাশি বিলুপ্তপ্রায় বিভিন্ন গ্রামীণ লোকজ ঐতিহ্যবাহী খেলাগুলোকে তুলে ধরা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।' #

০৮ মার্চ, ২০২৬ ২১:২৯