পিরিয়ড নারীর জীবনের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। অথচ বিষয়টি ঘিরে সমাজে এখনো প্রচলিত রয়েছে নানা ভুল ধারণা, অযাচিত মন্তব্য ও অকারণ বিধিনিষেধ। কোথাও মেয়েদের চুপ থাকতে বলা হয়, কোথাও প্রশ্ন তোলা হয় তাদের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজ নিয়েও। এসব কথা ও আচরণ একসময় অদৃশ্য জালের মতো ঘিরে ধরে মেয়েদের আত্মবিশ্বাস, স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতাকে।
সমাজের এই চেনা বাস্তবতাকে ভিন্নধর্মী ও প্রতীকী উপস্থাপনায় সামনে এনেছে এসএমসি জয়া স্যানিটারি ন্যাপকিন। দুটি কৌতূহলজাগানিয়া টিজারের পর প্রকাশিত নতুন টিভিসিতে পিরিয়ডকে ঘিরে তৈরি সামাজিক সংকোচ, কুসংস্কার ও নীরবতার সংস্কৃতি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এসব বাঁধন ভেঙে সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার বার্তা।
প্রচারণার টিজারগুলোতে পিরিয়ড নিয়ে সমাজে প্রচলিত নেতিবাচক কথাবার্তা ও ধারণাগুলোকে প্রতীকীভাবে তুলে ধরা হয়। পরিচিত এসব মন্তব্য কেবল শব্দে সীমাবদ্ধ থাকে না; ধীরে ধীরে সেগুলো মেয়েদের চারপাশে তৈরি করে অদৃশ্য সীমারেখা। নতুন টিভিসিতে সেই বাস্তবতাই আরও বিস্তৃতভাবে ফুটে উঠেছে—কীভাবে ভুল ধারণা, সামাজিক চাপ ও অপ্রয়োজনীয় বিধিনিষেধ একজন মেয়ের স্বাভাবিক জীবনযাপন ও মানসিক বিকাশকে প্রভাবিত করতে পারে।
এই প্রচারণার মূল বক্তব্য—পিরিয়ড নিয়ে অস্বস্তি, ভয় কিংবা গোপনীয়তা নয়; প্রয়োজন সঠিক তথ্য, সহমর্মিতা ও খোলামেলা আলোচনা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের দায়িত্ব মেয়েদের ভয় দেখানো বা সীমাবদ্ধ করে রাখা নয়; বরং তাদের পাশে দাঁড়ানো এবং আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে ওঠার উপযোগী পরিবেশ তৈরি করা।
এসএমসি জয়ার এই উদ্যোগ তাই কেবল একটি পণ্যের প্রচারণায় সীমাবদ্ধ নয়; এটি পিরিয়ড নিয়ে সমাজে প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলেরও আহ্বান। ভুল ধারণা ও অস্বস্তিকর নীরবতার জাল ছিন্ন করে মেয়েদের স্বাভাবিক জীবন নিশ্চিত করার বার্তাই উঠে এসেছে পুরো প্রচারণায়।
বার্তাটি স্পষ্ট—পিরিয়ড লজ্জা বা সংকোচের বিষয় নয়। কথার জাল ও ভুল ধারণার বাঁধন ভেঙে প্রতিটি মেয়ের অধিকার আছে স্বস্তি, স্বাধীনতা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার।

১৮ আগস্ট, ২০২৬ ১৫:৩১
বরিশাল প্রেসক্লাব ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট ইসমাইল হোসাইন নেগাবান মন্টুর একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার ইমাম হোসাইন রোহানের সাথে বাবুগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও বাবুগঞ্জ শিক্ষা-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান পিন্টু সিকদারের জ্যেষ্ঠ কন্যা আমিনা রহমান সেতুর শুভ বাগদান সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকার রমনা চাইনিজ রেস্তোরাঁয় রোববার (১৬ আগস্ট) এক উৎসবমুখর পরিবেশে উভয় পক্ষের নিকট আত্মীয়-স্বজনের উপস্থিতিতে ওই শুভ বাগদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
নববর ইঞ্জিনিয়ার ইমাম হোসাইন রোহান উত্তরা ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) সাবজেক্টে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে বর্তমানে রাজধানীর একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে নবপরিণীতা আমিনা রহমান সেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদে প্রথম বর্ষে অধ্যয়নরত। সেতু বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, র্যাব-১'এর উপ-সহকারী পরিচালক মজিবুর রহমান সুমন এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফায়জুল হক মুন্নার আপন ভাগ্নি।
বাগদান অনুষ্ঠানে আগামী ঈদুল আজহার ছুটিতে কনের পিত্রালয়ে তাদের সকল আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার ঘোষণা দেওয়া হয়। একইসাথে নবদম্পতির সুখময় আগামীর সমৃদ্ধ নতুন জীবনের শুভ সূচনার জন্য উভয় পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়। #

১৮ জুলাই, ২০২৬ ১৭:৪৯
স্বপ্ন যার আকাশ ছোঁয়ার, তাকে রুখবার সাধ্য কার? পাইলট হয়ে আকাশে ডানা মেলার স্বপ্ন তার। দেশের সম্মানকে নিয়ে যেতে চায় সে অনন্য উচ্চতায়। সেই স্বপ্ন জয়ের দুর্গম পথের প্রথম ধাপটি সফলতা এবং গৌরবের সাথেই অতিক্রম করেছে বাবুগঞ্জের আদিবা।
আদিবার পুরো নাম আদিবা ইসলাম আমেনা। সে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ক্লাসেও তার রোল ছিল এক। সেরাদের সেরা এই অদম্য মেধাবী আদিবা ইসলাম আমেনা বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আজিজুল হক ও গৃহিণী অনামিকা আক্তার লিজা দম্পতির বড় সন্তান।
দেশের এবং মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা সে পেয়েছে তার বাবার কাছ থেকেই। বাবা আজিজুল হকের বর্তমান পেশা শিক্ষকতা, সমাজসেবা এবং রাজনীতি। তিনি বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়াও বর্তমানে তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য। রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী এবং নিজেকে বিকশিত করার ক্ষমতা জন্মসূত্রেই পেয়েছে আদিবা। তাইতো ক্লাসেও সে অলরাউন্ডার।
পড়াশোনায় নাম্বার ওয়ান হওয়ার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা কিংবা খেলাধুলা, সবকিছুতেই সমান পারদর্শী আদিবা। প্রতিভাময়ী এই বালিকা স্বপ্ন দেখে বিমান নিয়ে আকাশে ডানা মেলার। আকাশের সীমানা অতিক্রম করার স্বপ্ন তার দু'চোখে। তাকে নিয়ে এখন স্বপ্ন দেখে তার সহপাঠী আর শিক্ষকমণ্ডলীও।
বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ আমিনা বলেন, 'আমার প্রিয় ছাত্রী আদিবা যেমন মেধাবী তেমনি পরিশ্রমী। সে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এবং শিক্ষকদের প্রতিও শ্রদ্ধাশীল। সে তার প্রতিভার স্বীকৃতি হিসেবে এবছর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে একদিন অনেক বড় হয়ে তার আকাশে ওড়ার স্বপ্ন জয় করবে এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে। এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত উজ্জ্বল নক্ষত্র। আদিবাও একদিন চূড়ান্ত সাফল্য অর্জনের মাধ্যমে এই বিদ্যালয়ের গৌরব হবে বলে বিশ্বাস করি।'
আদিবার বাবা সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রনেতা আজিজুল হক বলেন, 'আমার দুই মেয়ের মধ্যে আদিবা বড়। সে এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এটা তার শিক্ষা জীবনের প্রাথমিক অর্জনের স্বীকৃতি। এই অর্জনে তার বিদ্যালয়ের সকল শিক্ষকমণ্ডলীসহ যারা তাকে সাহায্য-সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, শুভ কামনা জানিয়েছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। সে বড় হয়ে বিমানের পাইলট হয়ে দেশসেবা করতে চায়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেন তার স্বপ্ন পূরণের মাধ্যমে দেশ ও জনগণের সেবা করতে পারে।'
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী আদিবা ইসলাম আমেনা তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, 'আমার এই সাফল্যের অংশীদার আমার পিতামাতা এবং শিক্ষকমণ্ডলী। তাদের বিভিন্ন আদেশ-উপদেশ, পরামর্শ এবং দিকনির্দেশনাই আমার সাফল্যের চাবিকাঠি। আমি তাদের প্রতি চিরঋণী। আমি বিমানের পাইলট হয়ে দেশসেবা করতে চাই। আমার পিতামাতা এবং শিক্ষকমণ্ডলীর মুখ উজ্জ্বল করতে চাই। এটাই আমার একমাত্র স্বপ্ন।' #

১২ জুলাই, ২০২৬ ১৫:১৯
ভারতের মহারাষ্ট্রে সাবেক সংসদ সদস্য (এমপি) বিনায়ক রাউত ও তার পরিবারের বিরুদ্ধে কুসংস্কার চর্চা এবং গৃহনির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে। সাবেক এই এমপির পুত্রবধূ গিরিজা রাউত অভিযোগ করেছেন, তাকে জোর করে গোমূত্র পান করানো, তান্ত্রিক আচার পালনে বাধ্য করা এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, থানে জেলার এই ঘটনায় পুলিশ সাবেক এমপি বিনায়ক রাউত, তার স্ত্রী, ছেলে ও স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে মামলা করেছে। মামলার এজাহারে ফিরোজ ও কাজি নামের কথিত দুই তান্ত্রিকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
গিরিজা রাউতের অভিযোগ, বিয়ের পর গত সাত বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে নিয়মিত মানসিক, সামাজিক ও আবেগগত নির্যাতনের শিকার হয়েছেন। তার দাবি, স্বামীর কথিত বন্ধ্যাত্বজনিত সমস্যার সমাধানের নামে তাকে বারবার তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হতো। একপর্যায়ে সাবেক এমপি বিনায়ক রাউত ও তার পরিবারের সদস্যরা মিলে তাঁকে জোরপূর্বক গোমূত্র পান করান এবং কুসংস্কারমূলক আচার পালনের অংশ হিসেবে মাথা থেকে চুলও ছিঁড়ে নেন।
সাংবাদিকদের কাছে গিরিজা বলেন, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে এতদিন অভিযোগ করার সাহস পাননি। পরিবারের প্রধান হওয়া সত্ত্বেও শ্বশুর বিনায়ক রাউত কখনো তার পক্ষে অবস্থান নেননি, বরং এই কুসংস্কার চর্চায় সরাসরি যুক্ত ছিলেন। গিরিজা আরও দাবি করেন, বিয়ের পর উটির হানিমুনে গেলেও তার স্বামী শারীরিক সম্পর্ক এড়িয়ে চলেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাঁকে অপমান ও দূরে সরিয়ে দেওয়া হতো। এমনকি স্বামী তাকে বলেছিলেন, ভারতের বাইরে কোনো দেশে গেলেই কেবল তাদের মধ্যে শারীরিক সম্পর্ক সম্ভব।
এ ছাড়া পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে অপমান, নিয়মিত মানসিক চাপ সৃষ্টি এবং মারধরের অভিযোগও করেছেন গিরিজা। তার ভাষ্য, ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরেও তিনি একই ধরনের আচরণের শিকার হন। সে সময় তান্ত্রিকদের বরাত দিয়ে তাঁকে বলা হয়েছিল, তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে তাঁর স্বামীর মৃত্যু হবে।
পুত্রবধূর অভিযোগে শুধু স্বামী নন, শ্বশুর বিনায়ক রাউতসহ শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধেও মানসিক ও শারীরিক নির্যাতন, অশালীন আচরণ এবং গৃহ-নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সাবেক এমপি বিনায়ক রাউত বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’

২৭ আগস্ট, ২০২৬ ২১:৫৫
পিরিয়ড নারীর জীবনের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। অথচ বিষয়টি ঘিরে সমাজে এখনো প্রচলিত রয়েছে নানা ভুল ধারণা, অযাচিত মন্তব্য ও অকারণ বিধিনিষেধ। কোথাও মেয়েদের চুপ থাকতে বলা হয়, কোথাও প্রশ্ন তোলা হয় তাদের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজ নিয়েও। এসব কথা ও আচরণ একসময় অদৃশ্য জালের মতো ঘিরে ধরে মেয়েদের আত্মবিশ্বাস, স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতাকে।
সমাজের এই চেনা বাস্তবতাকে ভিন্নধর্মী ও প্রতীকী উপস্থাপনায় সামনে এনেছে এসএমসি জয়া স্যানিটারি ন্যাপকিন। দুটি কৌতূহলজাগানিয়া টিজারের পর প্রকাশিত নতুন টিভিসিতে পিরিয়ডকে ঘিরে তৈরি সামাজিক সংকোচ, কুসংস্কার ও নীরবতার সংস্কৃতি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এসব বাঁধন ভেঙে সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার বার্তা।
প্রচারণার টিজারগুলোতে পিরিয়ড নিয়ে সমাজে প্রচলিত নেতিবাচক কথাবার্তা ও ধারণাগুলোকে প্রতীকীভাবে তুলে ধরা হয়। পরিচিত এসব মন্তব্য কেবল শব্দে সীমাবদ্ধ থাকে না; ধীরে ধীরে সেগুলো মেয়েদের চারপাশে তৈরি করে অদৃশ্য সীমারেখা। নতুন টিভিসিতে সেই বাস্তবতাই আরও বিস্তৃতভাবে ফুটে উঠেছে—কীভাবে ভুল ধারণা, সামাজিক চাপ ও অপ্রয়োজনীয় বিধিনিষেধ একজন মেয়ের স্বাভাবিক জীবনযাপন ও মানসিক বিকাশকে প্রভাবিত করতে পারে।
এই প্রচারণার মূল বক্তব্য—পিরিয়ড নিয়ে অস্বস্তি, ভয় কিংবা গোপনীয়তা নয়; প্রয়োজন সঠিক তথ্য, সহমর্মিতা ও খোলামেলা আলোচনা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের দায়িত্ব মেয়েদের ভয় দেখানো বা সীমাবদ্ধ করে রাখা নয়; বরং তাদের পাশে দাঁড়ানো এবং আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে ওঠার উপযোগী পরিবেশ তৈরি করা।
এসএমসি জয়ার এই উদ্যোগ তাই কেবল একটি পণ্যের প্রচারণায় সীমাবদ্ধ নয়; এটি পিরিয়ড নিয়ে সমাজে প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলেরও আহ্বান। ভুল ধারণা ও অস্বস্তিকর নীরবতার জাল ছিন্ন করে মেয়েদের স্বাভাবিক জীবন নিশ্চিত করার বার্তাই উঠে এসেছে পুরো প্রচারণায়।
বার্তাটি স্পষ্ট—পিরিয়ড লজ্জা বা সংকোচের বিষয় নয়। কথার জাল ও ভুল ধারণার বাঁধন ভেঙে প্রতিটি মেয়ের অধিকার আছে স্বস্তি, স্বাধীনতা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার।
২৭ আগস্ট, ২০২৬ ২১:৫৫
২৭ আগস্ট, ২০২৬ ২১:১৫
২৭ আগস্ট, ২০২৬ ২০:৩৬
২৭ আগস্ট, ২০২৬ ২০:১৮