০৩ অক্টোবর, ২০২৫ ১৬:৪০
ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে জীবন যাপন করতেন। দুপুরে প্রতিবেশীরা,তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে দরজা দিয়ে তাকিয়ে তার অর্ধগলিত লাশ দেখতে পায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার আপনজন বলতে তেমন কেউ নেই। তিনি একাই বসবাস করতেন।

১৮ মে, ২০২৬ ১৬:৪৬
১৮ মে, ২০২৬ ১৫:০৯
১৮ মে, ২০২৬ ১৪:৫৯
১৮ মে, ২০২৬ ১৪:৪৯

১৪ মে, ২০২৬ ১৮:৫৯
ঝালকাঠির নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে নুরু সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত নুুরু সরদার উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জল বসন্তে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার (১২ মে) স্বামী থেকে আলাদা ঘুমাচ্ছিলেন ওই নারী। এ সুযোগে তার শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণচেষ্টা চালান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নলছিটি থানায় মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত নুরু সরদারকে গ্রেফতার করে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগীর অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

০৮ মে, ২০২৬ ১৮:৩৬
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মোটরসাইকেলের গতিরোধ করে কামাল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
গত ৭ মে সকালে আওরাবুনিয়া ইউনিয়নের কলাতলা স্কুলের সামনে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।এই ঘটনায় ভুক্তভোগী মো. কামাল হোসেন (৪৫) বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রগুয়ার দড়িরচর এলাকার মো. সুলতান হাওলাদারের ছেলে কামাল হোসেন গত ৭ মে সকাল ১০টার দিকে বাড়ি থেকে টলি গাড়ি কেনার উদ্দেশ্যে বাখেরগঞ্জের দিকে রওনা হন।
তিনি যখন আওরাবুনিয়া ইউনিয়নের স্থানীয় কলাতলা স্কুলের সামনে পৌঁছান, তখন পূর্ব থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে।
বাদী অভিযোগে উল্লেখ করেন, মো. সোহেল (৩৫) ও মো. হেমায়েত (৪৬) সহ আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ভারাটে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলাপাতালি পিটিয়ে আহত করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
একপর্যায়ে তার কাছে থাকা টলি গাড়ি কেনার নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় কামাল হোসেন ডাক চিৎকার করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা।স্থানীয়রা উদ্ধার করে আহত কামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে ।
ঘটনার পর স্থানীয় ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দাখিল করেছেন তিনি। অভিযোগে মো. মিটু, মো. ইব্রাহিম এবং স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল হোসেনসহ বেশ কয়েকজনকে সাক্ষী রাখা হয়েছে।
কাঠালিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তরা এলাকায় 'বখাটে প্রকৃতির' এবং মানুষের সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের কাজে লিপ্ত তাদের জ্বালায় অতিষ্ঠ ও দিশেহারা মানুষ বলে স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

০৭ মে, ২০২৬ ১৪:৩৮
ঝালকাঠির আলোচিত শামীম আহমেদ (৫৭) ওরফে জর্দা শামীমকে ছয় বোতল বিদেশি মদসহ গ্রেফতার করেছে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (০৬ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক। গ্রেফতার শামীম ঝালকাঠি পৌর এলাকার পূর্ব কাঠপট্টি মহল্লার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি।
পুলিশ সুপার জানান, শামীমের কাছ থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ঝালকাঠির শামীম আহমেদ এলাকায় ‘জর্দা শামীম’ হিসেবেই বেশি পরিচিত। মূলত তিনি একজন ব্যবসায়ী হলেও তার কর্মকাণ্ড এবং জীবনযাপন নিয়ে অনেক আলোচনা ও বিতর্ক রয়েছে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তাদের ছত্রছায়ায় এলাকায় নিজের প্রভাব বলয় তৈরি করার অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিনের। বিশেষ করে ঝালকাঠির প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার সখ্যতাকে পুঁজি করে তিনি নানা কাজ হাসিল করতেন বলে জনশ্রুতি আছে।
এলাকায় বিভিন্ন জমি দখল, টর্চার সেলে নারী-পুরুষদের আটকে রেখে শারীরিক নির্যাতন এবং ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ আছে যে, তিনি স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার নিয়ন্ত্রণে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করতেন। এলাকায় ব্যক্তিগত ক্যাডার বাহিনী পালন এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভীতি তৈরির অভিযোগও স্থানীয়রা বিভিন্ন সময় তুলেছেন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.