"আইজ দেড় বছর ধরে আমার স্বামী আমাদেরকে থুয়ে চলে গেছে আমার চারটি পোলাপান নিয়া খাইতে লইতে অনেক কষ্ট হয়। অনেক সময় না খাইয়া থাহি। আমার পোলারে এহন পড়ালেহা বাদ দিয়া আমাগোরে খাওনের লইগ্গা গাঙ্গে যাইতে হয়।
আমি আমার স্বামীকে ফেরত চাই"।এভাবেই দুই বছরের কন্যা সন্তান রিমিকে কোলে নিয়ে কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলেন চার সন্তানের জননী মারুফা বেগম।
হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়া গ্রামের মারুফা বেগম চার সন্তান নিয়ে এভাবেই অভাব অনটনে দিন কাটাচ্ছেন।পান না কোনো সরকারি সাহায্য সহযোগিতা। একই গ্রামের নুরুল ইসলাম মাতাব্বর'র ছেলে মোঃ রাসেল মাতাব্বর'র সাথে চৌদ্দ বছর আগে বিয়ে হয় মারুফা বেগমের।
সুখে শান্তিতে কাটছিল তাদের সংসার। কিন্তু বাঁধ সাধে বছর দেড়েক আগে বাথুয়া গ্রামের নজির হাওলাদার এর বিবাহিত মেয়ে খালেদার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান মোঃ রাসেল মাতাব্বর'র। সম্পর্ক গভীর হলে একদিন খালেদাকে নিয়ে পালিয়ে যান রাসেল মাতাব্বর'র। অনেক খোঁজাখুঁজি পরে পরিবার জানতে পারে তারা ঢাকায় আছেন। এখন স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ খবর নেন না রাসেল।
সিফাতের দাদা নুরুল ইসলাম বলেন, "রাসেল চলে যাওয়ার পর ওর বৌ চাইরডা পোলাপান নিয়া অনেক সময় না খাইয়া দিন কাডায়। আমার বয়স হইছে তেমন কাজ করতে পারি না। আমার নাতি সিফাত স্কুলে যাইতো এহন পড়ালেহা বাদ দিয়া গাঙ্গে যায় সংসার চালানোর জন্য।ওগো নামে কোনো সরকারি কার্ড ও নাই। ওরা সরকারি সাহায্য পাইলে খাইয়া পড়িয়া ভালো বাঁচতে পারতো"।
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বড় মেয়ে সিনথিয়া কান্না জড়িত কন্ঠে বলে,আমার দাদায় আমাগোরে দেখিয়া রাহে। আমাগো চলতে অনেক কষ্ট হয়। আমি টাহার লইগা স্কুলে যাইতে পারি না।আমার ভাইর আমাগোরে খাওয়ানোর জন্য স্কুল বাদ দিয়া কামাই করতে হয়। বাবায গত কোরবানি ঈদে আইছিল, দুই দিন পর আবার আমাগোরে না বলিয়া চলে গেছে।
এলাকাবাসী জানান,নজির হাওলাদার এর মেয়ে খালেদার জন্য আজ এই সংসারের এই অবস্থা। খালেদা এর আগেও তিনটি সংসার নষ্ট করেছে। সরকারের সুদৃষ্টি পেলে এই পরিবারটি খেয়ে পড়ে বাঁচতে পারতো। আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি।

১৮ নভেম্বর, ২০২৬ ১৪:১৫
বরিশাল নগরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একদল ব্যক্তি। এ সময় ভবনের নৈশপ্রহরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অগ্নিসংযোগকারীরা। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গ্রামীণ ব্যাংকের ওই ভবনের নিচতলায় এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে, প্রায় একই সময়ে নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭-৮ জনের একটি দল। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারাও দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন বলেন, গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়ে তারা অবগত নন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে যাননি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুটি ঘটনাস্থলই পুলিশ পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
দুটি সম্ভাব্য রুট নিয়ে চলছে সমীক্ষা, আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দের আশা
আগামী ছয় মাসের মধ্যে ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বরিশালকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে সরকার দুটি সম্ভাব্য রুট নিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বরিশাল-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদীনের ৭১ বিধির আওতায় উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী জানান, বরিশালকে রেল যোগাযোগের আওতায় আনতে দুটি সম্ভাব্য রুট বিবেচনায় রয়েছে। এর একটি ঢাকা-ভাঙ্গা-বরিশাল এবং অন্যটি পদ্মা সেতু হয়ে ঢাকা-বরিশাল রুট।
তিনি বলেন, সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নুরউদ্দিন আহমেদ অপুর ডিও লেটার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে পাওয়ার পর শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট হয়ে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
এর আগে ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে মাদারীপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠি হয়ে পায়রা বন্দর পর্যন্ত ২৪১ কিলোমিটার রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় ব্যয় ধরা হয়েছিল ৪১ হাজার ৭৯৭ কোটি টাকা। প্রস্তাবিত পরিকল্পনায় ১৯০ কিলোমিটার মূল রেললাইন নির্মাণের কথা রয়েছে।
তবে ওই সমীক্ষা প্রতিবেদনে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণকে অর্থনৈতিকভাবে লাভজনক নয় বলে উল্লেখ করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, বর্তমানে চলমান সম্ভাব্যতা সমীক্ষার কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর আগের ও বর্তমান সমীক্ষার ফলাফল সমন্বয় করে আরও দুই মাসের মধ্যে রুট চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা করছে সরকার।
তিনি আরও বলেন, সর্বাধিকসংখ্যক মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে রেলপথের চূড়ান্ত রুট নির্ধারণ করা হবে।
মন্ত্রী জানান, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এ পরিকল্পনায় বরিশালসহ প্রস্তাবিত রেলপথের আওতাভুক্ত জেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
আগামী অর্থবছরের বাজেটে ঢাকা-বরিশাল রেলপথ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। এ লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ এগিয়ে নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

১৭ নভেম্বর, ২০২৬ ১৬:২৯

০৭ অক্টোবর, ২০২৫ ১৮:১১

বরিশালের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দামের ক্ষেত্রে এখনো স্বস্তি ফেরেনি। অন্যদিকে নদ-নদীতে দেশি মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছের দামও বেড়েছে। এতে মাছ ও সবজি কিনতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা। তবে মুরগি এবং গরু-খাসির মাংসের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
সোমবার (১৬ নভেম্বর) নগরের পোর্ট রোড মাছ বাজার ও বহুমুখী সিটি মার্কেটের পাইকারি সবজির বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বহুমুখী সিটি মার্কেটের পাইকারি বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ৬০ টাকা, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙা ও করলা ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। ধুন্দল ৫০, ফুলকপি ৪৫, বাঁধাকপি ৬০ এবং গাজর বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এ ছাড়া পেঁপে ৬ থেকে ১০ টাকা, লাউ ৪০ টাকা এবং লেবু প্রতি হালি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন মৌসুমের শিমের দাম কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা।
তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা পর্যায়ে সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি। ফলে বাজারে সরবরাহ বাড়তে শুরু করলেও সাধারণ ক্রেতাদের কেনাকাটায় তার প্রভাব এখনো খুব একটা পড়েনি।
মাছের বাজারে তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে দেশি প্রজাতির মাছ। প্রতি কেজি পাবদা ৩০০ থেকে ৩২০ টাকা, রুই ২৮০ থেকে ৪৫০ টাকা এবং কাতলা ২৮০ থেকে ৫০০ টাকা। তেলাপিয়া ১৬০ থেকে ১৮০, পাঙাশ ১৮০ থেকে ২০০ এবং চাষের কৈ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি কৈ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা।
এ ছাড়া চাষের শিং ৪০০ থেকে ৫০০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৬৫০, বোয়াল ৬০০ থেকে ৮০০ এবং চিংড়ি ৭৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোরালের দাম ৫০০ থেকে ৯৫০ টাকা। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে।
মাছের এমন দামে ক্ষোভ জানিয়েছেন বাজার করতে আসা ক্রেতারা। নগরের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসমা খাতুন বলেন, মাছের পাশাপাশি সবজির দামও বেড়েছে। চিংড়ি, বোয়াল ও দেশি মাছের দাম এতটাই বেশি যে সাধারণ ক্রেতাদের পক্ষে এসব মাছ কেনা কঠিন হয়ে পড়েছে। এ কারণে অনেকে তুলনামূলক কম দামের তেলাপিয়া ও পাঙাশের দিকে ঝুঁকছেন।
মাছ ব্যবসায়ী আলামিনের ভাষ্য, নদ-নদীতে দেশি মাছের সরবরাহ কম থাকায় বাজারে চাষের মাছের চাহিদা বেড়েছে। এর প্রভাব পড়েছে দামে। তাঁর দাবি, গত এক সপ্তাহে বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
অন্যদিকে সবজির বাজারে আগামী দিনে কিছুটা স্বস্তির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। বহুমুখী সিটি মার্কেটের পাইকারি সবজি ব্যবসায়ী শুভ বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে পরিবহন ব্যয়সহ অন্যান্য খরচের কারণে পাইকারি ও খুচরা বাজারের দামে পার্থক্য থাকছে।
এদিকে মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৭০ টাকা, লেয়ার ৩২০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দামেও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৯
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৫৮
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৪৯