Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২০
কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে আগুন দেওয়া হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে রাতে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজের সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি স্থানে হাসনাত আবদুল্লাহর ব্যানারে আগুন দেয় দুবৃর্ত্তরা। বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে এলাকায়।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবগত করা হয়েছে। কারা এ কাজ করেছে, তা তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের নির্বাচনী কয়েকটি ব্যানার পুড়িয়ে দেয়। এ ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশঙ্কা করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
ওসি মনিরুজ্জামান বলেন, খাইয়ার এলাকায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৯
লক্ষ্মীপুরে জাতীয় নির্বাচনে কারচুপির জন্য অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সিলসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করা হয়। গ্রেফতার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের স্বত্ত্বাধিকারী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। এ সময় দোকান থেকে জাতীয় নির্বাচনে ব্যবহৃত ৬টি সিল উদ্ধার করা হয়। এরপর খবর পেয়ে নির্বাহী মাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন। পরে সিলগুলোসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করে সোহেলকে থানায় নিয়ে যান।
সোহেল রানা বলেন, ‘অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। তবে কে বা কারাসিল বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি।’
জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, ‘কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।’
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি কোনও বক্তব্য দেননি।

০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৩
জামায়াতের কেউ ভোট কেন্দ্রে আসলে এবং ভোট দিলে দিনের বেলাতেই তাদের নেতাকর্মীদের রগ কাটার হুমকি দিয়েছেন পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধা। এর আগে পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলা চালিয়ে আলোচনায় এসেছিলেন তিনি এবং ওই ঘটনার মামলার প্রধান আসামি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কেল মৃধার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদরাসা মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি জনসভায় এ হুমকি দেন তিনি।
ভিডিওতে মক্কেল মৃধা বলেন, রাজশাহী বিভাগের যতো প্রশাসন ছিল... আমার বাড়ির যতো খুনতা, নিড়িনি, কুড়িল, পাতিল হাড়ি এ জামায়াত সব লুট করে নিয়েছে। এই জামায়াতের কোনো প্রোগ্রাম চলবে না। এই জামায়াতকে যারা ভোট দিবে তাদের রাতের অন্ধকারে নয়, ..... আমি দিনের বেলায় তাদের রগ কাটবো, কোনো জামায়াত যদি সেন্টারে আসে। আমি বলতে চাই .... জামায়াত আসবে না।
এ বিষয়ে অভিযুক্ত কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধার মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমরা ভিডিওটি পেয়েছি, আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনি প্রচারণা চালাতে গেলে জামায়াতের প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় জামায়াতের নেতাকর্মীদের মোটরসাইকেল লুট করা হয় পরে সেগুলো মক্কেল মৃধার বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় দায়ের করা মামলায় মৃক্কেল মৃধা প্রধান আসামি। এছাড়াও ৫ আগস্ট পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে আলোচিত মক্কেল মৃধা।

০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০০
নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ও গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়াকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতাহার শাকিল এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতাহার শাকিল জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া তার নির্বাচনি প্রচারণায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহার করে বিলবোর্ড স্থাপন করেন। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, গোপালগঞ্জ-১ আসনের কাশিয়ানী অংশের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লার সমর্থকদের বহনকারী মাইক্রোবাসে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো থাকায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:৪৮
০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৯
০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৬
০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৩