ছবি: সংগৃহীত
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের যুবসমাজকে কর্মমুখী করতে অর্থনীতিকে পুনর্গঠন করা জরুরি। যুবশক্তির সাতদফা ইশতেহার বাস্তবায়ন করতে পারলে তরুণরা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।
রোববার (০১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন কেআইবিতে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারিকুল ইসলাম বলেন, টালমাটাল অর্থনীতিকে স্বাভাবিক না করলে বেকার যুবসমাজ নাজুক অবস্থায় পতিত হবে। তাই অর্থনীতি শক্তিশালী করতে ব্যাংক খাত সংস্কার, পাচার হওয়া টাকা ফেরত আনা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কারের আহ্বান জানাই।
তিনি আরও বলেন, তরুণ সমাজই আগামীর বাংলাদেশের কান্ডারী। যদি তারা রাজনীতিতে সচেতন থাকে এবং প্রয়োজনীয় সময়ে গণঅভ্যুত্থানের মতো উদ্যোগ নিতে পারে, তবে দেশের রাজনীতির চিত্র বদলানো সম্ভব।
বিশ্বজুড়ে যুদ্ধাবস্থার প্রভাব যেন দেশের রাজনীতিতে পড়তে না পারে, সেজন্য উপযুক্ত ফরেন পলিসি নির্ধারণে সরকার ও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। যুবসমাজের সংকট যুবশক্তির হাত ধরে সমাধান হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, জুলাই হত্যাকাণ্ড ও ওসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের জন্য সংসদে সংস্কার পরিষদ গঠন করে শপথ নিতে হবে। ফ্যাসিবাদের সকল অপকর্মকে আইনের আওতায় আনা ছাড়া উপায় নেই।
দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন, তার ভাষণ সংসদে গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের ঐতিহাসিক অর্জন রক্ষায় ঐক্যবদ্ধ থেকে প্রতারণা ও গদ্দারির রাজনীতি বিতাড়িত করা হবে।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন যুবশক্তি ও অন্যান্য সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
বরিশাল টাইমস

১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। তবে হামলার সময় তিনি কী অবস্থায় ছিলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং হামলায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার পাটগাতি চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ার জ্বালানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ১৫ নভেম্বর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলী হামলার শিকার হয়ে আহত হন। একই দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায়ও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী সময়ে জেলায় বিজিবি মোতায়েন করা হয়। ১৭ নভেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতাকর্মীকেও গ্রেপ্তারের তথ্য জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) এলাকায় উত্তেজনা চলছিল। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫
বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিকে আকর্ষণীয় করতে কাপড়ে ব্যবহারের রং মেশানোর অভিযোগে একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা নগরের চকবাজার ও তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে নিউ হাজী বিরিয়ানি হাউজকে এ জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও খাবার তৈরির কার্যক্রম পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় খাবারে কাপড়ে ব্যবহারের রং মেশানোর পাশাপাশি নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে খাদ্যসামগ্রী তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন অংশ নেন।
সহকারী পরিচালক কাউছার মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০২ মার্চ, ২০২৬ ০৯:৪১
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের যুবসমাজকে কর্মমুখী করতে অর্থনীতিকে পুনর্গঠন করা জরুরি। যুবশক্তির সাতদফা ইশতেহার বাস্তবায়ন করতে পারলে তরুণরা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।
রোববার (০১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন কেআইবিতে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারিকুল ইসলাম বলেন, টালমাটাল অর্থনীতিকে স্বাভাবিক না করলে বেকার যুবসমাজ নাজুক অবস্থায় পতিত হবে। তাই অর্থনীতি শক্তিশালী করতে ব্যাংক খাত সংস্কার, পাচার হওয়া টাকা ফেরত আনা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কারের আহ্বান জানাই।
তিনি আরও বলেন, তরুণ সমাজই আগামীর বাংলাদেশের কান্ডারী। যদি তারা রাজনীতিতে সচেতন থাকে এবং প্রয়োজনীয় সময়ে গণঅভ্যুত্থানের মতো উদ্যোগ নিতে পারে, তবে দেশের রাজনীতির চিত্র বদলানো সম্ভব।
বিশ্বজুড়ে যুদ্ধাবস্থার প্রভাব যেন দেশের রাজনীতিতে পড়তে না পারে, সেজন্য উপযুক্ত ফরেন পলিসি নির্ধারণে সরকার ও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। যুবসমাজের সংকট যুবশক্তির হাত ধরে সমাধান হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, জুলাই হত্যাকাণ্ড ও ওসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের জন্য সংসদে সংস্কার পরিষদ গঠন করে শপথ নিতে হবে। ফ্যাসিবাদের সকল অপকর্মকে আইনের আওতায় আনা ছাড়া উপায় নেই।
দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন, তার ভাষণ সংসদে গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের ঐতিহাসিক অর্জন রক্ষায় ঐক্যবদ্ধ থেকে প্রতারণা ও গদ্দারির রাজনীতি বিতাড়িত করা হবে।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন যুবশক্তি ও অন্যান্য সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
বরিশাল টাইমস
১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৭
১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:৩৯