পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে অবৈধ জেলেদের হামলার শিকার হয়েছেন অভিযানকারী দলের সদস্যরা। এ সময় এক পুলিশ কনস্টেবল ও স্পিডবোটের চালক আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের হাতে গুরুতর আঘাত লেগেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বুড়াগৌরাঙ্গ নদীর কালিরচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো. জসিম এবং অভিযানে ব্যবহৃত স্পিডবোটের চালক মো. শাহজালাল।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বুড়াগৌরাঙ্গ নদীতে অবৈধভাবে মাছ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেলে যৌথ অভিযান চালায় মৎস্য বিভাগ ও পুলিশ। স্পিডবোট নিয়ে নদীতে থাকা ট্রলারগুলোর দিকে এগিয়ে গেলে জেলেরা পালানোর চেষ্টা করেন। প্রায় ১০ মিনিট ধাওয়া করার পর একটি ট্রলারের কাছাকাছি পৌঁছালে ওই ট্রলারে থাকা ১০ থেকে ১২ জন জেলে বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে অভিযানকারী দলের ওপর হামলা চালান।
অভিযানে অংশ নেওয়া মৎস্য বিভাগের সদস্য সুধাংশু জানান, জেলেরা প্রথমে স্পিডবোটের চালক শাহজালালকে বৈঠা দিয়ে আঘাত করেন। তাকে রক্ষা করতে পুলিশ কনস্টেবল জসিম এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। এতে তার হাত কেটে রক্তাক্ত জখম হয়। পরে ডাবল ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলার নিয়ে পালিয়ে যান জেলেরা।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, “অসাধু জেলেদের আটক করতে গেলে স্পিডবোটে হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িত জেলেদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

১০ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯
পটুয়াখালীর বাউফল পৌরবাজারের বর্জ্যে দূষিত হচ্ছে বাউফল-নওমালা খাল। প্রতিদিন বাজারের গরু, ছাগল, মুরগি ও মাছের উচ্ছিষ্টসহ নানা ধরনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে খালের পাড়ে ও পানিতে। এতে দূষিত হচ্ছে খালের পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ। দুর্ভোগে পড়েছেন আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য ফেলা হলেও খালটি দূষণমুক্ত রাখতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাজারের বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় ব্যবসায়ীরা খালকেই ময়লা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করছেন।
সরেজমিনে দেখা গেছে, পৌরবাজারের বিভিন্ন দোকানের বর্জ্য, পশুপাখির উচ্ছিষ্ট ও পচা আবর্জনা খালের পাড়ে জমে আছে। এর কিছু অংশ সরাসরি পানিতে ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব বর্জ্য জমে থাকায় খালের পানি ও আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধের কারণে খালের পাশ দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে বর্জ্য ফেলা অব্যাহত থাকলে পানিদূষণের পাশাপাশি মশা-মাছির উপদ্রব বাড়বে। এতে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির পাশাপাশি খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থাও বাধাগ্রস্ত হতে পারে।
বাউফল পৌরশহরের বাজার কমিটির সভাপতি সাকায়েত হোসেন (সখা মিয়া) বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান বা ডাস্টবিনের ব্যবস্থা করা হয়নি। এ কারণে ব্যবসায়ীরা বাধ্য হয়ে খালে ময়লা-আবর্জনা ফেলছেন। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে বাউফল পৌরসভার সচিব মো. মাঈনুল ইসলাম বলেন, বাজার পরিদর্শককে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হবে। প্রয়োজনে খালে ময়লা-আবর্জনা ফেলা ব্যবসায়ীদের চিঠি দেওয়া হবে।
বাউফল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, পৌরসভার মধ্যে খালসহ যেকোনো খোলা স্থানে যাতে কেউ ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সে জন্য মাইকিং করে সতর্ক করা হবে। পাশাপাশি পৌরবাজারে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করা হবে।
স্থানীয়দের দাবি, শুধু ডাস্টবিন স্থাপন করলেই হবে না, খালের পাড় ও পানি থেকে জমে থাকা বর্জ্য অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খালে বর্জ্য ফেলা বন্ধে তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তাঁদের মতে, বাউফল-নওমালা খাল এলাকার পানি নিষ্কাশন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই খালটি দূষণমুক্ত রাখতে প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন জরুরি।

১০ নভেম্বর, ২০২৬ ১৫:১৩
তরমুজ চাষের প্রস্তুতি ঘিরে পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর পাড় কেটে মাটি নেওয়ার অভিযোগ উঠেছে। ভেকু মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কেটে খেত রক্ষায় বাঁধ নির্মাণ করছেন প্রভাবশালী চাষিরা। এতে একদিকে নদীর পাড়ে ভাঙন বাড়ছে, অন্যদিকে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়ছে আবাদি জমি।
স্থানীয়দের অভিযোগ, বাউফলের অন্তত ২০টি চরে ভেকু মেশিন দিয়ে নদীর পাড় কেটে মাটি নেওয়া হচ্ছে। এতে উপকূলীয় এলাকার কৃষিজমি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চর ফেডারেশন, চর শৌলা, ডুবা চর, আগলা চর, চর মোয়াজ্জেম, চর ব্যারেট, রায়সাহেব, দিয়ারাকচুয়া, চর নিমদী, চর মমিনপুর, মঠবাড়িয়ার চর ও চর বাসুদেব পাশাসহ বিভিন্ন চরে তরমুজ চাষের প্রস্তুতি চলছে। এসব এলাকায় প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১২ হেক্টর জমিতে আগাম জাতের তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।
জোয়ারের পানি থেকে তরমুজ খেত রক্ষার জন্য নদীর পাড় ঘেঁষে তৈরি করা হচ্ছে মাটির বাঁধ। অভিযোগ রয়েছে, এসব বাঁধ নির্মাণে অন্য স্থান থেকে মাটি সংগ্রহ না করে সরাসরি নদীর পাড় কেটে নেওয়া হচ্ছে।
তেঁতুলিয়া নদীতে নিয়মিত নৌকা ও ট্রলার চালানো অন্তত পাঁচজন মাঝি জানান, গত কয়েক বছরে তরমুজ খেতের বাঁধ নির্মাণের জন্য যেসব স্থানে নদীর পাড় কাটা হয়েছে, সেসব এলাকায় পরবর্তী সময়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীভাঙনে বিলীন হয়েছে আবাদি জমি। তাঁদের অভিযোগ, তরমুজ চাষের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
সরেজমিনে তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ ও চর কালাইয়া এলাকার চর ফেডারেশন, চর কালাইয়া এবং চর বাইলা এলাকায় ভেকু মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কেটে বাঁধ নির্মাণ করতে দেখা গেছে।
চর ফেডারেশনের পূর্ব পাশে প্রিন্স নামের এক চাষি প্রায় ৪০ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য চট্টগ্রাম থেকে ভেকু মেশিন ভাড়া এনে নদীর পাড় কেটে বাঁধ নির্মাণ করছেন তিনি।
এ বিষয়ে প্রিন্স জানান, স্থানীয় ওমর মুন্সীর কাছ থেকে জমি লিজ নিয়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, জমির মালিকদের কাছ থেকে ওমর মুন্সী এক বছরের জন্য তুলনামূলক কম দামে জমি লিজ নিয়ে তরমুজ চাষিদের কাছে বেশি দামে পুনরায় লিজ দিয়েছেন।
পরিবেশবিষয়ক সংগঠন ‘সেইভ দ্য বে অব বার্ডস’-এর পরিচালক এম এ বাশার বলেন, প্রতি বছর নদীর চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে তরমুজ চাষ করেন কৃষকেরা। বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নদীর তলদেশ ও তীর থেকে মাটি কাটা বেআইনি এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে নদীর তলদেশ গভীর হয়ে পানির প্রবাহের গতি বাড়ে এবং নদীর পাড়ে ভাঙন তীব্র হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, তরমুজ একটি অর্থকরী ফসল। তবে নদীর পাড় থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে পাড়ের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি কৃষিনির্ভর মানুষের জীবিকাও ঝুঁকিতে পড়তে পারে। স্বল্পমেয়াদে ফসল রক্ষার এই উদ্যোগ দীর্ঘমেয়াদে কৃষির জন্য ক্ষতির কারণ হতে পারে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, মাটি কেটে খেতের বেড়িবাঁধ নির্মাণের জন্য অনেক কৃষক আবেদন করেছেন। সরেজমিনে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, নদীর পাড় কেটে খেতের বেড়িবাঁধ নির্মাণে কৃষকদের নিরুৎসাহিত করা হয়েছে। এরপরও কেউ এমন কাজ করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

০৯ নভেম্বর, ২০২৬ ১৬:২৭
পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব নিয়ে হাইকোর্টের নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পটুয়াখালীর জেলা প্রশাসকসহ তিন সরকারি কর্মকর্তাকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের আইনজীবী।
সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এম জি মাহমুদ (শাহীন) সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোসা. আলেয়া বেগমের পক্ষে এ নোটিশ পাঠান।
নোটিশপ্রাপ্ত অন্য দুই কর্মকর্তা হলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. তারেক হাওলাদার ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
নোটিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ মে আলেয়া বেগমকে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২৪ আগস্ট এক আদেশে ওই দায়িত্ব সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলুর কাছে হস্তান্তর করা হয়।
এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আলেয়া বেগম। রিটের পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আদালত ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন। তবে আদালতের স্থগিতাদেশের পরও তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। এ কারণেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, আদালত অবমাননার নোটিশ এখনো তাঁর হাতে পৌঁছায়নি।
আলেয়া বেগমকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেয়াদ কয়েক মাস আগেই উত্তীর্ণ হয়েছে। মেয়াদ না থাকায় সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

২৪ অক্টোবর, ২০২৬ ১৪:৩১
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে অবৈধ জেলেদের হামলার শিকার হয়েছেন অভিযানকারী দলের সদস্যরা। এ সময় এক পুলিশ কনস্টেবল ও স্পিডবোটের চালক আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের হাতে গুরুতর আঘাত লেগেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বুড়াগৌরাঙ্গ নদীর কালিরচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো. জসিম এবং অভিযানে ব্যবহৃত স্পিডবোটের চালক মো. শাহজালাল।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বুড়াগৌরাঙ্গ নদীতে অবৈধভাবে মাছ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেলে যৌথ অভিযান চালায় মৎস্য বিভাগ ও পুলিশ। স্পিডবোট নিয়ে নদীতে থাকা ট্রলারগুলোর দিকে এগিয়ে গেলে জেলেরা পালানোর চেষ্টা করেন। প্রায় ১০ মিনিট ধাওয়া করার পর একটি ট্রলারের কাছাকাছি পৌঁছালে ওই ট্রলারে থাকা ১০ থেকে ১২ জন জেলে বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে অভিযানকারী দলের ওপর হামলা চালান।
অভিযানে অংশ নেওয়া মৎস্য বিভাগের সদস্য সুধাংশু জানান, জেলেরা প্রথমে স্পিডবোটের চালক শাহজালালকে বৈঠা দিয়ে আঘাত করেন। তাকে রক্ষা করতে পুলিশ কনস্টেবল জসিম এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। এতে তার হাত কেটে রক্তাক্ত জখম হয়। পরে ডাবল ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলার নিয়ে পালিয়ে যান জেলেরা।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, “অসাধু জেলেদের আটক করতে গেলে স্পিডবোটে হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িত জেলেদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’
১০ নভেম্বর, ২০২৬ ১৮:৫৭
১০ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৫২
১০ নভেম্বর, ২০২৬ ১৫:১৩