Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১২ জানুয়ারি, ২০২৬ ১৬:৫৩
পটুয়াখালীর দুমকিতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলা কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে পিরতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- পিরতলা বাজারের সুবর্ণা জুয়েলার্সের মালিক ও উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল কুমার দাস (৪৫)।
দুমকি থানার এসআই নুরুজ্জামান তাকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

০৮ মার্চ, ২০২৬ ১৮:৩৭
পটুয়াখালীর বাউফল উপজেলার নদীর তীরবর্তী চরাঞ্চল এলাকার উর্বর জমি আর অনুকূল আবহাওয়ার কারণে প্রতি বছরের চেয়ে এবার আগাম জাতের তরমুজ ভালো ফলন হয়েছে। রমজান উপলক্ষে বাজার দর ভালো থাকায় চলতি মৌসুমে উপজেলায় চাষ হওয়া আগাম জাতের তরমুজ বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা শহরের এলাকায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাউফলে চলতি মৌসুমে প্রায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ২০০ হেক্টর আগাম জাতের।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান উপলক্ষে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে আড়তদাররা ভীর করছেন উপজেলার তরমুজ
চাষিদের কাছে। ফেব্রুয়ারীর মাঝামাঝি সময় থেকেই বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের তরমুজ, যা ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়াও সিলেট অঞ্চলে
বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। উপজেলার তেতুঁলিয়া নদীর তীরবর্তী চর বেষ্ঠিত চন্দ্রদ্বীপ, কালাইয়া, কেশবপুর, নাজিরপুর, ধুলিয়া এলাকায় ব্যাপক ভাবে চাষ হয়েছে তরমুজ। আবহাওয়া অনুকুলে
থাকায় চলতি মৌসুমে ফলনও ভালো হয়েছে। চন্দ্রদ্বীপের কৃষক মো. সিদ্দিককুর রহমান বলেন, ৩ একর জমিতে আগাম জাতের তরমুজ চাষ করেছেন। প্রতি একরে তার সর্বসাকুল্যে খরচ হয়েছে ১লাখ ৩৫ হাজার টাকা।প্রতি একরে গড়ে ১৪০০ থেকে ১৫০০ পিচ তরমুজ পাওয়া যায়। রমজানে তরমুজের চাহিদা বেশি থাকায় আড়তদাররাপ্রতি একর তরমুজ খেত সারে৩ থেকে ৪লাখ টাকায়কিনে নিচ্ছেন। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে বিগত বছরের চেয়ে ভালো লাভে আশা করছেন তিনি।
চরকালাইয়া এলাকায় আগাম জাতের তরমুজ চাষ করেছেন মো. হান্নান প্যাদা। তিনি বলেন, চলতি মৌসুমে ৪ একর জমিতে আগাম জাতের তরমুজ চাষ করেছেন। রমজান উপলক্ষে ঢাকার এক আড়ৎদারের কাছে চার একর খেতের সব তরমুজ ঠিকা বিক্রি করে দিয়েছে।
তাতে তার বিগত বছরের চেয়ে বেশি লাভ হয়েছে খুলনা থেকে তরমুজ কিনতে এসেছেনআড়তদার সাহেব আলী প্যাদাবলেন, বাউফলের তরমুজের স্বাদ ও মিষ্টতা ভালো হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা সরাসরি খেতে এসে কিনছেন। ঢাকার কাওরান বাজার থেকে বেপাড়ি আব্দুল গনি সিকদার বলেন, বাউফলের চরাঞ্চলের এলাকার তরমুজ সুমিষ্ট কয়েকবছর ধরে এই এলাকায় আসি তরমুজ কেনার জন্য। বিশেষ করে আগাম জাতের তরমুজ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, বাউফলের মাটি ও আবহাওয়া তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ সরবরাহ ও নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ দেওয়ার ফলে আগাম উৎপাদন সম্ভব হয়েছে।

০৮ মার্চ, ২০২৬ ১৮:১৮
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বিশিষ্ট নাগরিকবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে বাউফল প্রেস ক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের বিশিষ্ট নাগরিকদের সাথে এই মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা গণমানুষের কল্যাণে কাজ করে। রমজানের পবিত্রতা রক্ষা এবং একটি সুন্দর সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।

০৬ মার্চ, ২০২৬ ১৯:২৩
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সাধারণ পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তিনি নিজ হাতে এই ইফতার প্যাকেট তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতৃবৃন্দ।
ইফতার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা। রিকশাচালক মো.লিটন বলেন, "ইফতারের সময় হয়ে আসছিল, কিন্তু গন্তব্যে পৌঁছাতে দেরি হবে ভেবে চিন্তায় ছিলাম। নান্নু ভাইর দেওয়া এই ইফতার পেয়ে খুব উপকার হলো। উনার জন্য দোয়া করি।"
এক যাত্রী জানান, "হঠাৎ করেই ইফতার হাতে পেলাম। বেশ ভালো লাগলো। নান্নু সাহেবের এই উদ্যোগকে স্বাগত জানাই। এভাবে বিত্তবানদের উচিত মানুষের পাশে থাকা।
ইফতার বিতরণকালে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, পুরো রমজান মাস জুড়ে উপজেলার বিভিন্ন স্থানে তাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
এ বিষয় আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু বলেন,""রমজান মানে কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ত্যাগের ও নীতিগত শিক্ষা দেয়। একদিন ইফতার বা এক বেলা আহার করানো বড় কথা নয়, বরং রমজানের শিক্ষা থেকে আমাদের আয়োজন সবাইকে উদ্বুদ্ধকরণের ক্ষুদ্র বার্তা। দলের প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানাবো, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক আপনারা নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়ান, রমজানের শিক্ষা কাজ লাগান। আমি যেভাবে বিগত সময় ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও মহান আল্লাহ তায়ালা চাইলে থাকব ইনশাল্লাহ।"