নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ৪ নেতাকর্মীদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের ভৈরব বাজারে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- চরকিং ইউনিয়ন ইউনিয়ন কৃষক দলের সদস্য মো.সাহারাজ (৩২) ও একই ইউনিয়ন যুবদল কর্মী মো. রুবেল (৩৫), মো.মনির (৩৮) এবং হাতিয়া উপজেলা সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)।
চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাক্কের বারী অভিযোগ করে বলেন, ১৩ ডিসেম্বর রাত ৮টার দিকে চরকিং ইউনিয়নের ব্রীজ বাজারের দক্ষিণ মাথায় চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনার ৪ দিন পর ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আবু তাহেরসহ ১৩ জনকে আসামি করে হাতিয়া থানায় আমি একটি মামলা দায়ের করি। শনিবার সন্ধ্যার দিকে ওই মামলার আসামিদের গ্রেফতার করতে স্থানীয় ভৈরব বাজারে আসেন হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উদ্দিন। অভিযানে আমি মামলার এজাহার নামীয় আসামি রিয়াজকে পুলিশকে দেখিয়েছি। এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের নেতৃত্বে তার অনুসারী রহিম মাঝি, দিদার, বিদ্যুৎ, আবুল কালাম বাশার ও জুয়েল হামলা চালায়। এ সময় তারা কৃষক দল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়া আরও ৩ জনকে বেধড়ক পিটিয়ে জখম করে কার্যালয়ে ভাঙচুর চালায়।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি করেছে। এ ঘটনায় মামলাও রয়েছে।

২৯ জুলাই, ২০২৬ ১৭:৫৮
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাট জব্দ ও সেখানে থাকা মালামালের তালিকা তৈরির কার্যক্রম চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্তিচিত করেন।
তিনি জানান, মিরপুর ডিওএইচএসের ৩১ নম্বর সড়কের ৫৪১ নম্বর প্লটের এল-৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চলছে। ফ্ল্যাটটি জব্দ করার পাশাপাশি সেখানে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও অন্যান্য মালামালের তালিকা তৈরি করছেন দুদকের কর্মকর্তারা।
তবে অভিযান চলমান থাকায় ফ্ল্যাটটিতে কী পরিমাণ সম্পদ বা কী ধরনের মালামাল পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।’

২৫ জুলাই, ২০২৬ ০০:৫৭
রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ ৭ থেকে ৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

২৪ জুলাই, ২০২৬ ১৯:০৫
শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন। পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য জানিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’
একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকারের শপথ নিয়ে রাখেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ ডিসেম্বর, ২০২৫ ২২:০৬
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ৪ নেতাকর্মীদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের ভৈরব বাজারে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- চরকিং ইউনিয়ন ইউনিয়ন কৃষক দলের সদস্য মো.সাহারাজ (৩২) ও একই ইউনিয়ন যুবদল কর্মী মো. রুবেল (৩৫), মো.মনির (৩৮) এবং হাতিয়া উপজেলা সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)।
চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাক্কের বারী অভিযোগ করে বলেন, ১৩ ডিসেম্বর রাত ৮টার দিকে চরকিং ইউনিয়নের ব্রীজ বাজারের দক্ষিণ মাথায় চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনার ৪ দিন পর ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আবু তাহেরসহ ১৩ জনকে আসামি করে হাতিয়া থানায় আমি একটি মামলা দায়ের করি। শনিবার সন্ধ্যার দিকে ওই মামলার আসামিদের গ্রেফতার করতে স্থানীয় ভৈরব বাজারে আসেন হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উদ্দিন। অভিযানে আমি মামলার এজাহার নামীয় আসামি রিয়াজকে পুলিশকে দেখিয়েছি। এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের নেতৃত্বে তার অনুসারী রহিম মাঝি, দিদার, বিদ্যুৎ, আবুল কালাম বাশার ও জুয়েল হামলা চালায়। এ সময় তারা কৃষক দল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়া আরও ৩ জনকে বেধড়ক পিটিয়ে জখম করে কার্যালয়ে ভাঙচুর চালায়।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি করেছে। এ ঘটনায় মামলাও রয়েছে।
০৩ আগস্ট, ২০২৬ ২৩:৩৮
০৩ আগস্ট, ২০২৬ ২১:৫৬
০৩ আগস্ট, ২০২৬ ১৯:০৪
০৩ আগস্ট, ২০২৬ ১৮:৪৬