১৫ এপ্রিল, ২০২৬ ১৫:৪৮
মার্কিন নৌবাহিনীর অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। স্থানীয় সময় গত সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে অবরোধ শুরুর পর গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট ২৫টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করেছে। আরো ১৩টি জাহাজ প্রণালি এলাকায় অবস্থান করছে।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, অবরোধ উপেক্ষা করে পার হওয়া জাহাজগুলোর মধ্যে চারটি ট্যাঙ্কার ছিল। এগুলোর মধ্যে লাইবেরিয়ার পতাকাবাহী ‘ক্রিশ্চিয়ানা’, মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ‘রিচ স্টারি’ ও ‘মুরলীকিষাণ’ এবং পানামার পতাকাবাহী ‘পিস গালফ’ উল্লেখযোগ্য।
বিজ্ঞাপন
তবে এসব ট্যাঙ্কার গোয়াদর উপসাগর ও রাস আল হাদ্দের কাছাকাছি মার্কিন অবরোধ রেখার সামনে এসে থেমে থাকতে দেখা গেছে। বর্তমান পরিস্থিতিতে, মার্কিন নৌবাহিনী গোয়াদর উপসাগর থেকে ওমানের রাস আল হাদ্দ পর্যন্ত এলাকাজুড়ে বিস্তৃত রেখা বরাবর এই অবরোধ কার্যকর করছে। অবরোধের ফলে প্রায় দুই হাজার জাহাজ পারস্য উপসাগসের ভেতরে আটকে আছে এবং প্রায় ৪০০ জাহাজ প্রবেশের অপেক্ষায় রয়েছে।
এদিকে শিপিং পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ট্যাঙ্কার ট্রাফিক জানিয়েছে, অনেক জাহাজ নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখতে ভুয়া অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সিগন্যাল ব্যবহার করছে। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হওয়ার পর গত সোমবার থেকে এই অবরোধ কার্যকর করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১০ এপ্রিল, ২০২৬ ২২:২৪
বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্ক অবস্থান অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড (ডিএফএটি) পরিচালিত সরকারি ভ্রমণ পরামর্শ পোর্টাল স্মার্টট্রাভেলার গত ৯ এপ্রিল হালনাগাদ করে ১০ এপ্রিলও বাংলাদেশের জন্য পূর্বে জারি করা ‘অরেঞ্জ অ্যালার্ট’ বহাল রেখেছে।
সতর্কতা বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, বিক্ষোভ এবং সম্ভাব্য সন্ত্রাসী কার্যক্রমের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ান নাগরিকদের ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করা উচিত। বিশেষ করে বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ যে কোনো সময় পূর্বসতর্কতা ছাড়াই সহিংস রূপ নিতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল এড়িয়ে চলা এবং স্থানীয় গণমাধ্যমের প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া চিটাগাং হিল ট্রাক্টস অঞ্চলের জন্য আলাদা ও আরও কঠোর সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অপহরণ, রাজনৈতিক সহিংসতা এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সংঘর্ষে জড়িয়ে পড়ার ঝুঁকির কথা উল্লেখ করে ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মিয়ানমার বর্ডার এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি আরও অবনতির আশঙ্কাও তুলে ধরা হয়েছে।
এই সতর্কতা নতুন নয়। ২০২৪ সালের আগস্টে ডিএফএটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ ‘লেভেল-৪: ভ্রমণ করবেন না’ সতর্কতা জারি করেছিল, যেখানে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে অস্থির ও ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে সতর্কতা নামিয়ে বর্তমান ‘লেভেল-৩’-এ আনা হয়, যা এখনো বহাল রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি সপ্তাহে মিল্টন ডিকের নেতৃত্বে অস্ট্রেলিয়ার উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধিদল ঢাকা সফর করেছে। সফরকালে দুই দেশ সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা এবং আন্তঃসংসদীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করে।
সংশ্লিষ্টদের মতে, একদিকে ভ্রমণ সতর্কতা বজায় রাখা এবং অন্যদিকে উচ্চপর্যায়ের সফর পরিচালনা দুইয়ের সমন্বয়ই ইঙ্গিত দেয় যে, অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। তবে সাধারণ নাগরিকদের জন্য নিরাপত্তা উদ্বেগ এখনো পুরোপুরি দূর হয়নি।
বরিশাল টাইমস

০৯ এপ্রিল, ২০২৬ ১৬:৫২
মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের চেমোরের কান্থান শিল্প এলাকায় দুটি রাবার গ্লাভস কারখানায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) এ অভিযান পরিচালনা করে।
অভিযানে শ্রমশক্তি বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জেনারেল অপারেশনস ফোর্স এবং জাতীয় নিবন্ধন বিভাগের সদস্যরা অংশ নেন।
পেরাক অভিবাসন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, প্রথম কারখানায় অভিযান চালিয়ে ৫৬ জন বাংলাদেশিকে আটক করা হয়। পরে দ্বিতীয় কারখানায় শিফট পরিবর্তনের সময় আরও ২৩ জনকে আটক করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা ভিজিট পাসের অপব্যবহার করেছেন। তাদের মধ্যে অনেকেই মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে সেখানে অবস্থান করছিলেন।
অভিযান শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মূল কোম্পানির অধীনে থাকা দুটি কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অন্যান্য কোম্পানি বা খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের নিয়োগ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য অভিবাসন দপ্তরে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত বছর একই প্রতিষ্ঠানে পরিচালিত অভিযানের পর এটি ছিল দ্বিতীয় অভিযান।
বরিশাল টাইমস

০৮ এপ্রিল, ২০২৬ ১৭:০২
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির ভেতরে আটকেপড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতির পর জাহাজটি নোঙর তুলে হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন জাহাজটির সর্বশেষ অবস্থানের তথ্য অনুযায়ী দুপুর ১২টার দিকে এটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা করে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। বর্তমানে জাহাজটিতে ৩৭ হাজার টন ফসফেট আছে বলে জানা গেছে।
বিএসসি সূত্র জানায়, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।
তবে এর পরদিনই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের বিভিন্ন হামলার ফলে সামুদ্রিক নৌযান চলাচলেও ঝুঁকি বাড়ে।
এ অবস্থায় ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে যাওয়ার পূর্বনির্ধারিত সূচি বাতিল করে বিএসসি। ঝুঁকি বিবেচনায় জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তাজনিত কারণে মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয় জাহাজটি।
পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও যাত্রা শুরু করে এমভি বাংলার জয়যাত্রা। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের পথে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৬ এপ্রিল, ২০২৬ ০১:৫৬
১৬ এপ্রিল, ২০২৬ ০১:২১
১৫ এপ্রিল, ২০২৬ ২২:৩৩
১৫ এপ্রিল, ২০২৬ ২২:১৩