বরিশাল সদর উপজেলার নবগঠিত বিএনপি কমিটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জিয়া উদ্যানে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এই সময়ের মধ্যেই যেসব জায়গায় ত্রুটি আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটি দিয়ে সেগুলো সমাধান করবেন। তিনি যথাযথ নেতৃত্বের কাছে কমিটিগুলো তুলে দেবেন। বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে, আর তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন বলে আমরা আশা করি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন জনগণের আস্থার প্রতীক। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমততুল্লাহ বলেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল। অনেকে প্রার্থী হতে চাইবেন, তবে দলের সিদ্ধান্তই সবার আগে। দলের বাইরে আমরা কেউ না। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি ও তারেক রহমানের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল আমিন, আহ্বায়ক, বরিশাল সদর উপজেলা বিএনপি; সাইফুল ইসলাম আব্বাস, সদস্য সচিব; এবং আব্দুস সালাম রাড়ি, সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ নবগঠিত কমিটির প্রমুখ নেতারা।’

১৮ নভেম্বর, ২০২৬ ২০:৪৯
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় টার্মিনালের পেছনের দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী এসএম পরিবহনের বাসটি পুড়ে গেছে।
বাস শ্রমিকদের দাবি, টার্মিনালের পেছনের দিকে বাসটি রাখা ছিল। এ সময় আওয়ামী লীগের লোকজন বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসটি পুড়ে যায়।
তবে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন। তাঁর দাবি, কয়েকজন ইয়াবাসেবী বাসের ভেতরে বসে মাদক সেবন করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটান। এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।
এদিকে, বাসে আগুনের ঘটনায় প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। শ্রমিকদের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বরিশাল মহানগর পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৮ নভেম্বর, ২০২৬ ১৯:২৩
দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। গত ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশের ১৬টি জেলায় অন্তত ২২টি শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে বলে জানা গেছে।
গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত তথ্যের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব ঘটনায় কয়েকটি শাখা কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী শাখার প্রায় পুরো কার্যালয় পুড়ে গেছে। উলপুর শাখাতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে ১৮ নভেম্বর টাঙ্গাইলেও গ্রামীণ ব্যাংকের আরও দুটি শাখায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ফলে দেশজুড়ে আক্রান্ত শাখার সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
একের পর এক শাখায় অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
তবে সর্বশেষ ঘটনাগুলোসহ সারা দেশে কতটি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটিতে আগুনে সম্পদের ক্ষতি হয়েছে এবং কতটি শাখার কার্যক্রম বন্ধ রয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

১৮ নভেম্বর, ২০২৬ ১৮:০৪

১৫ অক্টোবর, ২০২৫ ১৪:২৪

আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ; উপপ্রধান প্রকৌশলীকে টেনেহিঁচড়ে নেওয়ার চেষ্টা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে ওই কর্মকর্তাদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে আটক কর্মকর্তাদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
আটক কর্মকর্তাদের অভিযোগ, নিজ নিজ কার্যালয় থেকে তাঁদের মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, আটক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশকে অস্থিতিশীল করার তৎপরতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাঁদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাঁর অনুসারীরাও বিভিন্নভাবে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের অনুসারীদের কোনো ধরনের তৎপরতা চালাতে দেওয়া হবে না।
শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু কেউ কেউ সেই সুযোগ কাজে না লাগিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৯
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৫৮
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৪৯