১৮ জানুয়ারি, ২০২৬ ১৯:৩৪
পার্কে বিষপানের ৫ দিনের মাথায় শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। প্রতারক স্বামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি।
সরকারি কর্মকর্তার প্রেম-প্রতারণার শিকার হয়ে বরিশাল নগরীতে জান্নাত আক্তার নামের বিশোর্ধ্ব তরুণী জীবন বিসর্জন দিয়েছেন। সিদ্দিকুর রহমান সাগর নামের জনৈক প্রকৌশলী বিয়ে করার ৪ মাসের মাথায় ডিভোর্স দেওয়ায় তরুণী উপায়ান্ত না পেয়ে গত ১২ জানুয়ারি মেট্রোপলিটন কোতয়ালি থানাধীন শহরের মুক্তিযোদ্ধাপার্কে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। টানা ৫দিন চিকিৎসাধীন থাকার পর বোরবার সকালে জান্নাতি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আত্মঘাতী জান্নাত আক্তার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা এবং প্রতারক সিদ্দিকুর রহমান সাগর পার্শ্ববর্তী টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবেরহাটের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রেম করে বিয়ের পর প্রকৌশলী স্বামী ডিভোর্স দেওয়ার কষ্টে জান্নাত আক্তার গত ১২ জানুয়ারি শহরের ১০ নং ওয়ার্ডস্থ মুক্তিযোদ্ধাপার্কে অবস্থান নিয়ে বিষপান করেন। একপর্যায়ে বমি করতে করতে অসুস্থ হয়ে পার্কে শুয়ে ছিলেন। স্থানীয়রা জাতীয় জরুরিসেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫দিনের মাথায় রোববার সকালে তার মৃত্যু হয়। প্রকৌশলীর প্রেম-বিয়ে প্রতারণায় তরুণীর বিয়োগান্তের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ মামলা গ্রহণের প্রস্তুতি নিয়েছে।
তরুণী যে সাহেবেরহাটের বাসিন্দা সিদ্দিকুরের প্রেম-প্রতারণার শিকার হয়ে ক্ষোভে জীবন দিয়েছেন তা তিনি মৃত্যুর আগে নিজেই স্বীকার করে গেছেন। এছাড়া ঘটনাটির ভিডিও-ছবি ফেসবুকে প্রকাশ পায় এবং এনিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে ব্যাপক লেখালেখি হয়।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১২ জানুয়ারি মুক্তিযোদ্ধাপার্কে আগাছানাশক প্যারাকুইড বিষপান করে অসুস্থ তরুণী এদিক-ওদিক ছোটাছুটি করেন এবং বলতে থাকেন প্রকৌশলী প্রেম-বিয়ের নামে তার সুন্দর জীবন ধ্বংস করে দিয়েছেন। এই মুখ আর কাউকে দেখানো সুযোগ নেই, জীবন দিয়েই ভুলের মাশুল গুনতে হবে... ইত্যাদি। পাশাপাশি তরুণী প্রতারক স্বামীর শাস্তিও দাবি করেছেন। বিষয়টির সত্যতা স্বীকার করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, এই প্রাণবিয়োগের ঘটনায় তরুণীর পরিবারকে এজাহার দিতে বলা হয়েছে। অভিযুক্ত সিদ্দিকুর রহমান সাগরের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।
সরকারি কর্মকর্তার প্রেম-বিয়ে প্রতারণার শিকার হয়ে তরুণীর জীবন দেওয়ার এই ঘটনা স্থানীয় নারীবাদীদের সংক্ষুব্ধ করে তুলেছে। তারা প্রতারক স্বামীকে গ্রেপ্তারপূর্বক শিগগিরই আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়েছেন।’

১০ জুন, ২০২৬ ১৯:৫২
বরিশালসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে, (৯ জুন) সকাল থেকে বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত আক্রান্ত রোগীরা ভর্তি হন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ আছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশালে মোট ৩৮ জন এর মধ্যে আক্রান্তরা মহানগরী এলাকার বাইরে, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
এ সময়ে ৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬৯৩ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ১ শতাংশ নারী। এই বছর ছয় জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
বরিশাল টাইমস

১০ জুন, ২০২৬ ১৭:২৪
বরিশালে কেএমসি হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত মনির খান (৩৮) বাবুগঞ্জ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বাহেরচর গ্রামের মৃত আব্দুল হক খানের ছেলে।
স্বজনদের অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় মনির খানকে কেএমসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনির খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের তর্ক-বিতর্ক শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
স্থানীয়দের দাবি, কেএমসি হাসপাতালের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের কার্যকর সমাধান হয়নি বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনায় নিহতের স্বজনরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে কেএমসি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা ছিল। পরে উভয় পক্ষ দুঃখ প্রকাশ করলে বিষয়টির সমঝোতা হয়। এছাড়া কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তাই এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

১০ জুন, ২০২৬ ১৬:৩৭
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য গোমা গ্রামে জমিজমা-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে একই পরিবারের নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৮ জুন) রাতে আহত পরিবারের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুধল ইউনিয়নের মধ্য গোমা গ্রামের মিজানুর রহমান রিবুর পরিবারের সঙ্গে একই এলাকার কাসেম খানের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। মামলার বাদীপক্ষের নিষেধাজ্ঞার আবেদন আদালত নাকচ করে দেন।
অভিযোগে বলা হয়, সোমবার বিরোধপূর্ণ জমিতে মিজানুর রহমান রিবুর পরিবার পাকা ভবনের নির্মাণকাজ শুরু করলে প্রতিপক্ষের হৃদয় হোসেন ইউনুচ খা (৩৫), শাহআলম খা (৫৫), শাহিন খান (৩৬), সিরাজ হাওলাদার (৪০), ওহিদুল ইসলাম (৪৪), সোহাগ খান (২৫), রাব্বি হাওলাদার (২৫)সহ ১০ থেকে ১৫ জনের একটি দল লাঠিসোঁটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা রিবুর পাশের একটি দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা ও মালামাল লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে।
হামলার সময় বাধা দিতে গেলে মিজানুর রহমান রিবু (৪৪), আব্দুর রশিদ খান (৬২), শিরিন বেগম (৪০) ও খলিলুর রহমান (৬০) আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্বজন ও প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান।
এ ঘটনায় আহত মিজানুর রহমান রিবুর সহোদর আসাদুল হক নান্টু খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জন অজ্ঞাতনামাকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিলুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
১০ জুন, ২০২৬ ১৯:৫২
১০ জুন, ২০২৬ ১৭:২৪
১০ জুন, ২০২৬ ১৬:৩৭
১০ জুন, ২০২৬ ১৬:২৮