কুড়িগ্রামের রৌমারীতে সেলিম রেজা (৩৬) নামের এক ব্যক্তিকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে আটক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় রৌমারী থানা পুলিশের বিরুদ্ধে কুড়িগ্রাম পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইকবাল হোসেন সুজন নামে একজন।
রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে থানা চত্বর থেকে তাকে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঞ্চার চর গ্রামের রমিজ উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমাজমি নিয়ে বিরোধ চলছিল এক পক্ষের। বিরোধপূর্ণ জমির বিষয়ে বাদী ও বিবাদী নিয়ে রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে থানায় সালিশি বৈঠক করে পুলিশ। পরে বৈঠক শেষে থানা থেকে বের হওয়ার সময় বাদী রমিজ উদ্দিনের যোগসাজশে আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিবাদীপক্ষের সেলিম রেজা নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
অভিযোগকারী ইকবাল হোসেন বলেন, আমার বড় ভাই সেলিম রেজা কোনো রাজনীতির দলের সঙ্গে জড়িত না। সে একজন কৃষক; কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। পুলিশ শুধুমাত্র অন্যের প্ররোচনায় এবং জমিজমা বিরোধের জেরে তাকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে আটক করেছে। ভাইয়ের মুক্তিসহ সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বন্দবেড় ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য ময়েজ উদ্দিন বলেন, সেলিম রেজা খুব ভালো ছেলে। সে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তাকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে আটক করা পুলিশের ঠিক হয়নি। আটকের বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রৌমারী থানার ওসি মো. কাওসার আলী বলেন, সেলিম রেজা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তাকে থানা চত্বর থেকে পুলিশ আটক করে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি কী বলল এবং পুলিশের বিরুদ্ধে কে কী অভিযোগ দিল- তা আমাদের দেখার বিষয় না। তবে আওয়ামী লীগের পদ-পদবিতে না থাকলেও তিনি ওই রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন।
এ ব্যাপারে জানতে কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তা ব্যস্ত পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি তিনি।

২৯ জুলাই, ২০২৬ ১৭:৫৮
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাট জব্দ ও সেখানে থাকা মালামালের তালিকা তৈরির কার্যক্রম চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্তিচিত করেন।
তিনি জানান, মিরপুর ডিওএইচএসের ৩১ নম্বর সড়কের ৫৪১ নম্বর প্লটের এল-৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চলছে। ফ্ল্যাটটি জব্দ করার পাশাপাশি সেখানে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও অন্যান্য মালামালের তালিকা তৈরি করছেন দুদকের কর্মকর্তারা।
তবে অভিযান চলমান থাকায় ফ্ল্যাটটিতে কী পরিমাণ সম্পদ বা কী ধরনের মালামাল পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।’

২৫ জুলাই, ২০২৬ ০০:৫৭
রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ ৭ থেকে ৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

২৪ জুলাই, ২০২৬ ১৯:০৫
শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন। পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য জানিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’
একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকারের শপথ নিয়ে রাখেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ ডিসেম্বর, ২০২৫ ২২:৩৪
কুড়িগ্রামের রৌমারীতে সেলিম রেজা (৩৬) নামের এক ব্যক্তিকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে আটক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় রৌমারী থানা পুলিশের বিরুদ্ধে কুড়িগ্রাম পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইকবাল হোসেন সুজন নামে একজন।
রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে থানা চত্বর থেকে তাকে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঞ্চার চর গ্রামের রমিজ উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমাজমি নিয়ে বিরোধ চলছিল এক পক্ষের। বিরোধপূর্ণ জমির বিষয়ে বাদী ও বিবাদী নিয়ে রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে থানায় সালিশি বৈঠক করে পুলিশ। পরে বৈঠক শেষে থানা থেকে বের হওয়ার সময় বাদী রমিজ উদ্দিনের যোগসাজশে আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিবাদীপক্ষের সেলিম রেজা নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
অভিযোগকারী ইকবাল হোসেন বলেন, আমার বড় ভাই সেলিম রেজা কোনো রাজনীতির দলের সঙ্গে জড়িত না। সে একজন কৃষক; কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। পুলিশ শুধুমাত্র অন্যের প্ররোচনায় এবং জমিজমা বিরোধের জেরে তাকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে আটক করেছে। ভাইয়ের মুক্তিসহ সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বন্দবেড় ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য ময়েজ উদ্দিন বলেন, সেলিম রেজা খুব ভালো ছেলে। সে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তাকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে আটক করা পুলিশের ঠিক হয়নি। আটকের বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রৌমারী থানার ওসি মো. কাওসার আলী বলেন, সেলিম রেজা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তাকে থানা চত্বর থেকে পুলিশ আটক করে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি কী বলল এবং পুলিশের বিরুদ্ধে কে কী অভিযোগ দিল- তা আমাদের দেখার বিষয় না। তবে আওয়ামী লীগের পদ-পদবিতে না থাকলেও তিনি ওই রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন।
এ ব্যাপারে জানতে কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তা ব্যস্ত পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি তিনি।
০৩ আগস্ট, ২০২৬ ২৩:৩৮
০৩ আগস্ট, ২০২৬ ২১:৫৬
০৩ আগস্ট, ২০২৬ ১৯:০৪
০৩ আগস্ট, ২০২৬ ১৮:৪৬