পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে একদিনের ব্যবধানে আবারও ভেসে এলো মৃত ডলফিন। ৩ ফুট দৈর্ঘ্যের এ ডলফিনটি ইরাবতী প্রজাতির। এর পুরো শরীরে চামড়া উঠানো। ডলফিনটি দেখার জন্য স্থানীয়সহ ঘুরতে আসা পর্যটকরাও ভিড় জমিয়েছেন সৈকতে। বুধবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুয়াকাটা সৈকতে এটি ভেসে আসে। এ তথ্য নিশ্চিত করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন'র (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু।
বাচ্চা এই ডলফিনটি ইরাবতী প্রজাতির, লম্বা ৩ ফুট । তবে এটি ৮ থেকে ১০ ফুট লম্বা হয়ে থাকে। বাচ্চু জানান, আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কমলেও এখনও মাঝে মধ্যে এমন খবর পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘন্টায় ছোট-বড় দুটি ডলফিন এসেছে।
আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা এই মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক। ডলফিন রক্ষা মানে আমাদের উপকূলের পরিবেশ রক্ষা করা। এটি একপ্রকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। যা আমাদের ভবিষ্যতের জন্য অপরিহার্য।
ডলফিন শুধু সমুদ্রের প্রাণী নয়, এটি সমুদ্র পরিবেশের স্বাস্থ্য ও ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ সূচক। ডলফিনের উপস্থিতি সমুদ্রের ইকোসিস্টেমকে সুস্থ রাখে, মাছ ও অন্যান্য সামুদ্রিক জীববৈচিত্র্যকে সুরক্ষা দেয় এবং স্থানীয় পর্যটন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রেও অবদান রাখে।
উপকূলীয় পরিবেশ রক্ষা স্বেচ্ছাসেবী সংগঠন (উপরা) এই অঞ্চলের মানুষদের সচেতন করতে এবং সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার রহমান বলেন, এটি মূলত ইরাবতী প্রজাতির ডলফিন (Orcaella brevirostris)। রক্তাক্ত দাগ থেকে দেখা যায়, নৌযান, মাছ ধরার যন্ত্র ও জেলেদের কার্যক্রমই মৃত্যুর মূল কারণ।
নদী ও মোহনার দূষিত পানি যেমন শিল্প বর্জ্য, প্লাস্টিক ও তেল ও হুমকি সৃষ্টি করছে। গবেষকরা স্থানীয় সচেতনতা বৃদ্ধির এবং ডলফিন অভয়ারণ্য এলাকায় জাল ব্যবহারে সীমাবদ্ধতার আহ্বান জানিয়েছেন, যাতে কুয়াকাটার জলজ জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমরা উপকূলজুড়ে কাজ করছি ডলফিন রক্ষায়। ২০২৫ সালে এ পর্যন্ত ৭টি ডলফিন মৃত অবস্থায় দেখা মিলেছে সমুদ্রসৈকতে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। যাতে এই ডলফিনগুলোর মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করা হয়।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, মাত্রই আমরা খবর পেলাম। ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।

১৭ নভেম্বর, ২০২৬ ১৯:১৫
পটুয়াখালীর মির্জাগঞ্জে ফকির পরিচয়ে ঝাড়ফুঁক ও বিভিন্ন রোগের চিকিৎসার নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, উপজেলার গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে তিনি দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বায়েজিদ একসময় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে নিজেকে ফকির পরিচয় দিয়ে তাবিজ-কবজ ও ঝাড়ফুঁকের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বায়েজিদ জানান, তিনি কোনো রোগী দেখেন না; ফিরোজ নামে একজনের সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, চিকিৎসার নামে প্রতারণা বন্ধে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে অভিযান পরিচালনা করা হবে। ইউএনও শেখ মোহাম্মদ রাসেলও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত কার্যক্রম বন্ধে তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

১৬ নভেম্বর, ২০২৬ ১০:৫৩
পটুয়াখালীর গলাচিপায় তেঁতুলিয়া নদীর খেয়াঘাটে যাত্রী পারাপারের দুটি ট্রলার ঘিরে দখলবাজির অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে। বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে চলাচলকারী ট্রলার দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাত্রী পারাপার ও ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এতে প্রায় ১৫ বছর ধরে ব্যবসা পরিচালনা করা ট্রলারের মালিকপক্ষ পড়েছে বিপাকে।
মালিকপক্ষের দাবি, প্রায় ২০ লাখ টাকা মূল্যের ট্রলার দুটি দখলে নেওয়ার পর তাদের কর্মচারীদের ঘাট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন অভিযুক্তরাই ট্রলার চালিয়ে যাত্রী পারাপার করছেন এবং ভাড়া আদায় করছেন।
ঘটনাটি ঘটেছে গত ১১ নভেম্বর সকালে। এ ঘটনায় ট্রলার দুটির ব্যবস্থাপক ইমাম হোসাইন মিলন ১৩ নভেম্বর গলাচিপা থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন। একই সঙ্গে অভিযোগ দেওয়া হয়েছে পটুয়াখালী নদীবন্দর কর্তৃপক্ষের কাছেও।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মেসার্স ব্রাদার্স নেভিগেশন ও মেসার্স বিথী এন্টারপ্রাইজের নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট নিয়ে তেঁতুলিয়া নদীর বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে দীর্ঘদিন ধরে যাত্রী পারাপার করা হচ্ছিল। ট্রলার দুটি পরিচালনার দায়িত্বে ছিলেন ইমাম হোসাইন মিলন।
অভিযোগে বলা হয়েছে, ১১ নভেম্বর সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক আ. রব বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার মাতব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ডিপটি ও ছাত্রদলের সদস্য নিশাদসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি বন্যাতলি খেয়াঘাটে যান। পরে বিআইডব্লিউটিএর পন্টুনে বাঁধা ট্রলার দুটি নিজেদের নিয়ন্ত্রণে নেন তারা।
এ সময় ব্যবস্থাপক ইমাম হোসাইন মিলন ও ট্রলারের কর্মচারীরা প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ঘাট ছেড়ে চলে যেতে বলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ট্রলার ব্যবস্থাপক ইমাম হোসাইন মিলনের অভিযোগ, ট্রলার দুটি দখলে নেওয়ার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরাই সেগুলো দিয়ে যাত্রী পারাপার করছেন। স্থানীয় গণমাধ্যমে বিষয়টি জানানোর পরও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় ও নদীবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিতে হয়েছে।
ট্রলার মালিক হুমায়ুন কবীর বলেন, বিআইডব্লিউটিএর রুট পারমিট নিয়ে প্রায় ১৫ বছর ধরে তেঁতুলিয়া নদীর বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে যাত্রী পারাপারের ব্যবসা করছেন তিনি। অথচ গত ১১ নভেম্বর তার প্রায় ২০ লাখ টাকা মূল্যের দুটি ট্রলার নিজেদের বলে দাবি করে দখলে নেওয়া হয়েছে। কর্মচারীদের ঘাট থেকে সরিয়ে দিয়ে এখন অন্যরাই যাত্রী পারাপার ও ভাড়া আদায় করছেন।
তিনি আরও জানান, বিষয়টি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান এবং স্থানীয় বিএনপির নেতাদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ পাননি।
তবে ট্রলার দখলের অভিযোগ অস্বীকার করেছেন গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রব বেপারী। তার দাবি, এখানে দখলের কোনো বিষয় নেই, স্থানীয়রাই নৌযান চালাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার মাতব্বরও। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, বিষয়টি তার জানা নেই।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি হাতে পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক জাকী শাহারিয়ার জানিয়েছেন, ট্রলারের মালিকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তার দপ্তর থেকে গলাচিপা থানা-পুলিশকে আইনগত সহায়তার জন্য বলা হয়েছে। পাশাপাশি ট্রলারের মালিককে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের ব্যবসা, বিনিয়োগ ও জীবিকার ওপর এমন ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় নৌযান ব্যবসায়ীদের মধ্যে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ট্রলার দুটির প্রকৃত মালিকানা ও পরিচালনার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মালিকপক্ষ।

১৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫১
পাওনা টাকার বিরোধ গড়াল মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে। পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটায় এক হোটেল কর্মচারীকে মারধর করে ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দলটির কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি শাহ আলম হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটার মেরিন ভিউ রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযোগকারী মো. মামুন গাজী (২৮) কুয়াকাটার হোটেল গ্রান্ড প্লাসিডের আবাসিক শাখায় অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত।
মামুনের দাবি, হোটেলের মুদি মালামাল কেনা নিয়ে শাহ আলমের দোকানে ১৩ হাজার টাকা বকেয়া ছিল। কয়েক দিন আগে ১০ হাজার টাকা পরিশোধের পর অবশিষ্ট থাকে ৩ হাজার টাকা। এই বকেয়ার হিসাব ও কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়।
অভিযোগে বলা হয়েছে, রবিবার সকালে হোটেলের অতিথিদের খাবার আনতে মেরিন ভিউ রেস্তোরাঁয় যান মামুন। সেখানে শাহ আলমের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে শাহ আলমসহ আরও তিনজন তাঁকে মারধর করেন। এতে মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। কপালের ডান পাশেও ফোলা জখম হয়।
মামুনের অভিযোগ, মারধরের সময় হোটেলের বাজার করার জন্য তাঁর কাছে থাকা ২০ হাজার টাকাও নিয়ে যান শাহ আলম। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলে যান।
অভিযোগে শাহ আলম ছাড়াও ইব্রাহিম, রাজ্জাক ও খলিল দফাদারকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদার বলেন, ‘আমি টাকা পাব, কিন্তু তারা টাকা দেয় না। আমি টাকা চেয়েছি। তখন আমাকে গালাগালি করেছে। তাই আমার পাশে থাকা ভাইদের সাথে তাদের হাতাহাতি হয়েছে।’
শাহ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি। স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, তিনি একসময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৩ সালে আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দেন। আগামী পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহও রয়েছে তাঁর।
এদিকে দলটির কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. হালিম বেপারি বলেন, ‘আমাদের সংগঠনে অপরাধের কোনো সুযোগ নেই। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২০ আগস্ট, ২০২৫ ১৮:৪৮
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে একদিনের ব্যবধানে আবারও ভেসে এলো মৃত ডলফিন। ৩ ফুট দৈর্ঘ্যের এ ডলফিনটি ইরাবতী প্রজাতির। এর পুরো শরীরে চামড়া উঠানো। ডলফিনটি দেখার জন্য স্থানীয়সহ ঘুরতে আসা পর্যটকরাও ভিড় জমিয়েছেন সৈকতে। বুধবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুয়াকাটা সৈকতে এটি ভেসে আসে। এ তথ্য নিশ্চিত করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন'র (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু।
বাচ্চা এই ডলফিনটি ইরাবতী প্রজাতির, লম্বা ৩ ফুট । তবে এটি ৮ থেকে ১০ ফুট লম্বা হয়ে থাকে। বাচ্চু জানান, আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কমলেও এখনও মাঝে মধ্যে এমন খবর পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘন্টায় ছোট-বড় দুটি ডলফিন এসেছে।
আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা এই মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক। ডলফিন রক্ষা মানে আমাদের উপকূলের পরিবেশ রক্ষা করা। এটি একপ্রকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। যা আমাদের ভবিষ্যতের জন্য অপরিহার্য।
ডলফিন শুধু সমুদ্রের প্রাণী নয়, এটি সমুদ্র পরিবেশের স্বাস্থ্য ও ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ সূচক। ডলফিনের উপস্থিতি সমুদ্রের ইকোসিস্টেমকে সুস্থ রাখে, মাছ ও অন্যান্য সামুদ্রিক জীববৈচিত্র্যকে সুরক্ষা দেয় এবং স্থানীয় পর্যটন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রেও অবদান রাখে।
উপকূলীয় পরিবেশ রক্ষা স্বেচ্ছাসেবী সংগঠন (উপরা) এই অঞ্চলের মানুষদের সচেতন করতে এবং সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার রহমান বলেন, এটি মূলত ইরাবতী প্রজাতির ডলফিন (Orcaella brevirostris)। রক্তাক্ত দাগ থেকে দেখা যায়, নৌযান, মাছ ধরার যন্ত্র ও জেলেদের কার্যক্রমই মৃত্যুর মূল কারণ।
নদী ও মোহনার দূষিত পানি যেমন শিল্প বর্জ্য, প্লাস্টিক ও তেল ও হুমকি সৃষ্টি করছে। গবেষকরা স্থানীয় সচেতনতা বৃদ্ধির এবং ডলফিন অভয়ারণ্য এলাকায় জাল ব্যবহারে সীমাবদ্ধতার আহ্বান জানিয়েছেন, যাতে কুয়াকাটার জলজ জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমরা উপকূলজুড়ে কাজ করছি ডলফিন রক্ষায়। ২০২৫ সালে এ পর্যন্ত ৭টি ডলফিন মৃত অবস্থায় দেখা মিলেছে সমুদ্রসৈকতে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। যাতে এই ডলফিনগুলোর মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করা হয়।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, মাত্রই আমরা খবর পেলাম। ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।
২২ নভেম্বর, ২০২৬ ১৯:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৯:২২
২২ নভেম্বর, ২০২৬ ১৭:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৭:২৪