০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
বরিশালের বানারীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ৬ জুয়ারীকে আটক করা হয়েছে। উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রাম থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা।
জানা গেছে, বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্ব বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল অভিযানটি পরিচালনা করেন।
আটককৃতরা হলেন উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক (৬২), ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০), নজরুল ইসলাম (৪০) ও ছালাম হাওলাদার (৪৫), ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান (৫৯) এবং মেহেদী হাসান (৩৯)।
এসময় ঘটনাস্থল থেকে ৬টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫২৭ টাকা এবং জুয়া খেলার অন্যান্য উপকরণ জব্দ করা হয়। আটককৃতদের পরে বানারীপাড়া থানায় হস্তান্তর ও এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

২৩ জুন, ২০২৬ ১৬:৩৫
বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের বটতলা নামক এলাকায়।
নিহত কুয়েত প্রবাসী সোহেল খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে।
নিহতের ঘনিষ্ঠজন পান্নু মৃধা জানিয়েছেন, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে সোহেলের বাল্যবন্ধু ফরসাল হাওলাদারের গত ১৯ জুন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য গত দশদিন পূর্বে সোহেল কুয়েত থেকে ছুটিতে দেশে আসে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পান্নু মৃধা আরও জানিয়েছেন, ঘটনারদিন মঙ্গলবার দুপুর একটার দিকে সোহেল মোটরসাইকেল পাকিং করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়ানোছিলো। এসময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়াগতির তাজবি পরিবহন দূর্ঘটনাস্থল অতিক্রমকালে মহাসড়কের পাশে দাঁড়ানো সোহেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সোহেল ঘটনাস্থলেই নিহত হন।
মুহুর্তের মধ্যে সোহেল ফকির নিহতের খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, প্রায় দেড়বছর পূর্বে ছুটিতে বাড়িতে এসে সোহেল ফকির বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোহসিন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের গোপালপুর এলাকায় ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২৩ জুন, ২০২৬ ১৬:২৭
ভোলার লালমোহন উপজেলায় একটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকা আয়রন ব্রিজ বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার(২৩ জুন) রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোডের পূর্ব মাথায়, ধলীগৌরনগর ও রমাগঞ্জ ইউনিয়নের সংযোগকারী ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম নাঈম (২৩)। তিনি ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার বাসিন্দা ফরিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধলীগৌরনগর ও রমাগঞ্জ ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত এই আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করছিলেন। আজ একটি বালুবাহী ট্রাক ব্রিজটি পার হওয়ার চেষ্টা করলে জরাজীর্ণ ব্রিজটি ওজন সহ্য করতে না পেরে খালের মধ্যে ভেঙে পড়ে।
ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে চালক নাঈমের মৃত্যু হয়। ট্রাকে থাকা তার সহকারী (হেলপার) সুমন কে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকলেও তা সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। যার খেসারত দিতে হলো একটি তাজা প্রাণ দিয়ে। তারা অবিলম্বে এখানে একটি নতুন ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
এই বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তৎখানে সেখানে একটি প্রতিনিধি দল পাঠানো হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে, এই ঘটনা একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’

২৩ জুন, ২০২৬ ১৫:০৮
বরিশালের বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার আমন ধানের বীজ, ফলদ গাছের চারা এবং জৈব ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ সোমবার উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে ওই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুল করিম হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন ও সৈয়দা রোমানা আফরোজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, 'মনেপ্রাণে আমরা সবাই কৃষক। আমাদের পূর্বপুরুষ সবাই কৃষির সাথে জড়িত ছিলেন। আমাদের সবার ভেতরে একটা কৃষক সত্তা বসবাস করে। বর্তমান সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা যারা আজকে এই কৃষি প্রণোদনার বীজধান, ফলের চারা এবং সার পাচ্ছেন তারা দয়াকরে এর সঠিক ব্যবহার করবেন। যাদের প্রয়োজন তারাই এই প্রণোদনা গ্রহণ করবেন। বিনামূল্যে পেয়েছেন বলে সরকারি জিনিস কেউ দয়াকরে নষ্ট করবেন না। একটা বীজ বা চারা একটা গাছের জন্ম দেয়। তবে সেজন্য পরিচর্যা করতে হয়। আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে কৃষির উন্নয়নে কাজ করলে সুজলা সুফলা বাবুগঞ্জ গড়তে পারবো।'
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফ জানান, '২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে এবার উপজেলার ১ হাজার ২০০ কৃষক পাচ্ছেন উন্নত উফশী জাতের রোপা আমন ধানের ৫ কেজি করে বীজের সাথে ২০ কেজি সার। ১৫০ জন মরিচ চাষী পাচ্ছেন হাইব্রিড বীজের সাথে ১০ কেজি করে সার। এছাড়াও ৬০০ কৃষক উন্নত জাতের নারকেল চারা, ১৫০ জন আমড়া চারা, ১০০ জন আম চারা এবং ২৫ জন কৃষক পাচ্ছেন বারি-১ জাতের মাল্টা চারা। প্রত্যেক কৃষক ৫টি করে চারার সাথে পাচ্ছেন বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি করে জৈব (গোবর) সার। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা করতে সরকারি আরো প্রণোদনা বরাদ্দ প্রক্রিয়াধীন আছে। #

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.