২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৪৯
পিরোজপুরে অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবিসহ নানা অভিযোগে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় দুদকের সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় শিল্পী রানী বিশ্বাস ও মরজিনা খানম নামে দুই নকলনবিশের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। শিল্পি রানী বিশ্বাস পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্যামল বড়ালের স্ত্রী এবং মরজিনা খানম পিরোজপুর সদর উপজেলার বাশবাড়িয়া গ্রামের মো. জাহাঙ্গীর মৃধা স্ত্রী।
দুদক সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা ও সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথমে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অফিসে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে। এ সময় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায় তারা।
পাশাপাশি এ সময় সনদধারী তল্লাশিকারক ও নকলনবিশদের অফিস কক্ষে বসে অফিস করতে দেখা যায়, যা নিয়মবহির্ভূত। পরে তাদের তল্লাশি করে দুই নারী নকলনবিশের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করে দুদক। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
অভিযান শেষে দুদকের টিম লিডার ও পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, পিরোজপুর জেলা ও সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি।
এ সময় প্রাথমিকভাবে আমরা সকল অভিযোগের সত্যতা পাই। এছাড়া সনদধারী তল্লাশিকারক ও নকলনবিশদের অফিস কক্ষে বসে অফিস করতে দেখা যায় যা নিয়ম বহির্ভূত পরে তাদের তল্লাশি করে দুই নারী নকলনবিশ এর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
তারা এ টাকার সঠিক উৎস এখনো বলতে পারেনি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক বিস্তারিত জানানো যাবে।

১৮ মে, ২০২৬ ১৬:৪৬
১৮ মে, ২০২৬ ১৫:০৯
১৮ মে, ২০২৬ ১৪:৫৯
১৮ মে, ২০২৬ ১৪:৪৯

১৭ মে, ২০২৬ ১৪:৫১
পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং ডিমের বরাদ্দ ভাগাভাগি নিয়ে ঠিকাদারের সঙ্গে দুটি বিদ্যালয়ের শিক্ষকের আলাপচারিতা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত মঙ্গলবার বিষয়টি জানাজানি হলেও রোববার (১০ মে) ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ৩ সদস্যের গঠিত কমিটি তদন্ত শুরু করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ৯ মিনিট ৫৬ সেকেন্ডের ওই ভিডিওটি উপজেলার ৫৬ নম্বর মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধারণ করা।
এতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন ও ৬৫ নম্বর সূর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমানের সঙ্গে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহকারী ভোলার বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ উন্নয়নের ঠিকাদার নুরুন্নবীসহ কয়েকজনকে দেখা যায়।
ভিডিওর শুরুতেই দুই প্রধান শিক্ষককে ধূমপান করতে দেখা যায়। এ সময় ঠিকাদার নুরুন্নবী শিডিউল অনুযায়ী সরবরাহ ও ডিম বণ্টন নিয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে ১২ হাজার ছাত্রের জন্য ১৮ হাজার ডিমের বরাদ্দ ও ব্যবহার নিয়ে নানা হিসাব-নিকাশ করেন তারা। এতে দুই শিক্ষক অতিরিক্ত ছয় হাজার ডিম বা সমপরিমাণ ডিমের টাকা কীভাবে ভাগবাঁটোয়ারা করবেন, এ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। শিক্ষকরা ঠিকাদারের সঙ্গে বিষয়টি নিয়ে সমন্বয়ের প্রস্তাব দেন। ঠিকাদার শিডিউল অনুযায়ী কাজ করার পক্ষে অবস্থান নেন। তিনি নিয়মবহির্ভূত কোনো কাজে নিজেকে না জড়ানোর কথা বলেন।
এ বিষয়ে মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীনের বক্তব্য পাওয়া যায়নি। সূর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমানের দাবি, ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের কথোপকথনকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এ বিষয়টি তদন্তাধীন জানিয়ে আর মন্তব্য করতে চাননি তিনি। ঠিকাদার নুরুন্নবীর সঙ্গে কয়েক দফায় চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান জানান, প্রধান শিক্ষক ও ঠিকাদারের মধ্যে কথোপকথন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয় নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটির কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত রিপোর্ট পাওয়ার পরে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, ভাইরাল হওয়া ভিডিওর বিষয় নিয়ে জেলা পর্যায়ে তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তাদের প্রতিবেদন জেলা প্রশাসকের নিকট দাখিল করা হবে। পাশাপাশি উপজেলায় ফিডিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।

১৭ মে, ২০২৬ ১২:৪১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২-৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গোলবুনিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের পাশে মোহাম্মদ ফজলুল হক আকনের পুকুরে এ ঘটনা ঘটে।
ফজলুল হক আকন জানান, পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কাপ ,পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
বাড়ির পাশের কিছু লোকজন জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়েছে। এই পুকুরের পানি স্থানীয় ৩০ থেকে ৩৫টি পরিবার এবং আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা এই পুকুরের পানি পান করেন। পাশে একটি মসজিদ রয়েছে এখান থেকে ওযু করেন। আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দিবেন জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছুক্ষণ পরপর পুকুরের মাছ মরে ভেসে উঠে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে। তারা এই পুকুর থেকে পানি সংগ্রহ করে পান করতেন।
আমড়াগাছিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গোলবুনিয়ার গ্রাম পুলিশ আশীষ দর্জি জানান, কারা রাতের আঁধারে বিষ দিয়েছে এখনো জানা যায়নি। তবে আমরা তদন্ত করে বিষয়টি সামনে আনার চেষ্টা করছি।
আমড়াগাছিয়া ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এসে দেখি দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়েছে অনেক মাছ মারা গেছে। পুকুরের পাশে একটি মসজিদ রয়েছে এখানে মুসল্লিরা ওযু করেন এবং এলাকাবাসী এই পুকুর থেকে পানি সংগ্রহ করে পান করেন।

১৬ মে, ২০২৬ ২০:০০
সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবনস শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ মে) বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা, দূষণ কমানো এবং জনসচেতনতা বৃদ্ধিতে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়।
পিরোজপুর সুন্দরবন জার্নালিজম ফোরামের সদস্য সিনিয়র সাংবাদিক খালিদ আবু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, মোঃ খেলাফত হোসেন খসরু, মোঃ জিয়াউল হক, ইমাম হোসেন মাসুদ, হাসান মামুন, মো: তামিম সরদার, নাসির উদ্দিন, নাঈম তালুকদার, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের পরিবেশ সংরক্ষণে সাংবাদিকদের আরও সক্রিয় অংশগ্রহণ এবং সুন্দরবনকেন্দ্রিক সংবাদ প্রকাশে গুরুত্বারোপ করেন ।
প্লাস্টিক দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তোলা এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করাসহ পাঁচটি জেলার ১৭ টি উপজেলার বিস্তৃর্ণ এলাকাজুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা সম্পর্কে আলোচনা করা যায়।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.