১২ জুন, ২০২৫ ১২:৫৮
পিরোজপুরের নেছারাবাদে জসিম হাওলাদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে ধরে নিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। অভিযোগের তীর উঠেছে মো. কিসলু সিকদারের বিরুদ্ধে। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন।
বুধবার (১১ জুন) রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী বাজারে পুলিশের সামনে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী জসিম গুয়ারেখা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক।
আহত জসিম হাওলাদারের ভাই মো. অসীম হাওলাদার জানান, তার ভাই একজন মাছ ব্যবসায়ী৷ পাটিকেলবাড়ি গ্রামের কিসলু সিকদার একজন চিহ্নিত সন্ত্রাসী। কিসলু, শফিক, নাঈম, শামিমসহ ২০-২৫ জন দা, লাঠি ও রড নিয়ে বাজার থেকে জসিমকে ধরে নিয়ে যায়। পরে তার দুই হাত পা বেঁধে দা দিয়ে পিঠে ও মুখের পাশে কোপায়। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে।
গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব মৃধা বলেন, কিসলু সিকদার মূলত স্থানীয় আওয়ামী লীগের লোক। তিনি আওয়ামী লীগ আমলে এলাকায় অনেক সন্ত্রাসী কার্যক্রম করেছেন। কিসলু ফেসবুকে বিএনপি, ছাত্রজনতার আন্দোলন নিয়ে ধারাবাহিক বাজে মন্তব্য করেছে।
এ নিয়ে তাকে কয়েকবার সাবধান করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে কিসলু, তার ভাই শফিক, নাঈমসহ ২০-২৫ জনের একটি বাহিনী রামদা, রড ও লাঠি নিয়ে এসে আমাদের মারতে আসে। আমাদের না পেয়ে ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জসিমকে ধরে নিয়ে রামদা দিয়ে কুপিয়েছে।
গুয়ারেখা ইউপি চেয়ারম্যান মো. গাজী মিজানুর রহমান বলেন, শুনেছি কিসলু সিকদার জসিমের ওপর হামলা চালিয়েছে। তার বিচার হওয়া দরকার। নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মিরাজুল ইসলাম বলেন, আহত জসিমের মুখের পাশে কাটা দাগ, ঠোট নাক ফুলা।
তার পিঠে বড় তিনটি ক্ষতের চিহ্ন দেখা গেছে। ক্ষতগুলো ফুসফুসের কাছাকাছি যেতে পারে তাই গুরুতর মনে করে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. কিসলু সিকদারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩১ মার্চ, ২০২৬ ১৯:২৭
পিরোজপুর সদর উপজেলায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল পিরোজপুর এর বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন। মঙ্গলবার (৩১ মার্চ) পাবলিক প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
মামলার প্রধান আসামি মিলন শেখকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অন্য দুই আসামি অলি গাজী ও মারুফ গাজী কিশোরী ভিকটিমকে অপহরণের অপরাধে প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামিরা হলেন- মিলন শেখ (২৮) নাজিরপুর উপজেলা চৌঠাই মহল এলাকার বেলায়েত শেখের পুত্র। এ ছাড়াও আসামি অলি গাজী (২৪) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক এলাকার মৃত আকতার গাজীর পুত্র। আসামি মারুফ গাজী (২৫) নাজিরপুর উপজেলার শেখমাটিয়া এলাকার সাহেব গাজীর পুত্র।
ভিকটিম সনাতন ধর্মাবলম্বী ১৩ বছরের কিশোরী পিরোজপুর সদর উপজেলার পশ্চিম কদমতলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে কদমতলা ইউনিয়নের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ মার্চ ভিকটিম নাজিরপুরের চৌঠাই মহল এলাকায় মামাবাড়ি থেকে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আসলে দুই আসামি অলি গাজী ও মারুফ গাজী তাকে অপহরণ করে কৃষ্ণনগর এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তারা খুলনায় মিলন শেখের কাছে পৌঁছে দিলে মিলন বিয়ের নাটক সাজিয়ে মুসলিম বানিয়ে গোপালগঞ্জে একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ভিকটিমকে জোরপূর্বক ২০ থেকে ২২ দিন আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরী সুযোগ পেয়ে পাশের বাসায় গিয়ে আশ্রয় নিয়ে তার বাড়িতে বাবাকে ফোন করলে পুলিশ নিয়ে তার বাবা মেয়েকে উদ্ধার করে। পরে তার বাবা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বাদী বলেন, মেয়েকে জোরপূর্বক অপহরণ করে ২ আসামি অলি গাজী ও মারুফ গাজী নিয়ে প্রধান আসামী মিলন শেখ এর হাতে তুলে দেয়। মিলন শেখ জোরপূর্বক বিয়ের নাটক সাজিয়ে নিয়ে আটকে রাখে। দীর্ঘ ২২ দিন পরে আমরা মেয়েকে উদ্ধার করি। মিলন শেখসহ বাকি ২ আসনের উপযুক্ত শাস্তি পেয়েছে বলে মনে করছি উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে।
দীর্ঘ শুনানির পর জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল পিরোজপুর এর বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন।
পাবলিক প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট শাজাহান সরদার জানান, ১৩ বছর বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় পেয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।
বরিশাল টাইমস

৩১ মার্চ, ২০২৬ ১১:৪২
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচিতে শুরুতেই দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত মানের চেয়ে ছোট ডিম এবং পচা-আধাপাকা কলা বিতরণের ঘটনায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
সরকারি অর্থায়নে ‘গ্রাম উন্নয়ন সংস্থা’ নামক একটি বেসরকারি এনজিও উপজেলার ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। গত রোববার প্রথম দিনে প্যাকেটজাত বনরুটি ও ডিম দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হলেও প্রথম দিনেই বাধে বিপত্তি।
অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৬০ গ্রাম ওজনের সিদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা হয়েছে মাত্র ৪০ থেকে ৪২ গ্রাম ওজনের অতি ক্ষুদ্র আকারের ডিম।
কর্মসূচির নির্ধারিত তালিকা অনুযায়ী, সোমবার (৩০ মার্চ) ১২০ গ্রাম বনরুটি ও ২০০ মিলিলিটার দুধ দেওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের দুধের বদলে দেওয়া হয়েছে নিম্নমানের কলা। শিক্ষকদের অভিযোগ, সরবরাহকৃত কলার বড় অংশই ছিল পচা, আধাপাকা বা কালো দাগযুক্ত, যা শিশুদের খাওয়ার অনুপযোগী।
উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী হালদার বলেন, সরবরাহকৃত কলার মধ্যে বেশ কিছু কলা আধাপাকা ছিল এবং কালো দাগ ছিল। এছাড়া আগের দিন দেওয়া ডিমের মধ্যেও অনেকগুলো ছিল খুবই ছোট।
দক্ষিণ কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার দাস বলেন, তালিকায় রুটি ও দুধ দেওয়ার কথা থাকলেও তারা দুধ দিতে পারেনি। সরবরাহ নেই বলে শুধু রুটি দিয়েছে। আবার বুধবারের জন্য নির্ধারিত কলা সোমবার দিয়ে গেছে।
বাস্তবায়নকারী সংস্থা ‘গ্রাম উন্নয়ন সংস্থা’র প্রতিনিধি মো. ওয়াসিফ বলেন, এত বড় উপজেলায় একসঙ্গে খাবার সরবরাহ করা কিছুটা কঠিন। শুরুর দিকে কিছু ভুলভ্রান্তি হতে পারে। দূর থেকে পরিবহনের কারণে কলায় কিছু সমস্যা হয়েছে।
নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমদ বলেন, খাদ্য তালিকায় দুধ নিয়ে কিছুটা সমস্যা আছে, তবে সে ক্ষেত্রে বিকল্প কিছু দেওয়া হতে পারে।
তালিকায় কোনো অনিয়ম হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। স্থানীয় অভিভাবকদের দাবি, শিশুদের পুষ্টি নিশ্চিতের এই সরকারি প্রজেক্টে যারা নিম্নমানের খাবার দিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

২৯ মার্চ, ২০২৬ ১৮:০৭
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাস কাউন্টার, এলপি গ্যাসের দোকান ও তরমুজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঘোষেরহাট বাজারের বাস কাউন্টার ও চন্ডিপুর বাজারের বাস কাউন্টারসহ এসব বাজারের এলপি গ্যাস এবং তরমুজের দোকানে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সরকারের নির্ধারিত নিয়ম উপেক্ষা করে কেজি দরে তরমুজ বিক্রি করার অভিযোগে চন্ডিপুর বাজারের তরমুজ ব্যবসায়ী ও একই এলাকার বাসিন্দা মো. রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০০ টাকা জরিমানা করা হয়। স্থানীয়দের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে প্রাথমিকভাবে এ জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া বাস কাউন্টার ও এলপি গ্যাসের দোকানগুলোতে দৃশ্যমান কোনো অনিয়ম পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম না করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা টানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে ইন্দুরকানী থানার এসআই পলাশ সাহাসহ পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী, শহিদুল ইসলাম শহিদ ও মারুফুল ইসলামও উপস্থিত ছিলেন।
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘তরমুজ বিক্রিতে অনিয়ম পাওয়া গেছে। তাই প্রাথমিকভাবে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তার ফ্যামিলি কার্ড হলে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।’
তিনি আরও জানান, বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা টানানোসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০১ এপ্রিল, ২০২৬ ০১:০৫
৩১ মার্চ, ২০২৬ ২০:৫১
৩১ মার্চ, ২০২৬ ২০:৩৯
৩১ মার্চ, ২০২৬ ২০:২৬