Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২১ এপ্রিল, ২০২৬ ১২:৫৪
সারা দেশের সাথে একযোগে আজ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। যথারীতি সকাল দশটা থেকে টানা তিন ঘন্টা অথাৎ দুপুর ১টায় শেষ হবে।
বরিশাল শিক্ষাবোর্ডে অধিনে এবছর মোট পরীক্ষার্থী ৮১ হাজার ৮৩১জন। পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪জন এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৬২ হাজার ৯ জন এবং অনিয়মিত ২১৬ জন।
এদিকে পরীক্ষার প্রস্তুতি থাকলেও কেন্দ্রগুলোতে বিদ্যুৎ না থাকায় তীব্র অভিযোগ অভিভাবকদের। নিরাপত্তার নামে কোমলমতি শিশুদের শরীর তল্লাশি করা ও কড়া নিয়মের কারণে পরীক্ষার বিষয় নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা।
পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ, মোবাইল ফোনসহ যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ না করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।

২০ এপ্রিল, ২০২৬ ২০:৩২
মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে মৎস্য অধিদপ্তরের অভিযানে জব্দকৃত বিপুল পরিমান গলদা চিংড়ির রেনুপোনা সোমবার (২০ এপ্রিল) দুপুরে নদীতে অবমুক্ত করা হয়েছে।
পাশাপাশি জাটকা ও পাঙ্গাশের পোনা ধরার অপরাধে আটককৃত ৩৫ জন জেলের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ১৯ এপ্রিল দিবাগত রাত থেকে ২০ এপ্রিল ভোর পর্যন্ত মেঘনা নদীতে অবস্থান করে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনের বিশাল ট্রলার থেকে ১৪টি ড্রাম ভর্তি আনুমানিক ৫ লাখ ৬০ হাজার গলদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়েছে।
যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত গলদা চিংড়ি রেনুর পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া ট্রলারসহ রেনু পোনা পরিবহনের সকল ধরনের মালামাল জব্দ করা হয়েছে।
সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম আরও জানিয়েছেন, একই অভিযানে জাটকা ও পাঙ্গাশের পোনা ধরার অপরাধে আটক ৩৫ জন জেলের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

২০ এপ্রিল, ২০২৬ ২০:২৮
মহাসড়কে নিরাপদে যাতায়াতের নিশ্চয়তা, জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবরপেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অবরোধ চলাকালীন সময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হক সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চাঁপায় প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন যাবত এখানে ফুটওভার ব্রীজ অথবা স্পিড ব্রেকার নির্মানের জন্য দাবি করা হলেও কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে আসছে। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করতে বাধ্য হয়েছেন।
আগামী ৩ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষুব্ধদের দাবিপূরনের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

২০ এপ্রিল, ২০২৬ ২০:২৪
বরিশালের উজিরপুর উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। কোথাও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, আবার কোথাও দিনে একাধিকবার লোডশেডিং হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে।
স্থানীয়রা জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাচ্ছে এবং দীর্ঘ সময় পর ফিরে আসছে। এতে তীব্র গরমে দুর্ভোগ বেড়েছে, ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা-২০২৬ সামনে রেখে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় অনেক পরীক্ষার্থী ঠিকমতো প্রস্তুতি নিতে পারছে না বলে অভিযোগ করেছেন। বিশেষ করে রাতের বেলায় লোডশেডিং বেড়ে যাওয়ায় পড়াশোনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
অভিভাবকরা জানান, পরীক্ষার আগে অন্তত স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পারে।
এ বিষয়ে উজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ উজিরপুর জোনাল অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিব জানান, “গতকাল রাতে প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং আজ দিনে প্রায় ৭০ শতাংশ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে লাইনের ত্রুটির কারণে সকালে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দেশব্যাপী লোডশেডিং চলমান থাকলেও আমরা বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি।
কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে যেকোনো সময় লোডশেডিংয়ের মাত্রা পরিবর্তন হতে পারে।”স্থানীয় সচেতন মহল দ্রুত সমস্যার সমাধান ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।