বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরযোগ্য চাকা ও অটো ঢাকনাযুক্ত অত্যাধুনিক ডাস্টবিন দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানে ওই আধুনিক ডাস্টবিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। এসময় উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ওই ডাস্টবিন তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
ডাস্টবিন প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে এসময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডাস্টবিন ব্যবহারে উদ্বুদ্ধকরণ সম্পর্কিত এক সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মোঃ মাসুদুর রহমান এবং বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন। এসময় উপস্থিত প্রধান শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট ইমরান হোসেন মোল্লা ও খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা কনা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বেগম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বিডি ক্লিন বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী জায়েদ ইরফান, আরিফুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিডি ক্লিনের বরিশাল টিমের সদস্যরা ছাড়াও বাবুগঞ্জ উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বিডি ক্লিনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মোঃ মাসুদুর রহমান বলেন, 'শিক্ষক হলেন জাতি গড়ার কারিগর। একটি মানবশিশুর মূল ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করেন প্রাথমিক শিক্ষকরা। আজকে যে শিশুটিকে আপনি লেখাপড়া শেখাচ্ছেন সেই শিশুটিকে যদি আপনি পরিচ্ছন্নতা শেখান তবে সে একদিন পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেবে। আজকের এই শিশুরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের শেখাতে হবে তার বসতঘরটি তাকে যেভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক সেভাবেই তার শিক্ষা প্রতিষ্ঠান, তার সমাজ এবং তার দেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাদের দেশপ্রেম শেখাতে হবে। শেখাতে হবে পরিচ্ছন্নতা মানে শুধু ময়লা আবর্জনা পরিস্কার নয়; পরিচ্ছন্নতা মানে অন্তরের পরিশুদ্ধতা, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক সৌন্দর্য অর্জন করা। যা একজন মানুষকে সত্যিকারের মানুষ হতে শেখাবে।'
বাবুগঞ্জে শুরু হওয়া পরিস্কার পরিচ্ছন্নতা আন্দোলনের উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, 'গত মাস থেকে বাবুগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধনে বিভিন্ন কর্মসূচি শুরু করেছে উপজেলা প্রশাসন। এই কাজে টেকনিক্যাল সহায়তা দিচ্ছে বিডি ক্লিন এবং সহযোগিতা করছে সুজন। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বৃহস্পতিবার ক্যাম্পাস ক্লিন কর্মসূচি শুরু করা হয়েছে। এর পাশাপাশি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও স্টেশনে ডাস্টবিন স্থাপনের কার্যক্রম চলছে। এছাড়াও উপজেলার খালগুলোকে পরিস্কার করে এর পানি প্রবাহ নিশ্চিত করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব নানামুখী পরিকল্পনার অংশ হিসেবে প্রথম পর্যায়ে উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরযোগ্য চাকা এবং ঢাকনাযুক্ত অত্যাধুনিক ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সহায়তায় আপাতত আমরা প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরযোগ্য এসব আধুনিক ডাস্টবিন দিচ্ছি। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন স্থাপন করা হবে। বাবুগঞ্জ উপজেলাকে পরিস্কার-পরিচ্ছন্ন সবুজে ঘেরা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই স্বপ্ন বাস্তবায়নে সকল শ্রেণিপেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।' #

১৭ নভেম্বর, ২০২৬ ০১:৪৭
বাংলার রাজনৈতিক ইতিহাসে কিছু মানুষের নাম কেবল নেতা হিসেবে নয়, একটি সংগ্রাম, একটি চেতনা এবং একটি সময়ের প্রতীক হিসেবে উচ্চারিত হয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানী তেমনই এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদার-মহাজনের শোষণ, পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য এবং স্বাধীনতা-পরবর্তী নানা অন্যায়ের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন তিনি। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আপসহীন অবস্থানের কারণে ইতিহাস তাঁকে দিয়েছে ‘মজলুম জননেতা’ উপাধি।
২০২৬ সালের ১৭ নভেম্বর তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন উপমহাদেশের এই প্রভাবশালী রাজনীতিক। তাঁর মৃত্যুর পাঁচ দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান, সংগ্রামী জীবন এবং সাহসী নেতৃত্বের গুরুত্ব কমেনি।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এই মানুষটি জীবনের শুরুতেই উপলব্ধি করেছিলেন, সমাজের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের মুক্তি ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
ব্রিটিশবিরোধী খেলাফত ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের বিস্তার ঘটে। আসামে কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জমিদারি শোষণ, সামন্তবাদী নিপীড়ন এবং কৃষকদের ভূমি ও বসতভিটা থেকে উচ্ছেদের বিরুদ্ধে সংগঠিত করেন সাধারণ মানুষকে।
বিশেষ করে আসামের ‘লাইন প্রথা’র বিরুদ্ধে তাঁর কৃষক আন্দোলন তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ভাসানচর এলাকায় কৃষকদের সংগঠিত করার ভূমিকা থেকেই তাঁর নামের সঙ্গে ‘ভাসানী’ পরিচিতি যুক্ত হয়। তাঁর রাজনীতির কেন্দ্রে ছিল কৃষক, শ্রমিক, ভূমিহীন ও অবহেলিত মানুষের অধিকার।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্বের গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসেন ভাসানী।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে দলটির রাজনৈতিক বিকাশে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
পাকিস্তানি শাসকগোষ্ঠীর পূর্ব বাংলার প্রতি বৈষম্য, অর্থনৈতিক শোষণ এবং রাজনৈতিক অধিকার হরণের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। বাংলা ভাষার অধিকার ও বাঙালির স্বায়ত্তশাসনের দাবির পক্ষে তাঁর অবস্থান জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করতে ভূমিকা রাখে।
১৯৫৭ সালের কাগমারী সম্মেলন তাঁর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে সেখানে তাঁর অবস্থান দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে সাম্রাজ্যবাদবিরোধী ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যান।
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মওলানা ভাসানীর ভূমিকা বিশেষভাবে আলোচনার দাবি রাখে। পাকিস্তানি শাসনামলে দীর্ঘদিন ধরে তিনি পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পক্ষে আন্দোলন করেছেন। স্বায়ত্তশাসন, গণতন্ত্র ও বাঙালির অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তাঁর অবস্থান স্বাধীনতার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করতে সহায়তা করে।
১৯৬০-এর দশকে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানেও ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে অবস্থান করেন এবং মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে আবারও সাধারণ মানুষের অধিকার, খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক বৈষম্য এবং রাষ্ট্রীয় জবাবদিহির প্রশ্নে সোচ্চার হন।
মওলানা ভাসানীর জীবনের অন্যতম ঐতিহাসিক অধ্যায় ১৯৭৬ সালের ফারাক্কা লংমার্চ। ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তিনি এই কর্মসূচির ডাক দেন।
১৯৭৬ সালের ১৬ মে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট অভিমুখে ঐতিহাসিক লংমার্চ শুরু হয়। অসুস্থতা ও বার্ধক্য উপেক্ষা করে তিনি এই আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁর বয়স তখন প্রায় ৯৫ বছর—প্রচলিত জন্মসাল ১৮৮০ অনুযায়ী।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। গঙ্গার পানির ন্যায্য হিস্যা, দেশের পরিবেশ ও কৃষির স্বার্থ এবং অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আলোচনায় উঠে আসে।
জীবনের শেষ পর্যায়ে এসেও দেশের স্বার্থের প্রশ্নে তাঁর এমন দৃঢ় অবস্থান তাঁকে ইতিহাসের বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত করেছে।
ভাসানীর রাজনৈতিক দর্শনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ক্ষমতার রাজনীতির চেয়ে সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দেওয়া। কৃষক-শ্রমিকের ন্যায্য মজুরি, খাদ্য, ভূমির অধিকার, অর্থনৈতিক সাম্য এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা তিনি বারবার বলেছেন।
সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল সুস্পষ্ট। ফিলিস্তিনসহ বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সমাজতান্ত্রিক চিন্তা ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নও তাঁর রাজনৈতিক দর্শনে জায়গা পেয়েছিল।
স্বাধীন বাংলাদেশেও তিনি সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তাঁর অনশন সাধারণ মানুষের জীবনসংগ্রামের প্রতি তাঁর দায়বদ্ধতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবন কেবল একজন রাজনৈতিক নেতার জীবনী নয়; এটি বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর দীর্ঘ সংগ্রামের ইতিহাসের অংশ।
তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন সিদ্ধান্ত ও অবস্থান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আলোচনা ও মূল্যায়নের সুযোগ রয়েছে। তবে কৃষক আন্দোলন, পাকিস্তানি শাসনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান এবং ফারাক্কা লংমার্চে তাঁর নেতৃত্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্বীকৃত।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই নেতা। টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। আজও তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ।
আজ যখন দেশের রাজনীতিতে গণমানুষের অধিকার, অর্থনৈতিক বৈষম্য, জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও জবাবদিহির প্রশ্ন নতুন করে আলোচিত হচ্ছে, তখন মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও দর্শন ফিরে দেখার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে।
তিনি ছিলেন না কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নেতা। তাঁর সংগ্রামের বড় অংশজুড়েই ছিল সাধারণ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান থেকে ফারাক্কা লংমার্চ—প্রতিটি অধ্যায়ে তিনি নিজের রাজনৈতিক বিশ্বাসের পরিচয় দিয়েছেন।
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা হবে শুধু স্মৃতিচারণ নয়, বরং তাঁর জীবন থেকে সাম্য, ন্যায়বিচার, দেশপ্রেম, জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার শিক্ষা গ্রহণ করা। ইতিহাসের পাতায় তিনি বেঁচে থাকবেন মজলুম মানুষের কণ্ঠস্বর এবং আপসহীন সংগ্রামের এক অনন্য প্রতীক হয়ে।’

১৬ নভেম্বর, ২০২৬ ১৪:২৭
সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং তাঁর পরিবারের সদস্যদের নামে ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে শুধু তাঁর মেয়ে এস. আমরীন রাখীর নামে থাকা ১০টি ব্যাংক হিসাবেই লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৪৮ লাখ টাকার বেশি। অন্যদিকে স্ত্রী সৈয়দা আরজুমান বানুর ১০২টি ব্যাংক হিসাবে লেনদেনের পরিমাণ ১০১ কোটি ৭৪ লাখ টাকা।
শুধু ব্যাংক লেনদেন নয়, নানক ও তাঁর স্ত্রী-সন্তানের নামে প্রায় ২৮ কোটি ১৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যও পেয়েছে সংস্থাটি। এসব অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক।
রোববার (১৫ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানকের নিজের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ লাখ ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাঁর নামে স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে মোট ১৭ কোটি ৮ লাখ ৬৯ হাজার ৯২৩ টাকার। এর বিপরীতে গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৪ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ৬৫৫ টাকা। পারিবারিক ব্যয় বাদ দিয়ে নিট আয় ও সঞ্চয়ের পরিমাণ হিসাব করার পর তাঁর ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে জানিয়েছে দুদক।
নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর নামেও বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাঁর নামে থাকা ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকা লেনদেন হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। পাশাপাশি তাঁর নামে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদের অভিযোগ রয়েছে।
পরিবারের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে নানকের মেয়ে এস. আমরীন রাখীর নামে। তাঁর ১০টি ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। তবে তাঁর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিমাণ ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকা।
দুদকের হিসাব অনুযায়ী, নানক ও তাঁর স্ত্রী-মেয়ের নামে থাকা মোট ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৫০৬ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অন্যদিকে তাঁদের তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিমাণ ২৮ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ২৭৮ টাকা।
দুদক সূত্রে জানা গেছে, এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন, সম্পদ ভোগদখলে রাখা এবং সন্দেহজনক আর্থিক লেনদেন।
আওয়ামী লীগ সরকারের সময়ে পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির নানক। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর দুদক অনুসন্ধান শুরু করে। সেই অনুসন্ধানের ধারাবাহিকতায় এবার তাঁর স্ত্রী ও মেয়ের আর্থিক লেনদেন এবং সম্পদের হিসাবও তদন্তের আওতায় আসে।
এদিকে শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আতিউর রহমান আতিক এবং তাঁর স্ত্রী শান্তনা বেগমের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করেছে দুদক।
দুদকের অনুসন্ধানে আতিউর রহমান আতিকের নামে ৮ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৯৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর স্ত্রী শান্তনা বেগমের নামে একই ধরনের সম্পদের পরিমাণ ৭১ লাখ ৬১ হাজার ৮৮০ টাকা।
দুদকের অভিযোগ, সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেন আতিক। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্ত্রীকে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
দুদক সচিব সাইদুর রহমান খান আরও জানান, দুর্নীতির মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে কমিশন।'

১৬ নভেম্বর, ২০২৬ ০০:১৫
আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলে প্রবেশের সুযোগ রয়েছে। তবে এই সুবিধার অর্থ সব দেশে সরাসরি প্রবেশ কিংবা দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি নয়। কোথাও ভিসামুক্ত প্রবেশ, কোথাও বিমানবন্দরে পৌঁছে ভিসা এবং কোথাও নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে ভ্রমণের সুযোগ রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৬ সালের পাসপোর্ট সূচকের জুলাই সংস্করণে বাংলাদেশের অবস্থান ৯৭তম। ওই সংস্করণে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আগাম ভিসা ছাড়াই ৩৫টি গন্তব্যে প্রবেশের সুযোগের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে জানুয়ারির সংস্করণে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম এবং প্রবেশযোগ্য গন্তব্যের সংখ্যা ছিল ৩৭টি। অর্থাৎ সময় ও সূচকের সংস্করণভেদে সংখ্যার পরিবর্তন হয়েছে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্য ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের ভ্রমণসক্ষমতা মূল্যায়ন করা হয়। এতে ভিসামুক্ত প্রবেশের পাশাপাশি ভিসা অন অ্যারাইভাল ও নির্দিষ্ট ক্ষেত্রে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের সুবিধাও বিবেচনায় নেওয়া হয়।
২০২৬ সালের জুলাই সংস্করণ অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ থাকা ৩৫টি দেশ ও অঞ্চল হলো—
১. বার্বাডোস (Barbados)
২. ভুটান (Bhutan)
৩. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস (British Virgin Islands)
৪. বুরুন্ডি (Burundi)
৫. কম্বোডিয়া (Cambodia)
৬. কোমোরো দ্বীপপুঞ্জ (Comoro Islands)
৭. কুক আইল্যান্ডস (Cook Islands)
৮. জিবুতি (Djibouti)
৯. ডোমিনিকা (Dominica)
১০. ফিজি (Fiji)
১১. গ্রেনাডা (Grenada)
১২. গিনি-বিসাউ (Guinea-Bissau)
১৩. হাইতি (Haiti)
১৪. জ্যামাইকা (Jamaica)
১৫. কেনিয়া (Kenya)
১৬. কিরিবাতি (Kiribati)
১৭. মাদাগাস্কার (Madagascar)
১৮. মালদ্বীপ (Maldives)
১৯. মাইক্রোনেশিয়া (Micronesia)
২০. মন্টসেরাট (Montserrat)
২১. নেপাল (Nepal)
২২. নিয়ুয়ে (Niue)
২৩. রুয়ান্ডা (Rwanda)
২৪. সামোয়া (Samoa)
২৫. সেশেলস (Seychelles)
২৬. সিয়েরা লিওন (Sierra Leone)
২৭. শ্রীলঙ্কা (Sri Lanka)
২৮. সেন্ট কিটস অ্যান্ড নেভিস (St. Kitts and Nevis)
২৯. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস (St. Vincent and the Grenadines)
৩০. বাহামা (The Bahamas)
৩১. গাম্বিয়া (The Gambia)
৩২. তিমুর-লেস্তে (Timor-Leste)
৩৩. ত্রিনিদাদ ও টোবাগো (Trinidad and Tobago)
৩৪. টুভালু (Tuvalu)
৩৫. ভানুয়াতু (Vanuatu)
তালিকার সব গন্তব্য স্বাধীন রাষ্ট্র নয়। কয়েকটি দ্বীপ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও ব্রিটিশ অধীনস্থ অঞ্চলও রয়েছে। আবার সব গন্তব্যে প্রবেশের নিয়ম এক নয়। যেমন ভুটানে বাংলাদেশিদের ভিসা অন অ্যারাইভাল সুবিধা রয়েছে। ফলে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের প্রবেশনীতি যাচাই করা জরুরি।
বিদেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসামুক্ত সুবিধা পাওয়া আর স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। কোনো দেশে পর্যটক হিসেবে প্রবেশ করলেই সেখানে চাকরি, ব্যবসা কিংবা স্থায়ীভাবে বসবাসের অধিকার তৈরি হয় না।
স্থায়ী বসবাসের জন্য সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইন অনুযায়ী আলাদা আবেদন করতে হয়। সাধারণত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা, ব্যবসায়িক বিনিয়োগ অথবা পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আবাসনের অনুমতি পাওয়া যায়।
১. বার্বাডোস: চাকরি, ব্যবসা, পারিবারিক সম্পর্ক ও দীর্ঘমেয়াদি বৈধ বসবাসের ভিত্তিতে আবাসনের অনুমতি পাওয়ার সুযোগ রয়েছে। স্থায়ী বসবাসের জন্য নির্ধারিত অভিবাসন শর্ত পূরণ করতে হয়।
২. ভুটান: দেশটির অভিবাসননীতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত। চাকরি, পারিবারিক সম্পর্ক ও বিশেষ অনুমোদনের ভিত্তিতে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ থাকতে পারে। পর্যটন ভিসা দিয়ে স্থায়ী বসবাস করা যায় না।
৩. বুরুন্ডি: বৈধ চাকরি, ব্যবসা ও অন্যান্য অনুমোদিত অভিবাসন ব্যবস্থার মাধ্যমে বসবাসের অনুমতি নেওয়া যায়। দীর্ঘমেয়াদি আবাসনের ক্ষেত্রে দেশটির নির্ধারিত শর্ত প্রযোজ্য।
৪. কম্বোডিয়া: কর্মসংস্থান, ব্যবসা ও বিনিয়োগের ভিত্তিতে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ রয়েছে। তবে দীর্ঘমেয়াদি ভিসা এবং স্থায়ী বসবাসের অনুমতি এক বিষয় নয়।
৫. ফিজি: চাকরি, ব্যবসা, বিনিয়োগ ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আবাসনের অনুমতি পাওয়া যেতে পারে। স্থায়ী বসবাসের জন্য আলাদা যোগ্যতা ও অনুমোদন প্রয়োজন।
৬. গ্রেনাডা: চাকরি, ব্যবসা, বিনিয়োগ ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আবাসনের সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময় বৈধভাবে বসবাস এবং অন্যান্য শর্ত পূরণের পর স্থায়ী আবাসনের আবেদন করা যেতে পারে।
৭. জ্যামাইকা: কর্মসংস্থান, ব্যবসা, পারিবারিক সম্পর্ক ও নির্ধারিত সময়ের বৈধ বসবাসের ভিত্তিতে আবাসনের সুযোগ রয়েছে।
৮. কেনিয়া: দক্ষ কর্মী, চাকরি, ব্যবসা ও বিনিয়োগের ভিত্তিতে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি পাওয়া যায়। নির্দিষ্ট শ্রেণিতে প্রয়োজনীয় সময় বসবাসের পর স্থায়ী বসবাসের আবেদন করা সম্ভব।
৯. মালদ্বীপ: কর্মসংস্থান ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে বসবাসের অনুমতি পাওয়া যেতে পারে। তবে বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ সীমিত এবং পর্যটন প্রবেশের সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক নেই।
১০. নেপাল: চাকরি, ব্যবসা, বিনিয়োগ ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ রয়েছে। স্থায়ী বসবাসের জন্য দেশটির আইন অনুযায়ী যোগ্যতা অর্জন করতে হয়।
১১. সেশেলস: চাকরি, ব্যবসা ও বিনিয়োগের ভিত্তিতে আবাসনের অনুমতি পাওয়া যায়। দীর্ঘমেয়াদি বসবাসের ক্ষেত্রে আলাদা শর্ত রয়েছে।
১২. সেন্ট কিটস অ্যান্ড নেভিস: নির্দিষ্ট বিনিয়োগভিত্তিক নাগরিকত্ব কর্মসূচি রয়েছে। তবে এটি সাধারণ স্থায়ী বসবাসের অনুমতির সঙ্গে এক নয় এবং এর জন্য কঠোর আর্থিক ও যাচাইসংক্রান্ত শর্ত রয়েছে।
১৩. বাহামা: কর্মসংস্থান, ব্যবসা, পারিবারিক সম্পর্ক ও নির্ধারিত বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি আবাসনের সুযোগ রয়েছে। স্থায়ী বসবাসের জন্য আলাদা অনুমোদন প্রয়োজন।
১৪. ত্রিনিদাদ ও টোবাগো: চাকরি, ব্যবসা, পারিবারিক সম্পর্ক এবং দীর্ঘমেয়াদি বৈধ বসবাসের ভিত্তিতে আবাসনের সুযোগ রয়েছে।
১৫. ভানুয়াতু: কর্মসংস্থান, ব্যবসা, বিনিয়োগ ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আবাসনের অনুমতি পাওয়া যেতে পারে।
এ ছাড়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, কোমোরো, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, জিবুতি, গিনি-বিসাউ, হাইতি, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিয়ুয়ে, রুয়ান্ডা, সামোয়া, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে ও টুভালুতেও নিজ নিজ দেশের আইন অনুযায়ী চাকরি, ব্যবসা, বিনিয়োগ, পারিবারিক সম্পর্ক কিংবা অন্যান্য অভিবাসন ব্যবস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ থাকতে পারে।
তবে এসব দেশের প্রতিটির স্থায়ী বসবাসের যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও অনুমোদনের নিয়ম আলাদা। কোথাও দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি থাকলেও সরাসরি স্থায়ী বসবাসের সুযোগ নেই।
বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করলে সাধারণত কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হয়।
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: অনেক দেশ দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেয়। এ ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাগত সনদ, পেশাগত অভিজ্ঞতা ও ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ।
চাকরির প্রস্তাব: কোনো দেশের নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব পাওয়া গেলে কর্মভিসা ও পরবর্তী আবাসনের সুযোগ তৈরি হতে পারে।
আর্থিক সক্ষমতা: কিছু দেশে ব্যবসা বা বিনিয়োগের মাধ্যমে আবাসনের সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে নির্ধারিত অর্থের উৎস, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়।
পারিবারিক সম্পর্ক: সংশ্লিষ্ট দেশের নাগরিক অথবা স্থায়ী বাসিন্দার স্বামী-স্ত্রী, সন্তান কিংবা যোগ্য পরিবারের সদস্যরা নির্দিষ্ট শর্তে আবাসনের আবেদন করতে পারেন।
আইন মেনে বসবাস: বৈধ ভিসা বা আবাসন অনুমতি নিয়ে নির্ধারিত সময় বসবাস, অপরাধমুক্ত রেকর্ড এবং স্বাস্থ্যসংক্রান্ত শর্ত পূরণ অনেক দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশি পাসপোর্টধারীদের বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস, অভিবাসন বিভাগ ও সরকারি ওয়েবসাইট থেকে প্রবেশের সর্বশেষ নিয়ম যাচাই করা উচিত। বিশেষ করে ভিসামুক্ত প্রবেশের মেয়াদ, ফেরত টিকিট, হোটেল বুকিং, ভ্রমণ ব্যয় বহনের সামর্থ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হতে হবে।
অন্যদিকে, যারা বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের পর্যটন ভ্রমণের পরিবর্তে দক্ষ কর্মী, চাকরি, ব্যবসা, বিনিয়োগ কিংবা পারিবারিক অভিবাসনের বৈধ পথ বেছে নেওয়া প্রয়োজন।
সব মিলিয়ে, বাংলাদেশি পাসপোর্টে ৩৫টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ আন্তর্জাতিক চলাচলের ক্ষেত্রে ইতিবাচক একটি দিক। তবে স্থায়ী বসবাসের ক্ষেত্রে শুধু পাসপোর্টের শক্তি নয়, বরং সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইন, ব্যক্তিগত যোগ্যতা ও আর্থিক সক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স, হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬; প্রথম আলো, ২২ জুলাই ২০২৬; সংশ্লিষ্ট দেশগুলোর অভিবাসননীতি।

২৮ আগস্ট, ২০২৬ ১১:৫১
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরযোগ্য চাকা ও অটো ঢাকনাযুক্ত অত্যাধুনিক ডাস্টবিন দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানে ওই আধুনিক ডাস্টবিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। এসময় উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ওই ডাস্টবিন তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
ডাস্টবিন প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে এসময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডাস্টবিন ব্যবহারে উদ্বুদ্ধকরণ সম্পর্কিত এক সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মোঃ মাসুদুর রহমান এবং বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন। এসময় উপস্থিত প্রধান শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট ইমরান হোসেন মোল্লা ও খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা কনা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বেগম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বিডি ক্লিন বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী জায়েদ ইরফান, আরিফুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিডি ক্লিনের বরিশাল টিমের সদস্যরা ছাড়াও বাবুগঞ্জ উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বিডি ক্লিনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মোঃ মাসুদুর রহমান বলেন, 'শিক্ষক হলেন জাতি গড়ার কারিগর। একটি মানবশিশুর মূল ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করেন প্রাথমিক শিক্ষকরা। আজকে যে শিশুটিকে আপনি লেখাপড়া শেখাচ্ছেন সেই শিশুটিকে যদি আপনি পরিচ্ছন্নতা শেখান তবে সে একদিন পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেবে। আজকের এই শিশুরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের শেখাতে হবে তার বসতঘরটি তাকে যেভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক সেভাবেই তার শিক্ষা প্রতিষ্ঠান, তার সমাজ এবং তার দেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাদের দেশপ্রেম শেখাতে হবে। শেখাতে হবে পরিচ্ছন্নতা মানে শুধু ময়লা আবর্জনা পরিস্কার নয়; পরিচ্ছন্নতা মানে অন্তরের পরিশুদ্ধতা, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক সৌন্দর্য অর্জন করা। যা একজন মানুষকে সত্যিকারের মানুষ হতে শেখাবে।'
বাবুগঞ্জে শুরু হওয়া পরিস্কার পরিচ্ছন্নতা আন্দোলনের উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, 'গত মাস থেকে বাবুগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধনে বিভিন্ন কর্মসূচি শুরু করেছে উপজেলা প্রশাসন। এই কাজে টেকনিক্যাল সহায়তা দিচ্ছে বিডি ক্লিন এবং সহযোগিতা করছে সুজন। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বৃহস্পতিবার ক্যাম্পাস ক্লিন কর্মসূচি শুরু করা হয়েছে। এর পাশাপাশি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও স্টেশনে ডাস্টবিন স্থাপনের কার্যক্রম চলছে। এছাড়াও উপজেলার খালগুলোকে পরিস্কার করে এর পানি প্রবাহ নিশ্চিত করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব নানামুখী পরিকল্পনার অংশ হিসেবে প্রথম পর্যায়ে উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরযোগ্য চাকা এবং ঢাকনাযুক্ত অত্যাধুনিক ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সহায়তায় আপাতত আমরা প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরযোগ্য এসব আধুনিক ডাস্টবিন দিচ্ছি। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন স্থাপন করা হবে। বাবুগঞ্জ উপজেলাকে পরিস্কার-পরিচ্ছন্ন সবুজে ঘেরা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই স্বপ্ন বাস্তবায়নে সকল শ্রেণিপেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।' #
১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:৩৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০