যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় চঞ্চল হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছে। এ সময় তার বাবা মধু গাজীকে (৫২) ছুরিকাঘাতে জখম করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ডাকাতিয়া গ্রামের জামাল উদ্দিনের দুই ছেলে বিল্লাল হোসেন (৪০), রবিউল ইসলাম (৩৮) ও রবিউলের ছেলে মুন্না (১৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ছুরিকাঘাতে আহত মধু গাজী জানান, রবিউল ও বিল্লালের নেতৃত্ব এলাকায় প্রকাশ্যে ইয়াবার ব্যবসা চলে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমার ছেলে চঞ্চল হোসেন তাদের ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় তারা ক্ষুব্ধ ছিল।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চঞ্চল ডাকাতিয়া গ্রামের ডাক্তার ইসরাইল হোসেনের বাড়ির সামনের রাস্তায় ছিল। এ সময় রবিউল বিল্লাল ও মুন্নাসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তিনি (মধু গাজী) এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তখন পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসলে হামলাকারী তিনজনকে মারধরে জখম করে।
এদিকে, স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির কিছু সময় পর চঞ্চলের মৃত্যু হয়। বাকি ৪ জন সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোবাশ্বের হাসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়া ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চঞ্চল হোসেন নামে একজন মারা গেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন বলেন, ‘ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ার জেরে গোলযোগে চঞ্চল হোসেন খুন হয়েছে।’
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে দুপক্ষের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে বাবা-ছেলেসহ ৫ জন আহত হন। এর মধ্যে চঞ্চল নামে একজন মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতরা পুলিশের হেফাজত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত করা হচ্ছে।’

১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। তবে হামলার সময় তিনি কী অবস্থায় ছিলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং হামলায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার পাটগাতি চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ার জ্বালানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ১৫ নভেম্বর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলী হামলার শিকার হয়ে আহত হন। একই দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায়ও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী সময়ে জেলায় বিজিবি মোতায়েন করা হয়। ১৭ নভেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতাকর্মীকেও গ্রেপ্তারের তথ্য জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) এলাকায় উত্তেজনা চলছিল। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫
বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিকে আকর্ষণীয় করতে কাপড়ে ব্যবহারের রং মেশানোর অভিযোগে একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা নগরের চকবাজার ও তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে নিউ হাজী বিরিয়ানি হাউজকে এ জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও খাবার তৈরির কার্যক্রম পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় খাবারে কাপড়ে ব্যবহারের রং মেশানোর পাশাপাশি নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে খাদ্যসামগ্রী তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন অংশ নেন।
সহকারী পরিচালক কাউছার মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০৯ অক্টোবর, ২০২৫ ১৭:৫৩
যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় চঞ্চল হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছে। এ সময় তার বাবা মধু গাজীকে (৫২) ছুরিকাঘাতে জখম করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ডাকাতিয়া গ্রামের জামাল উদ্দিনের দুই ছেলে বিল্লাল হোসেন (৪০), রবিউল ইসলাম (৩৮) ও রবিউলের ছেলে মুন্না (১৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ছুরিকাঘাতে আহত মধু গাজী জানান, রবিউল ও বিল্লালের নেতৃত্ব এলাকায় প্রকাশ্যে ইয়াবার ব্যবসা চলে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমার ছেলে চঞ্চল হোসেন তাদের ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় তারা ক্ষুব্ধ ছিল।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চঞ্চল ডাকাতিয়া গ্রামের ডাক্তার ইসরাইল হোসেনের বাড়ির সামনের রাস্তায় ছিল। এ সময় রবিউল বিল্লাল ও মুন্নাসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তিনি (মধু গাজী) এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তখন পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসলে হামলাকারী তিনজনকে মারধরে জখম করে।
এদিকে, স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির কিছু সময় পর চঞ্চলের মৃত্যু হয়। বাকি ৪ জন সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোবাশ্বের হাসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়া ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চঞ্চল হোসেন নামে একজন মারা গেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন বলেন, ‘ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ার জেরে গোলযোগে চঞ্চল হোসেন খুন হয়েছে।’
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে দুপক্ষের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে বাবা-ছেলেসহ ৫ জন আহত হন। এর মধ্যে চঞ্চল নামে একজন মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতরা পুলিশের হেফাজত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত করা হচ্ছে।’
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৯
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৫৮
১৮ নভেম্বর, ২০২৬ ২০:৪৯