ঝালকাঠি পৌরসভার রোনালসে রোড এলাকায় ‘দেশি ভোজ’ নামে পরিচিত একটি পাঁচতলা ভবন দক্ষিণ দিকে হেলে পড়েছে পাশের চারতলা ভবনের ওপর। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে- দ্বিতল ফাউন্ডেশনের ওপর অনুমোদনহীনভাবে পাঁচতলা পর্যন্ত নির্মাণ হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর হোল্ডিংয়ের এই ভবনটির মালিক মো. মোস্তাফিজুর রহমান। তার বাবার নাম মো. সাহেদ হাওলাদার। ভবনটির কোনো অনুমোদিত নকশা নেই। কয়েক বছর আগে ভবনটি হেলে পড়লেও রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।
ভবনটিতে এক সময় মাসুম নামে এক ব্যক্তি ভাড়াটিয়া ছিলেন এবং তিনি ‘দেশি ভোজ’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে তিনি ভবনটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেননি।
পাশের চারতলা ভবনের মালিক আসমা রহমান লিখিত অভিযোগে জানিয়েছেন, অবৈধভাবে নির্মিত এই ভবনটি তার ভবনের গঠনগত ক্ষতি করছে এবং প্রাণহানির ঝুঁকি তৈরি হয়েছে। তিনি দ্রুত বিশেষজ্ঞ দিয়ে পরিদর্শন করে ভবনটি সংস্কার অথবা প্রয়োজন হলে অপসারণের দাবি জানান।
ঝালকাঠি পৌরসভার প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ভবনটি অনেক আগেই হেলে পড়েছিল। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তখন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।
সম্প্রতি প্রতিবেশীর লিখিত অভিযোগের পর বিষয়টি আবারও সামনে এসেছে। আগামীকাল রোববার আমরা ভবন মালিককে নোটিশ পাঠাব। তাদের কাগজপত্র যাচাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে।

১৭ নভেম্বর, ২০২৬ ১৫:২৬
ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আনেচ মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি আলী হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই এলাকার দশম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ অনুযায়ী, স্কুলে যাওয়া-আসার পথে আলী হোসেন মোল্লা তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২৮ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে ফুহাত মীরের সহায়তায় জানালার শিক ভেঙে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করেন তিনি। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর কাউকে কিছু না জানানোর জন্য ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, ধর্ষণ মামলার পলাতক আসামি আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।'

১৬ নভেম্বর, ২০২৬ ১৪:৪৮
রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে ফের হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা আলম মিতু। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে তাঁকে কল করে হাত ভেঙে দেওয়া ও হত্যার হুমকি দেওয়া হয়।
মাহমুদা আলম মিতু জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। পেশায় চিকিৎসক এই রাজনীতিক এনসিপির রাজনীতিতেও সক্রিয়।
ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে উদ্দেশ করে বলা হয়, ‘আপনারা কি জুলাইযোদ্ধা? আপনি ৩২ নম্বরটা ভেঙেছেন না? আমাদের মনে আছে। আপনার এই হাতগুলো আছে না—এই হাতগুলো আমরা ভাঙব, মনে রাখবেন। যে হাত দিয়ে আপনি ভেঙেছেন, আমরা সেই হাত ভাঙব।’
জবাবে মিতু বলেন, ‘তোরা দেশে আয়, দেশে আয়। ভাঙ।’
এরপর হুমকিদাতা আরও বলেন, ‘চিন্তা করেন না। নয়ন আছে না? আপনারে হাদি বানায়ে দিব।’
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে টানা সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন মাহমুদা মিতু। আগেও এ ধরনের হুমকি পাওয়ার কথা উল্লেখ করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তবে সর্বশেষ ফোনকলটি কোন ব্যক্তির কাছ থেকে এসেছে, হুমকিদাতার পরিচয় কী এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
১৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৪
ঝালকাঠির নলছিটিতে বসতঘরে সিঁধ কেটে ঢুকে সুখি বেগম (৪৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। হত্যাকাণ্ডের প্রায় এক বছর দুই মাস পর গত রোববার বিকেলে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে মো. হাসান হাওলাদার (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সুখি বেগমের স্বামী মো. মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত চারটা থেকে সকাল সাড়ে নয়টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁদের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় ঘরের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করে তারা।
এজাহারে আরও বলা হয়, দুর্বৃত্তদের একজনকে চিনে ফেলেন সুখি বেগম। বিষয়টি বুঝতে পেরে দুর্বৃত্তরা তাঁর গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তে পাওয়া প্রধান অভিযুক্ত হাসান হাওলাদারকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা ব্যাটালিয়ন অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের কাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর হাসান হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৬ আগস্ট, ২০২৫ ২০:৫৪

১৯ নভেম্বর, ২০২৬ ০১:১৮
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৯
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৭
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫