১৮ নভেম্বর, ২০২৫ ১৩:৪৬
কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘উইকড : ফর গুড’। মুক্তির আগে গত ১৩ নভেম্বর সিঙ্গাপুরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানেই ঘটে এক অদ্ভুত কাণ্ড! নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আরিয়ানাকে হঠাৎ এসে জড়িয়ে ধরেন এক ভক্ত। তবে আইনের কাছে ধরা পড়েছেন সেই ব্যক্তি।
এবার তাকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
জড়িয়ে ধরা সেই ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক। নাম জনসন ওয়েন, বয়স ২৬। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গায়িকা যখন লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হেঁটে যাচ্ছেন, তখন দৌড়ে এসে জড়িয়ে ধরছেন জনসন ওয়েন।
যখন ওই ব্যক্তি আরিয়ানার গলায় হাত রাখে, তখনই সিন্থিয়া এরিভো ঝাঁপিয়ে পড়েন এবং নিরাপত্তারক্ষীর সহায়তায় তাকে বাধা দেন। অনুষ্ঠানস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। দেখা যায়, হতবাক আরিয়ানাকে সান্ত্বনা দিচ্ছেন তাঁর সহশিল্পীরা। সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসার পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
জানা যায়, নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তারকাদের অনুষ্ঠানে ঢুকে পড়ার ইতিহাস জনসন ওয়েনের নতুন নয়। এর আগে, কেটি পেরি, দ্য উইকেন্ড ও দ্য চেইনস্মোকার্সের কনসার্টেও মঞ্চে উঠে পড়েছিলেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) জানায়, সিঙ্গাপুরের একটি আদালত সেই ব্যক্তিকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছে। আদালতের ভাষ্য, তিনি প্রিমিয়ারে দুইবার অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয়।
পরেরদিন তাকে গ্রেপ্তার করা হয় এবং জনসাধারণকে উপদ্রবের অভিযোগে মামলা করা হয়। পরে দোষও স্বীকার করেন ওই ব্যক্তি। আদালতে এক বিচারককে জনসন ওয়েন জানান যে তিনি ‘আর কখনো এমনটা করবেন না।’
তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আরিয়ানা গ্র্যান্ডে। সাম্প্রতিক বছরগুলোয় তিনি বেশ কিছু অপ্রস্তুত ঘটনার মুখোমুখি হয়েছেন। এর আগে, ২০১৭ সালে ইংল্যান্ডেরর ম্যানচেস্টারে আরিয়ানার এক কনসার্টে সন্ত্রাসী হামলা হয়। যেখানে ২২ জন দর্শক হত্যাকাণ্ডের শিকার হন।
এদিকে, আগামী ২১ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ফ্যান্টাসিধর্মী মিউজিক্যাল ছবি উইকড : ফর গুড। এতে আরিয়ানা ছাড়াও অভিনয় করেছেন সিন্থিয়া এরিভো, জেফ গোল্ডব্লাম প্রমুখ। পরিচালনা করেছেন জন এম চু।

২৮ এপ্রিল, ২০২৬ ২৩:০১
দিল্লির জাতীয় মহিলা কমিশনে হাজিরা দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সোমবার (২৭ এপ্রিল) আসন্ন ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি গানে অশালীন ও কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগে কমিশন তাকে তলব করেছিল। সেই সিনেমার আইটেম গান ঘিরে জোর বিতর্ক নতুন মোড় নিয়েছে।
‘সরকে চুনরী তৈরি সরকে গানে নাচতে দেখা যায় মডেল-অভিনেত্রী নোরা ফাতেহিকে। গানটি প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই গানের দৃশ্যকে অশালীন ও কুরুচিকর বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে মডেল নোরার নাচের ভঙ্গিমা নিয়ে ওঠে প্রশ্ন।
বিতর্ক বাড়তে থাকায় শেষমেশ গানটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি নোরাও এ ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন। সেই গানেই নোরার সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় সঞ্জয় দত্তকে। আর গানের বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে আপত্তি ওঠায় জাতীয় মহিলা কমিশন অভিনেতাকে তলব করা হয়। সোমবার কমিশনের দপ্তরে হাজির হন সঞ্জয় দত্ত।
এ গানটি প্রসঙ্গে সঞ্জয় বলেন, যে ভাষায় গানটি রেকর্ড করা হয়েছিল, তার প্রকৃত অর্থ তিনি জানতেন না। শিল্পী হিসেবে তিনি কেবল তার পেশাগত দায়িত্ব পালন করেন।
সঞ্জয়ের আইনজীবী হেমন্ত শাহ সংবাদমাধ্যমকে জানান, সঞ্জয় নাকি গানের কথার প্রকৃত অর্থ সম্পর্কে জানতেন না। কারণ গানটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল, যা তিনি বোঝেন না। তবে এ ধরনের একটি কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য তিনি ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন। এর পাশাপাশি ৫০ জন আদিবাসী শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রস্তাবও দিয়েছেন অভিনেতা। এদিন কমিশনে গিয়ে সঞ্জয়কে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। শুনানি শেষ হতেই দ্রুত সেখান থেকে বেরিয়ে যান তিনি।

২৫ এপ্রিল, ২০২৬ ১৯:৪১
চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমানের করা মামলায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি বলেন, ‘১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন ভুক্তভোগী মিজানুর রহমান। এ মামলায় আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি।’
মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান ক্যান্টনমেন্ট থানার ওসি। তিনি বলেন, ‘আমরা লেনদেনের স্টেটমেন্টগুলো যাচাই করছি।’ ভুক্তভোগীর অভিযোগ, সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তার মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে।

১২ এপ্রিল, ২০২৬ ১৪:২৯
ভারতীয় সংগীতজগতের অমর কণ্ঠস্বর, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম।
এর আগে হৃদরোগে আক্রান্ত হলে আশা ভোঁসলেকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ায় আশা ভোঁসলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুসফুসের সমস্যাতেও ভুগছিলেন।
অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রায় আট দশকের কর্মজীবনে বিভিন্ন ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এ গায়িকা । তার ঝুড়িতে রয়েছে অসংখ্য পুরস্কার। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হন তিনি।
বাঙালি কন্যা আশা ভোঁসলে নানা ভাষার গান কণ্ঠে ধারন করে ভারত উপমহাদেশে সুরের আলো জ্বেলে গেছেন আমৃত্যু। বিশেষ করে তিনি হিন্দি গানের ভুবনে অমর এক নাম। লতা মুঙ্গেশকরের বোন ও আর ডি বর্মণের স্ত্রী পরিচয়কে ছাপিয়ে হয়ে উঠেছিলেন নিজেই এক মহাতারকা। তার কণ্ঠ চিরকাল কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে।
তার মৃত্যুতে ভারত উপমহাদেশের শোবিজে শোক নেমেছে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.