২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:২৭
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ‘মঞ্চ-২৪’ নামে একটি সংগঠন। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, আর এস ফাহিম চৌধুরি আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র-জনতার ওপর আঘাত হানার সঙ্গে যুক্ত ছিলেন।
গতকাল রবিবার বিকেলে রাজধানীতে সংবাদ সম্মেলন করে সরকারকে এ আলটিমেটাম দেন ‘মঞ্চ-২৪’-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি অভিযোগ করেন, আর এস ফাহিমের মতো ব্যক্তিকে গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।
তার দাবি, সরকারের অভ্যন্তরে কিছু কুশীলব থাকার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, তিনি ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতা করেছেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের জন্য নারী সরবরাহের অভিযোগও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে ‘মঞ্চ-২৪’র পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৫১
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৩৯
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৩৪
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৩১

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৩১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছোট ভাই বোনদের জন্য ফ্রি কোর্স অফার করেছেন মেঘনা আলম। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ফোনে কথা বলার সময় এই অফার করেন তিনি।
নিজের ফেসবুক পেজে রবিবার (২২ ফেব্রুয়ারি) এক পোস্টে এমন মন্তব্য করেন মেঘনা আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও মেঘনা আলম।ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, একটু আগে পাটওয়ারী ভাই ফোন দিলেন, শিগগিরই বাসায় আসবেন জানালেন। ইলেকশনের আগেই আসতেন, কিন্তু মিডিয়া পজিটিভ সবকিছুকেও ভিউয়ের জন্য নেগেটিভ করে ফেলে এই ভয়ে আসেননি বললেন। রাজনৈতিক শিষ্টাচারের এই ধারা সব প্রতিবন্ধকতা এড়িয়ে অব্যাহত থাকুক।
মেঘনা লেখেন, আমার কাছে শিখতে চান জানালেন, আমিও এনসিপির ছোট ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করলাম। তিনি অ্যারেঞ্জমেন্ট করবেন আশ্বাস দিলেন। যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতির ময়দানে সম্পৃক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা আর আমার মতো যারা জন্ম থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছে, আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে শিখেছেন, তাদের জ্ঞান, দুই পক্ষের শক্তি এক হলে প্রকৃত অর্থেই স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
মেঘনা আলম বলেন, আমার ছোট ভাই পাটওয়ারীর জন্য অনেক স্নেহ। যদি ও জিতলে জামায়াত ক্ষমতায় আসার সুযোগ না থাকত, তাহলে মেঘনা আলম বিএনপিকে সামনে এগোতে দিয়ে নিজের প্রচার ও পোলিং এজেন্ট সরিয়ে নিত না জানালাম। যে দল নারীর নেতৃত্ব অবমূল্যায়ন করে, তাদের ক্ষমতায় চাই না। ভবিষ্যতে যদি আদর্শের পরিবর্তন হয়, সেটা ভিন্ন বিষয়।
শেষে মেঘনা আলম লেখেন, মেঘনা আলম বিভেদের, শত্রুতার রাজনীতি চায় না। আল্লাহ আমাদের নিরাপদ রাখুক, আমাদের যাদের দেশ বদলানোর প্রত্যয় আছে তাদের নিয়ত পরিষ্কার ও অটুট রাখুক, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সব রাজনীতিবিদদের আবদ্ধ রাখুক। আমিন।

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৫৪
কার্যক্রম নিষিদ্ধ থাকায় দেশের কোথাও আওয়ামী লীগের কার্যালয় খোলার সুযোগ নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি সরকার চায়নি এবং এ বিষয়ে আইনগতভাবে খতিয়ে দেখা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, গণমাধ্যম সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।
বিএনপি মহাসচিব দাবি করেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলটি সরকার পরিচালনায় কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আইনগত কারণে আপাতত প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে শিগগিরই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এছাড়া জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে সংরক্ষিত নারী আসন সংক্রান্ত কার্যক্রম শুরু হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। দলের সঙ্গে দীর্ঘদিন সক্রিয়ভাবে যুক্ত ও অবদান রাখা ব্যক্তিদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

২২ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:১০
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারধরের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদি হয়ে সরাইল থানায় মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, মামলার এজহার নামীয় আসামি পাঁচজন। আর অজ্ঞাত আসামি ১৪০-১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রাত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা।
সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী রুমিন ফারহানাকে উদ্দেশ্যে করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে ধস্তাধস্তি হয়।
এ সময় রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা। এর ফলে শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।
এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা। এতে করে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
উল্লেখ্য, আলোচিত নারী নেত্রী রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় তাকে দল থেকেও বহিষ্কার করে বিএনপি।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.