বরিশালের বাবুগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ আহসান কবির। এসময় গ্রাম সমিতির একটি নতুন কার্যালয় ভবনের উদ্বোধন এবং সদস্যদের সাথে মতবিনিময় সভাও করেছেন তিনি। গত ১১ নভেম্বর (মঙ্গলবার) উপজেলার পশ্চিম ভূতেরদিয়া গ্রাম সমিতির অফিস ভবন উদ্বোধনকালে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ আহসান কবির। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা, মতামত ও সুশাসন শাখার উপ-সচিব মুহাম্মদ আমিন শরীফ, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র সহকারী সচিব ফারুক আহমেদ, এসডিএফ'এর বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, বরিশাল জেলা ব্যবস্থাপক মোঃ আজাদুর রহমান প্রমুখ। এসময় এসডিএফ'এর আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অফিস উদ্বোধনের পরে অতিথিবৃন্দ গ্রাম সমিতির সভা কক্ষে নিজ নিজ আসন গ্রহণ করেন এবং গ্রাম সমিতির সার্বিক কার্যক্রমের দীর্ঘ উপস্থাপনা গভীর মনোযোগ দিয়ে শোনেন। গ্রাম সমিতি পর্যায়ে ভিলেজ ক্রেডিট অর্গানাইজেশন (ভিসিও) থেকে ঋণ ও প্রকল্পের অন্যান্য সহায়তা নিয়ে কিভাবে সদস্যরা স্বাবলম্বী হয়েছেন এরকম কয়েকজন সদস্যের সফলতার গল্প শোনেন। এসময় তাদের সাফল্যের গল্প শুনে মুগ্ধ হন অতিথিরা। এছাড়া বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের সফল আইজিএ যেমন মাল্টা চাষ, বড়ই বাগান, কলা বাগান, আঁখের গুড় উৎপাদন ও প্রক্রিয়াকরণের স্থিরচিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়, যা দেখে অতিথিগণ ভূয়সী প্রশংসা করেন। গ্রাম সমিতি কার্যক্রম পরিদর্শন শেষে বরিশাল ফেরার পথে নতুনহাট নামক স্থানে সিপিএসপি এর আওতায় একজন ক্ষুদ্র উদ্যোক্তার ব্যবসায়িক প্রতিষ্ঠান 'সাদ্দাম ফার্নিচার' পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
গত ১১ নভেম্বর একই দিনে নূতন জীবন বরিশাল জেলা কমিউনিটি সোসাইটির অফিস ভবন উদ্বোধন এবং সেখানে সোসাইটি পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এনজেডিসিএস সভাপতি তাসমিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ আহসান কবির।
এসময় অন্যান্যের মধ্যে একই মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আমিন শরীফ, এসডিএফ'এর আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, পিকেএসএফ'এর জেনারেল ম্যানেজার প্রদীপ চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়াও পিকেএসএফ'এর আঞ্চলিক ব্যবস্থাপকগণ, এসডিএফ'এর বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক, জেলা ব্যবস্থাপক ও জেলা কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। আগত অতিথিবৃন্দ জেলা সোসাইটির সার্বিক কর্মকান্ড, কর্মকৌশল এবং বিভিন্ন সাফল্যমণ্ডিত অর্জনের খবর জেনে ভীষণভাবে সন্তোষ প্রকাশ করেন। #

২৬ জুলাই, ২০২৬ ১৫:০৩
বরিশালের সিভিল সার্জন হিসেবে ডা. মনিরুজ্জামানের নিয়োগের প্রতিবাদ এবং বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না।
পরে শিক্ষার্থীরা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, যোগদানের শেষ দিন হলেও ডা. মনিরুজ্জামান অফিসে উপস্থিত হননি। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার জন্য নির্ধারিত কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন।
বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন জানিয়েছেন, যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়।
তার দাবি, ডা. মনিরুজ্জামান যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ নেতা সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বরিশালে একজন সৎ, যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া উচিত।
বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তার বলেছেন, বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। তাই জনস্বার্থে বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে নতুন সিভিল সার্জন নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের এই আন্দোলন জনস্বার্থে।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা দ্রুত ডা. মনিরুজ্জামানের নিয়োগ বাতিল এবং একজন যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।’

২৫ জুলাই, ২০২৬ ১১:৫৯
বরিশাল-পটুয়াখালীসহ দেশের অভ্যন্তরীণ ৭টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ শনিবার (২৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।’

২৫ জুলাই, ২০২৬ ০০:২৫
কার্যক্রম নিষিদ্ধ বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় তাকে (শিলা মেম্বার) বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুইটি কন্যা সন্তানের জননী মৃত শিলা ইসলাম গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্যা ছিলেন।
তার স্বামী সেরাল গ্রামের শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শিলা ইসলাম ছিলেন মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী।
মৃত শিলা ইসলামের বাবা সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদার জানিয়েছেন, কারনে অকারনে শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়ে শিলাকে মারধর করতো। ঘটনারদিন শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় বসে মারুফ তার মেয়ে শিলাকে অমানুষিক নির্যাতন করে।
তিনি আরও বলেন, নির্যাতন সইতে না পেরে ভাড়াটিয়া বাসার দরজা বন্ধ করে শিলা ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরবর্তীতে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে শিলা ইসলামকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. আল মামুন উল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।’

১৪ নভেম্বর, ২০২৫ ১৬:১৯