নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় দশ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে সারাদেশের মতো রূপগঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়, যা মুহূর্তেই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পার্শ্ববর্তী হওয়ায় রূপগঞ্জে ক্ষয়ক্ষতির মাত্রা ছিল বেশি। ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির সামনের উঁচু দেয়াল ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ব্যবসায়ী আব্দুল হকের দশ মাসের শিশুকন্যা ফাতেমা আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারায়। একই ঘটনায় আহত হন শিশুটির মা কুলসুম বেগম এবং প্রবাসী মাসুদ মিয়ার স্ত্রী জেসমিন বেগম।
এছাড়া রূপসী এলাকায় বাবুল হোসেন ও তার মেয়ে সুমাইয়া ছাদের প্লাস্টার খসে পড়ে আহত হন। টান মুসুরি এলাকায় রফিক নামে এক ব্যক্তি দেয়ালচাপায় গুরুতর আহত হন।
ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে, রূপগঞ্জ থানা ভবন, কাঞ্চন চিনতলা মন্দিরের দেয়াল, হাটাবো বাজারের একটি দোকানের দেয়াল ধসে ক্ষতি, গোলাকান্দাইল ও বরপা এলাকার বহু আবাসিক ভবন, দুটি গার্মেন্ট কারখানার বহুতল ভবন।
হঠাৎ এই ভূমিকম্পে আতঙ্কে স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় প্রশাসন দ্রুত তদারকি শুরু করেছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, এ ধরনের ভূমিকম্পে আমাদের করণীয় খুব কম। তবে যেসব প্রাচীর ঝুঁকিপূর্ণভাবে নির্মিত হয়েছে, সেগুলোর জন্য আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। যে দেয়ালটি ভেঙে প্রাণহানি ঘটেছে, সেটি অত্যন্ত উঁচু ছিল এবং এতে কোনো পিলার বা রডের কাজ করা হয়নি। ফলে এটি ধসে পড়ে। আমরা এ ধরনের সব দেয়াল পরিদর্শনের নির্দেশ দিয়েছি এবং যেগুলো ঝুঁকিপূর্ণ—গ্রাম পুলিশের মাধ্যমে সেগুলো ভেঙে ফেলার ব্যবস্থা করব।
তিনি আরও বলেন, মারা যাওয়া শিশুটির দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আহত মা এবং আরেক প্রতিবেশীর চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

২৯ জুলাই, ২০২৬ ১৭:৫৮
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাট জব্দ ও সেখানে থাকা মালামালের তালিকা তৈরির কার্যক্রম চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্তিচিত করেন।
তিনি জানান, মিরপুর ডিওএইচএসের ৩১ নম্বর সড়কের ৫৪১ নম্বর প্লটের এল-৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চলছে। ফ্ল্যাটটি জব্দ করার পাশাপাশি সেখানে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও অন্যান্য মালামালের তালিকা তৈরি করছেন দুদকের কর্মকর্তারা।
তবে অভিযান চলমান থাকায় ফ্ল্যাটটিতে কী পরিমাণ সম্পদ বা কী ধরনের মালামাল পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।’

২৫ জুলাই, ২০২৬ ০০:৫৭
রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ ৭ থেকে ৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

২৪ জুলাই, ২০২৬ ১৯:০৫
শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন। পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য জানিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’
একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকারের শপথ নিয়ে রাখেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ নভেম্বর, ২০২৫ ২১:০১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় দশ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে সারাদেশের মতো রূপগঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়, যা মুহূর্তেই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পার্শ্ববর্তী হওয়ায় রূপগঞ্জে ক্ষয়ক্ষতির মাত্রা ছিল বেশি। ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির সামনের উঁচু দেয়াল ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ব্যবসায়ী আব্দুল হকের দশ মাসের শিশুকন্যা ফাতেমা আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারায়। একই ঘটনায় আহত হন শিশুটির মা কুলসুম বেগম এবং প্রবাসী মাসুদ মিয়ার স্ত্রী জেসমিন বেগম।
এছাড়া রূপসী এলাকায় বাবুল হোসেন ও তার মেয়ে সুমাইয়া ছাদের প্লাস্টার খসে পড়ে আহত হন। টান মুসুরি এলাকায় রফিক নামে এক ব্যক্তি দেয়ালচাপায় গুরুতর আহত হন।
ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে, রূপগঞ্জ থানা ভবন, কাঞ্চন চিনতলা মন্দিরের দেয়াল, হাটাবো বাজারের একটি দোকানের দেয়াল ধসে ক্ষতি, গোলাকান্দাইল ও বরপা এলাকার বহু আবাসিক ভবন, দুটি গার্মেন্ট কারখানার বহুতল ভবন।
হঠাৎ এই ভূমিকম্পে আতঙ্কে স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় প্রশাসন দ্রুত তদারকি শুরু করেছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, এ ধরনের ভূমিকম্পে আমাদের করণীয় খুব কম। তবে যেসব প্রাচীর ঝুঁকিপূর্ণভাবে নির্মিত হয়েছে, সেগুলোর জন্য আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। যে দেয়ালটি ভেঙে প্রাণহানি ঘটেছে, সেটি অত্যন্ত উঁচু ছিল এবং এতে কোনো পিলার বা রডের কাজ করা হয়নি। ফলে এটি ধসে পড়ে। আমরা এ ধরনের সব দেয়াল পরিদর্শনের নির্দেশ দিয়েছি এবং যেগুলো ঝুঁকিপূর্ণ—গ্রাম পুলিশের মাধ্যমে সেগুলো ভেঙে ফেলার ব্যবস্থা করব।
তিনি আরও বলেন, মারা যাওয়া শিশুটির দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আহত মা এবং আরেক প্রতিবেশীর চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
০৩ আগস্ট, ২০২৬ ২৩:৩৮
০৩ আগস্ট, ২০২৬ ২১:৫৬
০৩ আগস্ট, ২০২৬ ১৯:০৪
০৩ আগস্ট, ২০২৬ ১৮:৪৬