মানিকগঞ্জের সাটুরিয়ায় ধানের শীষের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মো. আজগর আলী (৩৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
মানিকগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জাসদের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাজাহান আলী সাজুর চাচাতো ভাই মনির হোসেন এই অভিযোগ ওঠে। হামলায় গুরুতর আহত ওই কর্মীকে এলাকাবাসী উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধানকোড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আহতের চাচা মো. বাবুল মিয়া। ভুক্তভোগী ওই গ্রামের মৃত জয়ধর আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।
প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানান, আজগর আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় ধানের শীষের স্লোগান দিচ্ছিলেন।
এসময় জাসদ প্রার্থীর ভাই মনির হোসেন তাকে বাধা দেন এবং ধানের শীষের পরিবর্তে তাদের নির্বাচনী প্রতীক ‘মোটর গাড়ি’ মার্কার পক্ষে স্লোগান দিতে চাপ প্রয়োগ করেন। কিন্তু আজগর তাতে অস্বীকৃতি জানিয়ে পুনরায় ধানের শীষের স্লোগান দিলে মনির হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার ওপর হামলা চালান। এসময় আজগরের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের চাচা মো. বাবুল মিয়া বলেন, কেবলমাত্র রাজনৈতিক ভিন্নমতের কারণে একজন প্রতিবন্ধী মানুষের ওপর এভাবে হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এর বিচার চাই।
সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। তবে হামলার সময় তিনি কী অবস্থায় ছিলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং হামলায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার পাটগাতি চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ার জ্বালানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ১৫ নভেম্বর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলী হামলার শিকার হয়ে আহত হন। একই দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায়ও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী সময়ে জেলায় বিজিবি মোতায়েন করা হয়। ১৭ নভেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতাকর্মীকেও গ্রেপ্তারের তথ্য জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) এলাকায় উত্তেজনা চলছিল। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫
বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিকে আকর্ষণীয় করতে কাপড়ে ব্যবহারের রং মেশানোর অভিযোগে একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা নগরের চকবাজার ও তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে নিউ হাজী বিরিয়ানি হাউজকে এ জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও খাবার তৈরির কার্যক্রম পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় খাবারে কাপড়ে ব্যবহারের রং মেশানোর পাশাপাশি নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে খাদ্যসামগ্রী তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন অংশ নেন।
সহকারী পরিচালক কাউছার মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৪ জানুয়ারি, ২০২৬ ১২:৪৯
মানিকগঞ্জের সাটুরিয়ায় ধানের শীষের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মো. আজগর আলী (৩৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
মানিকগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জাসদের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাজাহান আলী সাজুর চাচাতো ভাই মনির হোসেন এই অভিযোগ ওঠে। হামলায় গুরুতর আহত ওই কর্মীকে এলাকাবাসী উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধানকোড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আহতের চাচা মো. বাবুল মিয়া। ভুক্তভোগী ওই গ্রামের মৃত জয়ধর আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।
প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানান, আজগর আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় ধানের শীষের স্লোগান দিচ্ছিলেন।
এসময় জাসদ প্রার্থীর ভাই মনির হোসেন তাকে বাধা দেন এবং ধানের শীষের পরিবর্তে তাদের নির্বাচনী প্রতীক ‘মোটর গাড়ি’ মার্কার পক্ষে স্লোগান দিতে চাপ প্রয়োগ করেন। কিন্তু আজগর তাতে অস্বীকৃতি জানিয়ে পুনরায় ধানের শীষের স্লোগান দিলে মনির হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার ওপর হামলা চালান। এসময় আজগরের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের চাচা মো. বাবুল মিয়া বলেন, কেবলমাত্র রাজনৈতিক ভিন্নমতের কারণে একজন প্রতিবন্ধী মানুষের ওপর এভাবে হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এর বিচার চাই।
সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩৫
১৮ নভেম্বর, ২০২৬ ১৬:২৭
১৮ নভেম্বর, ২০২৬ ১৬:১৫
১৮ নভেম্বর, ২০২৬ ১৬:০৬