০৭ মে, ২০২৬ ১৯:২৭
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশরের ৫ নং ওয়ার্ডের টি এন্ড টি সড়কের কল্লাকাটা ব্রিজ সংলগ্ন ‘সিকদার ভিলা’ নামে একটি বাড়ি। ওই বাড়িটিতে ঘটছে একের পর এক আত্মহত্যার ঘটনা। যেন বাড়িটিই যেন ‘মৃৃত্যুপুরী’।
সবশেষ বুধবার (৬ মে) বিকেলে ওই বাড়িটি থেকে সুখী রানী (২০) নামে দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। একই সঙ্গে এলাকায় ব্যাপক রহস্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুখী রাণী তার স্বামী পলাশ শীল দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন।
বাড়িটি সুখী রাণীর মা কবিতা রাণীর মালিকানাধীন। বুধবার দুপুরে ঘরের ভেতর সুখী রাণীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এই মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের পাশাপাশি জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘সিকদার ভিলা’ নামের এই একই বাড়িতে এর আগেও একাধিক ব্যক্তি একইভাবে আত্মহত্যা করেছেন।
একই বাড়িতে বার-বার কেন এমন ঘটনা ঘটছে, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম কৌতূহল ও রহস্য দানা বাঁধছে। এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো পারিবারিক বা নেপথ্য কারণ রয়েছে, নাকি ভৌতিক কোনো কারণ রয়েছে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
মঠবাড়িয়া থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মঠবাড়িয়া থানা ওসি মো. রবিউল ইসলাম জানান, আমরা প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে- এটি হত্যা না আত্মহত্যা। একই বাড়িতে পূর্বের ঘটনাগুলোর বিষয়ও খতিয়ে দেখা হবে।
তিনি আরও জানান, এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তেই বেড়িয়ে আসবে এই ‘মৃত্যুপুরী’র আসল রহস্য।

১৬ জুন, ২০২৬ ১২:৩৩
পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত পোশাক ব্যবসায়ী আবদুল কাইয়ুম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আদালতে নিহতের মা মিনারা বেগম (৫৩) নিজে হত্যার কথা স্বীকার করেন।
উপজেলার টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, গত ২৪ মে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মিনারা বেগম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবদুল কাইয়ুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে মিনারা বেগম ঘরে থাকা কুড়াল দিয়ে ছেলেকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কাইয়ুমের মৃত্যু হয়।
নিহতের ব্যবহৃত মানিব্যাগ তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঘটনার বিভিন্ন আলামত, সাক্ষ্য-প্রমাণ ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১৫ জুন, ২০২৬ ১৯:১৮
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গৃহবধূর পরকীয়া দেখে ফেলায় নমিতা রানী নামে এক বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
রোববার (১৪ জুন) রাত ৮টার দিকে জেলার ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানুয়া এলাকার জামাল কাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল পঞ্চায়েত জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকা কামাল পঞ্চায়েত গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানু এলাকায় অভিযান পরিচালনা করেন এবং তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে সেখানে আত্মগোপনে থাকা নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে আটক করা হয়।
জিয়ানগর থানার ওসি মো. মোহব্বত খান বলেন, রাত ৯টার দিকে ভান্ডারিয়া উপজেলা থেকে হত্যা মামলার প্রধান আসামি কামালকে র্যাব-৮ সদস্যরা গ্রেপ্তার করেছেন। পরে আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে আসামি কামালকে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
এর আগে গত (২৮ মে) জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামের রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পালকে পুত্রবধূ বন্যা রানী পাল ও তার পরকীয়া প্রেমিক কামাল পঞ্চায়েত শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় পরদিন ২৯ মে নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র জিয়ানগরের ইন্দুরকানী থানায় বাদী হয়ে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ সময় ওই গৃহবধূ বন্যা রানী (৩২) ও তার মামা তাপস দেবনাথকে (৪৪) গ্রেপ্তার করে।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বন্যা রানী ও কামাল পঞ্চায়েতের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক থাকায় শাশুড়ি প্রায় সময় বাধা দিত। ঘটনার দিন অন্তরঙ্গ অবস্থায় তাদের দেখে ফেলায় অভিযুক্তরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।
এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়েন এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ বিচার দাবি জানিয়েছেন।

১৫ জুন, ২০২৬ ১৬:৪৯
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় কচা নদীতে ডুবন্ত জাহাজের ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
রোববার (১৪ জুন) রাত ৮টার দিকে উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দরসংলগ্ন কচা নদীতে ডুবে থাকা এমভি গ্রীন এসট্রল-১ নামের একটি জাহাজের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের আলাল পশারীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তার ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা। পরে তাঁর বড় ভাই রানা পশারী ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রানা পশারী বলেন, ‘তিন দিন ধরে আমার ভাই নিখোঁজ ছিল। থানায় জিডিও করেছিলাম। সে কীভাবে ওই জাহাজের কাছে গেল, তা বুঝতে পারছি না। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।’
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, জিডির ভিত্তিতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে ডুবে থাকা জাহাজের ভেতর থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.