শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও সংবাদ সন্মেলনের মাধ্যমে স্বাস্থ্য খাত সংস্কারের পক্ষে অবস্থান জানিয়ে নিজেদেন বক্তব্য উপস্থাপন করেন।
এসময় বক্তব্য রাখেন- রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব, বাংলা বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী মেহেদী মিশাদ ও রাজু রহমান, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ।
বক্তারা বলেন, শেবাচিমসহ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসকদের অবহেলা, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং ন্যূনতম স্বাস্থ্যসেবার অভাবে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে প্রতিনিয়ত।
স্বাস্থ্যখাতের অনিয়ম বন্ধে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান তারা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, ‘শেবাচিমে সংকট নতুন নয়। শের-ই-বাংলা মেডিকেলে সম্প্রতি নতুন করে ৯০টি মেশিন সচল হয়েছে।
এখন সেখানে গেলে দেখবেন, রুম ও ফ্লোরগুলো অনেক পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা হয়েছে। আমাদের আন্দোলনকে কেউ কেউ অযৌক্তিক বলছে কিন্তু তাদের আসলে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। শেবাচিম সংস্কারের এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং আমাদের এবং আপনাদের সবার জন্য।’
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব বলেন, ‘স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানাচ্ছি এবং শেরে বাংলা মেডিকেল কলেজে সংস্কার আন্দোলনে মিথ্যা মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধের দাবি জানাচ্ছি।’

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০
একসময় ‘বাংলার শস্যভাণ্ডার’ আর নদী-খালের সৌন্দর্যে ‘বাংলার ভেনিস’ নামে পরিচিত ছিল বরিশাল। বন্দরে দূর-দূরান্তের বণিকদের আনাগোনা ছিল। সেই বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ। কৃষি উৎপাদন কমেছে, গড়ে ওঠেনি শিল্প-কারখানা, তৈরি হয়নি পর্যাপ্ত কর্মসংস্থান। গ্যাসের বড় মজুদ থাকার পরও কাজে লাগানো যায়নি সেই সম্পদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দারিদ্র্য মানচিত্র ২০২২ অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার ১৯ দশমিক ২ শতাংশ।
বরিশাল বিভাগে এ হার ২৬ দশমিক ৬ শতাংশ। দেশের আট বিভাগের মধ্যে সর্বোচ্চ। একসময় দেশের দরিদ্রতম বিভাগ রংপুর হলেও এখন সেই অবস্থানে বরিশাল। কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের মানুষ ঢাকামুখী হচ্ছে।
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বরিশালের স্থানীয় বাসিন্দাদের ১৮ দশমিক ৬২ শতাংশ এখন ঢাকায় বসবাস করছে। স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩-এর তথ্য অনুযায়ী, রাজধানীর বস্তিবাসীর প্রায় ১৩ শতাংশ বরিশালের।
বরিশালকে একসময় শস্যভাণ্ডার বলা হলেও ধান উৎপাদনে এখন পিছিয়ে পড়ছে বিভাগটি। বিবিএসের ইয়ারবুক অব অ্যাগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস-২০২৫ অনুযায়ী, আউশ উৎপাদনে বরিশাল চতুর্থ, আমনে পঞ্চম এবং বোরো উৎপাদনে অষ্টম।
২০২৩-২৪ অর্থবছরে বিভাগটিতে আউশ উৎপাদন হয়েছিল ৪ লাখ ৩০ হাজার ২০ টন।
পরের অর্থবছরে তা কমে দাঁড়ায় ৩ লাখ ৭৪ হাজার ৩৯৯ টনে। আমন উৎপাদনও ১৬ লাখ ৩৫ হাজার ৮৬৯ টন থেকে কমে ১৬ লাখ ১৬ হাজার ৭৫ টনে নেমেছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতির অধ্যাপক এ এইচ এম সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বরিশাল সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা বাড়ায় অনেক জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে কৃষক বিকল্প হিসেবে চিংড়ি চাষসহ অন্য কাজে যাচ্ছেন।
আরো পড়ুন
মৎস্যসম্পদেও একই চিত্র। বিভাগীয় মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বরিশালে ৩ লাখ ৭২ হাজার টন ইলিশ উৎপাদন হলেও ২০২৫-২৬ অর্থবছরে তা কমে হয়েছে ২ লাখ ৬৬ হাজার টন। তিন বছরে উৎপাদন কমেছে প্রায় ২৮ দশমিক ৫ শতাংশ।
বিবিএসের ২০২৫ সালের এক জরিপে দেখা যায়, ধান, গম ও শস্য উৎপাদনে বরিশালের কৃষকদের বার্ষিক নিট আয় মাত্র ৬ হাজার ৮১ টাকা আট বিভাগের মধ্যে সর্বনিম্ন।
ভোলায় রয়েছে প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ। বাপেক্সের তথ্য অনুযায়ী, সেখানে বর্তমানে ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। ১৯৯৫ সালে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ সম্পদকে ঘিরে বড় শিল্পায়ন হয়নি।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে শিল্প-কারখানা কার্যত সীমিত। বিভাগের ছয় জেলার মধ্যে বরিশাল ছাড়া বাকি পাঁচ জেলায় উল্লেখযোগ্য কলকারখানা নেই। বরিশাল জেলায় কারখানা রয়েছে ৪০৯টি, যেখানে কাজ করেন প্রায় ২০ হাজার শ্রমিক।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, যে ধরনের শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড হওয়ার কথা ছিল, তা হয়নি। কৃষি ও মৎস্যকে ঘিরে আগের অর্থনৈতিক তৎপরতাও কমেছে। ফলে কর্মসংস্থানের সংকট রয়েছে।
স্থানীয় রাজনীতিক ও অর্থনীতিবিদদের মতে, নদীনির্ভর যোগাযোগব্যবস্থা এবং শিল্পায়নের অভাব বরিশালের অর্থনৈতিক বিকাশে বড় বাধা। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে পারেনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দক্ষিণাঞ্চলের বড় রাজনৈতিক নেতারা জাতীয় রাজনীতিতে বেশি মনোযোগী ছিলেন। পুরো অঞ্চলের জন্য পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়নি।
তবে পরিস্থিতি বদলাতে বর্তমান সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে শিল্পকারখানা, সার কারখানা ও ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন গণমাধ্যমকে বলেন, জ্বালানি ও বিদ্যুতের অপ্রতুলতা এবং দুর্গম যোগাযোগের কারণে উপকূলীয় অঞ্চলে শিল্প গড়ে ওঠেনি। ভোলার গ্যাসের সঠিক ব্যবহার, পায়রা বন্দর সচল, কুয়াকাটায় পর্যটন অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগ বাড়ানো গেলে দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক কাঠামো দ্রুত বদলে যেতে পারে।

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১২
বরিশাল শহরের একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ নুরুজ্জামান (৫০) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুজ্জামান বরিশাল আদালতের মোহরি (আইনজীবীর সহকারী) হিসেবে কাজ করতেন।
নুরুজ্জামান ওই এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় গত দুই বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
বাড়ির মালিক আহসান হাবিব জানান, সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে নুরুজ্জামান বাসায় ঢোকার পর আর বাইরে যাননি। তবে রাত পৌনে ১টার দিকে তার স্ত্রী নাছিমা বেগম বাসা থেকে বের হয়ে ২০ মিনিট পর আবার ফিরে আসেন। এর কিছু সময় পর তিনি হাতে একটি ব্যাগ নিয়ে আবারও বাসা থেকে বের হয়ে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পরে পুলিশ এসে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, পরকীয়া সংক্রান্ত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার বরিশালটাইমসকে জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং খাটের ওপর শুয়ে থাকা অবস্থায় নুরুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৩
বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণও। এর মধ্যে আগামী কয়েকদিনে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ও চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৩ আগস্ট, ২০২৫ ১৯:৩৮
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও সংবাদ সন্মেলনের মাধ্যমে স্বাস্থ্য খাত সংস্কারের পক্ষে অবস্থান জানিয়ে নিজেদেন বক্তব্য উপস্থাপন করেন।
এসময় বক্তব্য রাখেন- রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব, বাংলা বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী মেহেদী মিশাদ ও রাজু রহমান, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ।
বক্তারা বলেন, শেবাচিমসহ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসকদের অবহেলা, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং ন্যূনতম স্বাস্থ্যসেবার অভাবে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে প্রতিনিয়ত।
স্বাস্থ্যখাতের অনিয়ম বন্ধে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান তারা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, ‘শেবাচিমে সংকট নতুন নয়। শের-ই-বাংলা মেডিকেলে সম্প্রতি নতুন করে ৯০টি মেশিন সচল হয়েছে।
এখন সেখানে গেলে দেখবেন, রুম ও ফ্লোরগুলো অনেক পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা হয়েছে। আমাদের আন্দোলনকে কেউ কেউ অযৌক্তিক বলছে কিন্তু তাদের আসলে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। শেবাচিম সংস্কারের এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং আমাদের এবং আপনাদের সবার জন্য।’
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব বলেন, ‘স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানাচ্ছি এবং শেরে বাংলা মেডিকেল কলেজে সংস্কার আন্দোলনে মিথ্যা মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধের দাবি জানাচ্ছি।’
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫৪