গাজীপুরের কাশিমপুরে কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কাশিমপুর নামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পূজা উদযাপন কমিটির প্রস্তুত করা প্রতিমাগুলো ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পূজারিরা। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে খাবারের জন্য সাময়িকভাবে সবাই বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। সন্ধ্যার পর পাহারাদাররা যখন ভেতরে বাতি দিতে যান তখন প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা প্রতিমাগুলো সবসময় পাহারার ব্যবস্থা রেখেছিলাম। তবে দুপুরে খাবারের জন্য সাময়িকভাবে সবাই বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। সন্ধ্যার পর পাহারাদাররা যখন ভেতরে বাতি দিতে যায় তখন প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান। এ বিষয়ে আমরা থানা পুলিশকে অবহিত করেছি।
এ বিষয়ে কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার আবু নাসের মো. আল আমিন বলেন, বুধবার সারাদিন বৃষ্টি ও বাতাস ছিল, বাতাসেই প্রতিমা ভেঙে গেছে। এর বাইরে কিছু নয়।

১৮ নভেম্বর, ২০২৬ ১৮:৫৯
রাজধানীর ভাটারা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক; ২০২৪ সালে বায়তুল মোকাররমে সংঘর্ষের পর খতিব পদ থেকে অপসারণ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
মুফতি রুহুল আমিন ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন তিনি। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গেলে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
জুমার নামাজের আগে খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। মসজিদের দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করা হয়।

১৬ নভেম্বর, ২০২৬ ০০:৩৬
সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে। সেনা সদরের মিলিটারি সেক্রেটারির শাখা থেকে গত ১২ নভেম্বর পৃথক দুটি আদেশ জারি করে তাঁদের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীতে তাঁদের কর্মজীবনের আনুষ্ঠানিক অবসান ঘটবে।
বরখাস্তের আদেশ জারি করা হয়েছে সেনা আইনের ১৬ ধারার আওতায়। পাশাপাশি সেনা আইনের ৯(ক) বিধি এবং সেনা প্রবিধানের ৭৮(গ), ২৫৩(ক), ২৬১ ও ২৬৯(ক) ধারার উল্লেখ রয়েছে আদেশে।
নথিপত্রের ওপরে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি শেষ হওয়ার ধরন হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ‘চাকরি থেকে বরখাস্ত’। আদেশের ভিত্তি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের একটি প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে।
সংশ্লিষ্ট আইনের ১৬ ধারা অনুযায়ী, সরকার কোর্ট মার্শালের কার্যক্রম ছাড়াই আইনের আওতাধীন কোনো ব্যক্তিকে বরখাস্ত বা অপসারণ করতে পারে। ফলে জাকারিয়া হোসেন ও ফাতিমা জোহরা খানমের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রশাসনিক বরখাস্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তবে তাঁদের বিরুদ্ধে সামরিক কিংবা বেসামরিক আদালতে কোনো ফৌজদারি মামলা করা হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বরখাস্তের প্রথম আদেশে বিএ-৪৬৩৮ নম্বরধারী ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনের নাম রয়েছে। তিনি সেনা সদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন। তাঁর অধীনে কোনো অপারেশনাল কমান্ড ছিল না।
অন্যদিকে, দ্বিতীয় আদেশে বিএ-৬৯৭২ নম্বরধারী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের নাম উল্লেখ করা হয়েছে। তিনি কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা এবং সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।
জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই ব্রিগেড সরাসরি সেনা সদরের অধীনে কার্যক্রম পরিচালনা করত।
২০২৪ সালের ১৯ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশজুড়ে কারফিউ জারি করে। আন্দোলন তীব্র আকার ধারণ করার পর বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেই সময় ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন জাকারিয়া হোসেন।
দুই সেনা কর্মকর্তার বরখাস্তের সিদ্ধান্ত ঘিরে সামরিক প্রশাসনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে সেনা আইনের ১৬ ধারা প্রয়োগ, আদেশে অবসর শব্দের ব্যবহার এবং কার্যকর হওয়ার নির্ধারিত সময় নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে। তবে তাঁদের বিরুদ্ধে পরবর্তী কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হবে কি না, তা জানতে আরও আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা করতে হবে।

১৫ নভেম্বর, ২০২৬ ১৪:০০
ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ জন্য ‘জান বাজি রেখে’ মাঠে নামার বার্তা পাওয়া গেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে। এসব তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ডিআইজি বলেন, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে। এর একটিতে বলা হয়েছে, ‘ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে।’ অপর বার্তায় বলা হয়েছে, ‘ডিসেম্বরে সবাই জান বাজি রেখে মাঠে নামবে।’
ডিআইজি জানান, এসব তথ্য মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে পুলিশ। অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। পরে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিস্তারিত তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত এবং বিভাগীয় তদন্ত—দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুঠোফোনে পাওয়া বার্তাগুলোর সত্যতা কীভাবে যাচাই করা হয়েছে, সে বিষয়ে ডিআইজি বলেন, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের মুঠোফোন জব্দ করা হয়। পরে একটি তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৩৩
গাজীপুরের কাশিমপুরে কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কাশিমপুর নামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পূজা উদযাপন কমিটির প্রস্তুত করা প্রতিমাগুলো ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পূজারিরা। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে খাবারের জন্য সাময়িকভাবে সবাই বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। সন্ধ্যার পর পাহারাদাররা যখন ভেতরে বাতি দিতে যান তখন প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা প্রতিমাগুলো সবসময় পাহারার ব্যবস্থা রেখেছিলাম। তবে দুপুরে খাবারের জন্য সাময়িকভাবে সবাই বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। সন্ধ্যার পর পাহারাদাররা যখন ভেতরে বাতি দিতে যায় তখন প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান। এ বিষয়ে আমরা থানা পুলিশকে অবহিত করেছি।
এ বিষয়ে কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার আবু নাসের মো. আল আমিন বলেন, বুধবার সারাদিন বৃষ্টি ও বাতাস ছিল, বাতাসেই প্রতিমা ভেঙে গেছে। এর বাইরে কিছু নয়।
১৯ নভেম্বর, ২০২৬ ০১:১৮
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৯
১৯ নভেম্বর, ২০২৬ ০১:০৭
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৫