বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে 'অবমাননাকর' মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও ‘ঝাড়ু মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, একটি রাজনৈতিক দল নারীকে দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ব্যবহার করছে-এটি নতুন নয়, তাদের দীর্ঘদিনের নীতি। ইতিহাস ও সাম্প্রতিক ঘটনাই এটি প্রমাণ করে।
তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের সম্মান দিতে হবে, অবমাননার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। আর নারীরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
সমাবেশে লেখক ও গবেষক মাহতাব উদ্দিন বলেন, জামায়াত বারবার মিথ্যা ও নাটক করে নিজেদের সমর্থকদের ভুল ধারণায় ফেলছে। তাদের আমিরের এক্স আইডি হ্যাকের প্রমাণ দেখানোর দাবি ব্যর্থ হয়েছে। হ্যাক হলে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন হতো, কিন্তু তারা নিজেরাই তা বদলেছে-এটাই প্রকাশ করে এটি একটি সাজানো নাটক।
তিনি আরও বলেন, নারীদের ওপর অবমাননাকর মনোভাব জামায়াতের দীর্ঘদিনের নীতি। কর্মজীবী নারীদের সম্মান নস্যাৎ করার এই মনোভাব তাদের তৃণমূল পর্যায়ে সক্রিয়। নির্বাচন কমিশন এই ঘটনাটি যথাযথভাবে তদন্ত করুক। প্রমাণ দিতে ব্যর্থ হলে জামায়াতের আমিরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, কিছু রাজনৈতিক দল নারীকে অবমাননার মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করছে। স্বাধীনতার পর থেকে তারা একমাত্র মুনাফিকই ছাড়া কোনো দায়িত্বই সফলভাবে পালন করতে পারেনি।
তাদের সাংগঠনিক কাঠামো রাষ্ট্রভঙ্গের মতো কাজ করে উল্লেখ করে তিনি বলেন, অতীত থেকে তাদের কোনো শিক্ষা নেই, বরং আরও নিকৃষ্ট ও ফ্যাসিস্ট হয়ে উঠেছে।

১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। তবে হামলার সময় তিনি কী অবস্থায় ছিলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং হামলায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার পাটগাতি চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ার জ্বালানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ১৫ নভেম্বর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলী হামলার শিকার হয়ে আহত হন। একই দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায়ও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী সময়ে জেলায় বিজিবি মোতায়েন করা হয়। ১৭ নভেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতাকর্মীকেও গ্রেপ্তারের তথ্য জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) এলাকায় উত্তেজনা চলছিল। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫
বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিকে আকর্ষণীয় করতে কাপড়ে ব্যবহারের রং মেশানোর অভিযোগে একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা নগরের চকবাজার ও তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে নিউ হাজী বিরিয়ানি হাউজকে এ জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও খাবার তৈরির কার্যক্রম পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় খাবারে কাপড়ে ব্যবহারের রং মেশানোর পাশাপাশি নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে খাদ্যসামগ্রী তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন অংশ নেন।
সহকারী পরিচালক কাউছার মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০১ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে 'অবমাননাকর' মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও ‘ঝাড়ু মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, একটি রাজনৈতিক দল নারীকে দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ব্যবহার করছে-এটি নতুন নয়, তাদের দীর্ঘদিনের নীতি। ইতিহাস ও সাম্প্রতিক ঘটনাই এটি প্রমাণ করে।
তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের সম্মান দিতে হবে, অবমাননার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। আর নারীরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
সমাবেশে লেখক ও গবেষক মাহতাব উদ্দিন বলেন, জামায়াত বারবার মিথ্যা ও নাটক করে নিজেদের সমর্থকদের ভুল ধারণায় ফেলছে। তাদের আমিরের এক্স আইডি হ্যাকের প্রমাণ দেখানোর দাবি ব্যর্থ হয়েছে। হ্যাক হলে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন হতো, কিন্তু তারা নিজেরাই তা বদলেছে-এটাই প্রকাশ করে এটি একটি সাজানো নাটক।
তিনি আরও বলেন, নারীদের ওপর অবমাননাকর মনোভাব জামায়াতের দীর্ঘদিনের নীতি। কর্মজীবী নারীদের সম্মান নস্যাৎ করার এই মনোভাব তাদের তৃণমূল পর্যায়ে সক্রিয়। নির্বাচন কমিশন এই ঘটনাটি যথাযথভাবে তদন্ত করুক। প্রমাণ দিতে ব্যর্থ হলে জামায়াতের আমিরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, কিছু রাজনৈতিক দল নারীকে অবমাননার মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করছে। স্বাধীনতার পর থেকে তারা একমাত্র মুনাফিকই ছাড়া কোনো দায়িত্বই সফলভাবে পালন করতে পারেনি।
তাদের সাংগঠনিক কাঠামো রাষ্ট্রভঙ্গের মতো কাজ করে উল্লেখ করে তিনি বলেন, অতীত থেকে তাদের কোনো শিক্ষা নেই, বরং আরও নিকৃষ্ট ও ফ্যাসিস্ট হয়ে উঠেছে।
১৮ নভেম্বর, ২০২৬ ১৪:১৫
১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৭
১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯