নড়াইলে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল করায় এক এসএসসি পরীক্ষার্থীর ফলাফল বিভ্রাটের ঘটনা ঘটেছে। ভূক্তভোগী লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের কারিগরী শাখার শিক্ষার্থী মো. রোমান মোল্যা।
সে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়ে পরীক্ষা দিয়ে 'কৃষি শিক্ষা' বিষয়ে ফেল করেছেন। এমন ঘটনায় মো. রোমান মোল্যার ফলাফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
জানা যায়, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে কারিগরি শাখায় (ইলেকট্রিক্যাল) নবম শ্রেণিতে ভর্তি হন শিক্ষার্থী মো. রোমান মোল্যা। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ১৫ বিষয়ে পরীক্ষা দিয়ে 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়ে ফেল করেন তবে ফলাফল সিট অনুযায়ী 'কৃষি শিক্ষায়' গ্রেড পেয়েছিলেন। ২০২৪ সালে অকৃতকার্য হওয়া 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে আবার ওই বিষয়ে ফেল করেন। তবে যথারীতি কৃষিশিক্ষার ফলাফল ছিলো অপরিবর্তিত।
একইভাবে ২০২৫ সালে রোমান আবারও 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এবার ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি ওই বিষয়ে পাস করলেও কৃষিশিক্ষায় তাকে ফেল দেখানো হয়। আর সামগ্রিক ফলাফলে তাকে পাস দেখিয়ে গ্রেড পয়েন্ট এভারেজ (GPA) ৪.১৪ প্রকাশ করা হয়।
শিক্ষার্থী মো. রোমান মোল্যা বলেন, আমি ২০২৫ সালের পরীক্ষায় শুধুমাত্র 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়টির জন্য ফরম পূরণ করি এবং টাকা জমা দেই। আমি শুধুমাত্র ওই বিষয়টিতে পরীক্ষা দেই। আমি তো কৃষি শিক্ষায় পরীক্ষা দেইনি। বোর্ডের অনলাইন ফলাফলে আমি ওই বিষয়ে এ মাইনাস (A-) পেয়েছি কিন্তু কৃষিশিক্ষায় আমাকে ফেল দেখানো হচ্ছে। প্রথমে রেজাল্ট সিট দেখে কিছু বুঝতে না পারলেও পরে বিষয়টি দেখতে পাই। মানসিকভাবে চাপে আছি, স্যারদের সাথে যোগাযোগ করছি কিন্তু এখন পর্যন্ত কোন স্পষ্ট ধারণা পাইনি।
এদিকে, এমন ফলাফল নিয়ে জনমনে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। শিক্ষক রূপক মুখার্জী জানান, যে শিক্ষার্থী একটা বিষয়ে পরীক্ষা দেয়নি, সে বিষয়ে ফেল কেমনে করে? এটা স্পষ্ট বোর্ডের গাফিলতি আর অন্য কোন বিষয় থেকে থাকলে বোর্ডের সেটা ক্লিয়ার করা উচিত।
এ বিষয়ে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান জানান, বিষয়টি জানতে পেরেছি। শিক্ষার্থীর ফলাফলের বিষয়টি নিয়ে বোর্ডের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করবো। এটা দায়িত্বরত ব্যক্তির টাইপিং মিসটেক হতে পারে। পাস করার পরও মার্কসিটে ফেল দেয়ার কথা নয় বলে জানান তিনি।

২০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আলমগীর শরীফপুর ইউনিয়নের পশ্চিম খানপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে কবিরাজি ওষুধ বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁক করতেন। দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সাল পর্যন্ত তিনি শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক, সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের কোনো কার্যক্রমে সক্রিয় নন বলে জানিয়েছে স্থানীয় জামায়াত।
মামলার এজাহার ও শিশুটির পরিবারের বরাতে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মাথাব্যথা নিয়ে আলমগীরের দোকানে যায় শিশুটি। এ সময় ঝাড়ফুঁক করার কথা বলে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে পুরো ঘটনা জানায়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ গত রাতে নিজ বাড়ি থেকে আলমগীরকে গ্রেপ্তার করে।
বেগমগঞ্জ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. শামসুজ্জামান জানান, আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের জিআরও মো. সাইফুল ইসলাম জানান, শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর একই আদালতে ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।
এদিকে শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন জানান, আলমগীর ২০২২ সাল পর্যন্ত দলীয় বিভিন্ন পদে থাকলেও বর্তমানে তিনি নিষ্ক্রিয় এবং দলের কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

২০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩১
চলতি বছরের প্রথম আট মাসে দেশের বিভিন্ন স্থান থেকে নিখোঁজ ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু। শিশু নিখোঁজ ও হত্যার ধারাবাহিক ঘটনায় উদ্বেগ বাড়ছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন ঘটনায় মোট ১৫৫ শিশু নিহত হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯, ধর্ষণের পর ২৬ এবং ধর্ষণচেষ্টার পর চার শিশু নিহত হয়েছে।
এ ছাড়া গুলিতে তিন, গৃহকর্মী হিসেবে নির্যাতনে দুই, উত্ত্যক্তকারীর হাতে দুই এবং অপহরণের পর একজন শিশুকে হত্যা করা হয়েছে।
সম্প্রতি কুমিল্লায় নিখোঁজের পর ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় শিশু নিখোঁজ ও হত্যার বিষয়টি ফের আলোচনায় এসেছে। এর আগেও নিখোঁজ শিশুদের কারও মরদেহ মাটিচাপা অবস্থায়, আবার কারও মরদেহ নদী বা ডোবা থেকে উদ্ধার হয়েছে।
শুধু হত্যাই নয়, শিশু নিখোঁজের সংখ্যাও উদ্বেগজনক। পুলিশ সদরদপ্তরের ৩ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে। সেই হিসাবে এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু, যা মোট নিখোঁজের প্রায় ১৩ শতাংশ।
আসকের হিসাবে, একই সময়ে আত্মহত্যা, রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধারের আরও ৯৯টি ঘটনাও নথিভুক্ত হয়েছে।

২০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১২
রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, মরদেহ তখনও ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম পাঠানো হচ্ছে।
ডিসি তেজগাঁও বলেন, “লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম আসছে। আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”
মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষা ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

১৩ জুলাই, ২০২৫ ১২:০৯
নড়াইলে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল করায় এক এসএসসি পরীক্ষার্থীর ফলাফল বিভ্রাটের ঘটনা ঘটেছে। ভূক্তভোগী লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের কারিগরী শাখার শিক্ষার্থী মো. রোমান মোল্যা।
সে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়ে পরীক্ষা দিয়ে 'কৃষি শিক্ষা' বিষয়ে ফেল করেছেন। এমন ঘটনায় মো. রোমান মোল্যার ফলাফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
জানা যায়, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে কারিগরি শাখায় (ইলেকট্রিক্যাল) নবম শ্রেণিতে ভর্তি হন শিক্ষার্থী মো. রোমান মোল্যা। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ১৫ বিষয়ে পরীক্ষা দিয়ে 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়ে ফেল করেন তবে ফলাফল সিট অনুযায়ী 'কৃষি শিক্ষায়' গ্রেড পেয়েছিলেন। ২০২৪ সালে অকৃতকার্য হওয়া 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে আবার ওই বিষয়ে ফেল করেন। তবে যথারীতি কৃষিশিক্ষার ফলাফল ছিলো অপরিবর্তিত।
একইভাবে ২০২৫ সালে রোমান আবারও 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এবার ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি ওই বিষয়ে পাস করলেও কৃষিশিক্ষায় তাকে ফেল দেখানো হয়। আর সামগ্রিক ফলাফলে তাকে পাস দেখিয়ে গ্রেড পয়েন্ট এভারেজ (GPA) ৪.১৪ প্রকাশ করা হয়।
শিক্ষার্থী মো. রোমান মোল্যা বলেন, আমি ২০২৫ সালের পরীক্ষায় শুধুমাত্র 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়টির জন্য ফরম পূরণ করি এবং টাকা জমা দেই। আমি শুধুমাত্র ওই বিষয়টিতে পরীক্ষা দেই। আমি তো কৃষি শিক্ষায় পরীক্ষা দেইনি। বোর্ডের অনলাইন ফলাফলে আমি ওই বিষয়ে এ মাইনাস (A-) পেয়েছি কিন্তু কৃষিশিক্ষায় আমাকে ফেল দেখানো হচ্ছে। প্রথমে রেজাল্ট সিট দেখে কিছু বুঝতে না পারলেও পরে বিষয়টি দেখতে পাই। মানসিকভাবে চাপে আছি, স্যারদের সাথে যোগাযোগ করছি কিন্তু এখন পর্যন্ত কোন স্পষ্ট ধারণা পাইনি।
এদিকে, এমন ফলাফল নিয়ে জনমনে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। শিক্ষক রূপক মুখার্জী জানান, যে শিক্ষার্থী একটা বিষয়ে পরীক্ষা দেয়নি, সে বিষয়ে ফেল কেমনে করে? এটা স্পষ্ট বোর্ডের গাফিলতি আর অন্য কোন বিষয় থেকে থাকলে বোর্ডের সেটা ক্লিয়ার করা উচিত।
এ বিষয়ে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান জানান, বিষয়টি জানতে পেরেছি। শিক্ষার্থীর ফলাফলের বিষয়টি নিয়ে বোর্ডের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করবো। এটা দায়িত্বরত ব্যক্তির টাইপিং মিসটেক হতে পারে। পাস করার পরও মার্কসিটে ফেল দেয়ার কথা নয় বলে জানান তিনি।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৯
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১১
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৪
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬