যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বন্দরনগরী নওয়াপাড়ায় আকিজ রিসোর্সের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ উঠেছে। বশির আলম নামের ওই কর্মকর্তা প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)।
সম্প্রতি অফিস কক্ষে তার অস্ত্র নাড়াচাড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বশির আলম অফিস কক্ষে প্রবেশ করেই একটি পিস্তল বের করেন। এরপর উপস্থিত সহকর্মীদের সামনে সেটি উঁচিয়ে ধরেন।
একপর্যায়ে পিস্তলের ম্যাগাজিন লোড করে অস্ত্রটি প্রদর্শনের পর কোমরের পেছনে প্যান্টের ভেতরে লুকিয়ে রাখেন তিনি। সহকর্মীদের সামনে এমন অস্ত্র প্রদর্শনে সেখানে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আনসার আলী বলেন, ঘটনাটি দু-এক মাস আগের। ভিডিওতে যে অস্ত্রটি দেখা যাচ্ছে, সেটি একটি খেলনা পিস্তল বলে আমরা জানতে পেরেছি। যদি সত্যিকারের কোনো আগ্নেয়াস্ত্র হতো, তবে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করতাম।
জানা গেছে, মরহুম শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের ছেলে শেখ জসিম উদ্দিন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে ইনভেন্টরি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন বশির আলম।
নির্ভরযোগ্য সূত্রের দাবি, এর আগেও বশির আলমকে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। তবে তার বিষয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক ধরনের উদাসীনতা রয়েছে বলে মনে করছেন অন্য কর্মকর্তারা।
বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, ঘটনাটি কয়েক মাস আগের। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বশির আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।নওয়াপাড়ার স্থানীয় ব্যবসায়ীরা জানান, বশির আলম একাধিকবার এ ধরনের অস্ত্রের মহড়া দিয়েছেন। বিভিন্ন সময় লোড-আনলোড পয়েন্টেও তার ‘অস্ত্রের ঝনঝনানি’ দেখা গেছে।
দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাকে বিচারের আওতায় না আনা হলে মোকামের ব্যবসায়ীদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, তা স্থানীয় ব্যবসা-বাণিজ্যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। তবে হামলার সময় তিনি কী অবস্থায় ছিলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং হামলায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

১৭ নভেম্বর, ২০২৬ ২১:১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার পাটগাতি চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ার জ্বালানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ১৫ নভেম্বর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলী হামলার শিকার হয়ে আহত হন। একই দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায়ও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী সময়ে জেলায় বিজিবি মোতায়েন করা হয়। ১৭ নভেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতাকর্মীকেও গ্রেপ্তারের তথ্য জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) এলাকায় উত্তেজনা চলছিল। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫
বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিকে আকর্ষণীয় করতে কাপড়ে ব্যবহারের রং মেশানোর অভিযোগে একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা নগরের চকবাজার ও তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে নিউ হাজী বিরিয়ানি হাউজকে এ জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও খাবার তৈরির কার্যক্রম পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় খাবারে কাপড়ে ব্যবহারের রং মেশানোর পাশাপাশি নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে খাদ্যসামগ্রী তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন অংশ নেন।
সহকারী পরিচালক কাউছার মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৩ মার্চ, ২০২৬ ১৯:২২
যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বন্দরনগরী নওয়াপাড়ায় আকিজ রিসোর্সের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ উঠেছে। বশির আলম নামের ওই কর্মকর্তা প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)।
সম্প্রতি অফিস কক্ষে তার অস্ত্র নাড়াচাড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বশির আলম অফিস কক্ষে প্রবেশ করেই একটি পিস্তল বের করেন। এরপর উপস্থিত সহকর্মীদের সামনে সেটি উঁচিয়ে ধরেন।
একপর্যায়ে পিস্তলের ম্যাগাজিন লোড করে অস্ত্রটি প্রদর্শনের পর কোমরের পেছনে প্যান্টের ভেতরে লুকিয়ে রাখেন তিনি। সহকর্মীদের সামনে এমন অস্ত্র প্রদর্শনে সেখানে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আনসার আলী বলেন, ঘটনাটি দু-এক মাস আগের। ভিডিওতে যে অস্ত্রটি দেখা যাচ্ছে, সেটি একটি খেলনা পিস্তল বলে আমরা জানতে পেরেছি। যদি সত্যিকারের কোনো আগ্নেয়াস্ত্র হতো, তবে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করতাম।
জানা গেছে, মরহুম শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের ছেলে শেখ জসিম উদ্দিন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে ইনভেন্টরি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন বশির আলম।
নির্ভরযোগ্য সূত্রের দাবি, এর আগেও বশির আলমকে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। তবে তার বিষয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক ধরনের উদাসীনতা রয়েছে বলে মনে করছেন অন্য কর্মকর্তারা।
বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, ঘটনাটি কয়েক মাস আগের। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বশির আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।নওয়াপাড়ার স্থানীয় ব্যবসায়ীরা জানান, বশির আলম একাধিকবার এ ধরনের অস্ত্রের মহড়া দিয়েছেন। বিভিন্ন সময় লোড-আনলোড পয়েন্টেও তার ‘অস্ত্রের ঝনঝনানি’ দেখা গেছে।
দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাকে বিচারের আওতায় না আনা হলে মোকামের ব্যবসায়ীদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, তা স্থানীয় ব্যবসা-বাণিজ্যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৭
১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৯
১৭ নভেম্বর, ২০২৬ ২২:১৯
১৭ নভেম্বর, ২০২৬ ২১:৩৯