গ্রেপ্তারকৃত আজগর আলী ওরফে ভোলা। ছবি- সংগৃহীত
রাজধানীর শ্যামপুর এলাকায় ঢাকা–মাওয়া মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজগর আলী ওরফে ভোলা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
তিনি জানান, লালবাগ বিভাগের একটি গোয়েন্দা দল বিশেষ অভিযানে চাঁনখারপুল এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সোহাগ পরিবহনের একটি বাসে করে এক অস্ত্র ব্যবসায়ী ঢাকায় প্রবেশ করছে। ওই তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকার ঢাকা–মাওয়া মহাসড়কের বনফুল মিষ্টির দোকানের সামনে অবস্থান নেয় ডিবি লালবাগ টিম।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বেনাপোল থেকে আসা সোহাগ পরিবহনের বাসটিকে থামিয়ে সুপারভাইজার ও হেলপারের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র বহনকারী সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে আটক করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত করা হয় আজগর আলী ওরফে ভোলা হিসেবে।
ডিসি মোস্তাক সরকার জানান, আজগর আলীর দেহ তল্লাশি করে তার কোমরের এক পাশ থেকে একটি রুপালি রঙের বিদেশি পিস্তল ও কালো স্কচটেপে মোড়ানো দুটি রুপালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অপর পাশ থেকে একটি কালো রঙের বিদেশি পিস্তল ও স্কচটেপে মোড়ানো আরও দুটি কালো ম্যাগাজিন পাওয়া যায়। পরে তার প্যান্টের পকেট থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়ি যশোর জেলার বেনাপোল থানায়। তার বিরুদ্ধে ২০২১ সালে খিলগাঁও থানায় অস্ত্র মামলা এবং ২০২৪ সালে সাভার থানায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়ার রেকর্ড রয়েছে। পুলিশের ধারণা, তিনি একজন অস্ত্র ব্যবসায়ী।
নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র ঢাকায় আনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা বলেন, বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এসব অবৈধ অস্ত্রের উদ্দেশ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের উৎস এবং ঢাকায় কার কাছে বিক্রির পরিকল্পনা ছিল—সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বরিশাল টাইমস

২৯ জুলাই, ২০২৬ ১৭:৫৮
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাট জব্দ ও সেখানে থাকা মালামালের তালিকা তৈরির কার্যক্রম চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্তিচিত করেন।
তিনি জানান, মিরপুর ডিওএইচএসের ৩১ নম্বর সড়কের ৫৪১ নম্বর প্লটের এল-৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চলছে। ফ্ল্যাটটি জব্দ করার পাশাপাশি সেখানে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও অন্যান্য মালামালের তালিকা তৈরি করছেন দুদকের কর্মকর্তারা।
তবে অভিযান চলমান থাকায় ফ্ল্যাটটিতে কী পরিমাণ সম্পদ বা কী ধরনের মালামাল পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।’

২৫ জুলাই, ২০২৬ ০০:৫৭
রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ ৭ থেকে ৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

২৪ জুলাই, ২০২৬ ১৯:০৫
শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন। পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য জানিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’
একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকারের শপথ নিয়ে রাখেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২২ জানুয়ারি, ২০২৬ ২০:১৬
রাজধানীর শ্যামপুর এলাকায় ঢাকা–মাওয়া মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজগর আলী ওরফে ভোলা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
তিনি জানান, লালবাগ বিভাগের একটি গোয়েন্দা দল বিশেষ অভিযানে চাঁনখারপুল এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সোহাগ পরিবহনের একটি বাসে করে এক অস্ত্র ব্যবসায়ী ঢাকায় প্রবেশ করছে। ওই তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকার ঢাকা–মাওয়া মহাসড়কের বনফুল মিষ্টির দোকানের সামনে অবস্থান নেয় ডিবি লালবাগ টিম।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বেনাপোল থেকে আসা সোহাগ পরিবহনের বাসটিকে থামিয়ে সুপারভাইজার ও হেলপারের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র বহনকারী সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে আটক করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত করা হয় আজগর আলী ওরফে ভোলা হিসেবে।
ডিসি মোস্তাক সরকার জানান, আজগর আলীর দেহ তল্লাশি করে তার কোমরের এক পাশ থেকে একটি রুপালি রঙের বিদেশি পিস্তল ও কালো স্কচটেপে মোড়ানো দুটি রুপালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অপর পাশ থেকে একটি কালো রঙের বিদেশি পিস্তল ও স্কচটেপে মোড়ানো আরও দুটি কালো ম্যাগাজিন পাওয়া যায়। পরে তার প্যান্টের পকেট থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়ি যশোর জেলার বেনাপোল থানায়। তার বিরুদ্ধে ২০২১ সালে খিলগাঁও থানায় অস্ত্র মামলা এবং ২০২৪ সালে সাভার থানায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়ার রেকর্ড রয়েছে। পুলিশের ধারণা, তিনি একজন অস্ত্র ব্যবসায়ী।
নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র ঢাকায় আনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা বলেন, বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এসব অবৈধ অস্ত্রের উদ্দেশ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের উৎস এবং ঢাকায় কার কাছে বিক্রির পরিকল্পনা ছিল—সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বরিশাল টাইমস
০৩ আগস্ট, ২০২৬ ২৩:৩৮
০৩ আগস্ট, ২০২৬ ২১:৫৬
০৩ আগস্ট, ২০২৬ ১৯:০৪
০৩ আগস্ট, ২০২৬ ১৮:৪৬