ভারতের বিপক্ষে স্মরণীয় জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে আরো এক সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার সন্ধ্যায় প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০তম স্থানে উঠে এসেছে লাল-সবুজরা, যা গত ৯ বছরে বাংলাদেশের সেরা অবস্থান।
মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমার্ধে শেখ মোরসালিনের দুর্দান্ত গোলেই দুই দশকেরও বেশি সময়ের জয়খরা কাটায় দলটি।
২০০৩ সালের পর এই প্রথম ভারতকে হারালো বাংলাদেশ।
এই জয়ের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও । ম্যাচের আগে যারা ৪৭ ধাপ এগিয়ে ছিল, সেই ভারত হারিয়েছে ১৭.১৩ র্যাঙ্কিং পয়েন্ট এবং নেমে গেছে ছয় ধাপ নিচে, ১৩৬তম স্থান থেকে ১৪২তম স্থানে। বিপরীতে বাংলাদেশ একই সংখ্যক পয়েন্ট অর্জন করে পয়েন্টসংখ্যা ৮৯৪.০৬ থেকে বেড়ে ৯১১.১৯-এ উন্নীত করেছে।
২০১৬ সালের মে মাসে সর্বশেষ ১৭৮তম স্থানে উঠেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় র্যাঙ্কিংয়ে তলানিতে কাটাতে হয়েছিল জামাল ভূঁইয়াদের। ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে একসময় নেমে গিয়েছিল ইতিহাসের সর্বনিম্ন ১৯৭ নম্বরে।
এদিকে শীর্ষে থাকা দলগুলোর অবস্থানে তেমন পরিবর্তন আসেনি।
স্পেন আগের মতোই বিশ্বের এক নম্বরে, দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ ইংল্যান্ড। তবে ব্রাজিল দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে চার পরিবর্তন। আগের ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামা সোহেল রানা এবার একাদশে নেই। তার জায়গায় দলে ফিরেছেন জামাল ভূঁইয়া। তার হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড।
ডিফেন্সেও পরিবর্তন এসেছে। আগের ম্যাচে খেলা শাকিল আহাদ তপু বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন জিদান ইউসুফ।
আক্রমণভাগে দুটি পরিবর্তন আনা হয়েছে। ফাহামেদুল ইসলাম ও ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে খেলবেন সুকি ইতোফুসাই ও শেখ মোরসালিন।
শ্রাবণ; সাদ, তারিক, জিদান, জায়ান; হামজা, জামাল, শমিত; রাকিব, মোরসালিন ও সুকি।

৩১ আগস্ট, ২০২৬ ২১:৪১
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিলেন মহাতারকা লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক মঞ্চকে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।

২৩ আগস্ট, ২০২৬ ১২:২২
আরও একবার জালের দেখা পেলেন লিওনেল মেসি। তবুও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে ঘরের মাঠ নিউ স্টেডিয়ামে টরন্টো এফসির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বেকহ্যামদের দল। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখলো না মিয়ামি।
বিশ্বকাপ বিরতি কাটিয়ে ফেরার পর মিয়ামির ফর্ম গ্রাফ নিম্নমুখী। ২২ জুলাই থেকে ৯ টি ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে ড্র দুটি, পরাজয় ৪টি। টানা দুই পরাজয়ে লিগস কাপ থেকে বিদায় হয়েছে তাদের।
এমএলএসের ৬ ম্যাচে শনিবারের পরাজয় তাদের দ্বিতীয়। সব মিলিয়ে ৮ আগস্ট থেকে চতুর্থ পরাজয় এটি। এতে এমএলএসের দ্বিতীয় স্হানে থাকলেও ২১ ম্যাচে পয়েন্ট দাড়িয়েছে ৩৯, যা ন্যাশভিলের চেয়ে পয়েন্ট কম।
শনিবার ম্যাচের প্রথমার্ধে অবশ্য রক্ষণভাগ সামলে রেখেছিল স্বাগতিকরা। ফলে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ০-০ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয় রাউন্ডে ম্যাচের চিত্র বদলে যায়। দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচের ৫৯ মিনিটে প্রথম গোল করে টরন্টোকে এগিয়ে দেন জোশ সার্জেন্ট। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৬২ মিনিটে ডেরেক ইতিয়েন জুনিয়রের গোল মিয়ামিকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
ম্যাচের শেষভাগে এসে ৮২ মিনিটে গোল পান মেসি। এটি বিশ্বকাপ পরবর্তী ক্লাব ফুটবলে মেসির পঞ্চম গোল। তবে মেসির এই গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে, দলের হার এড়াতে পারেনি।
এই হারে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে গেল মিয়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা ন্যাশভিল।

২০ নভেম্বর, ২০২৫ ১০:৩০
ভারতের বিপক্ষে স্মরণীয় জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে আরো এক সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার সন্ধ্যায় প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০তম স্থানে উঠে এসেছে লাল-সবুজরা, যা গত ৯ বছরে বাংলাদেশের সেরা অবস্থান।
মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমার্ধে শেখ মোরসালিনের দুর্দান্ত গোলেই দুই দশকেরও বেশি সময়ের জয়খরা কাটায় দলটি।
২০০৩ সালের পর এই প্রথম ভারতকে হারালো বাংলাদেশ।
এই জয়ের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও । ম্যাচের আগে যারা ৪৭ ধাপ এগিয়ে ছিল, সেই ভারত হারিয়েছে ১৭.১৩ র্যাঙ্কিং পয়েন্ট এবং নেমে গেছে ছয় ধাপ নিচে, ১৩৬তম স্থান থেকে ১৪২তম স্থানে। বিপরীতে বাংলাদেশ একই সংখ্যক পয়েন্ট অর্জন করে পয়েন্টসংখ্যা ৮৯৪.০৬ থেকে বেড়ে ৯১১.১৯-এ উন্নীত করেছে।
২০১৬ সালের মে মাসে সর্বশেষ ১৭৮তম স্থানে উঠেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় র্যাঙ্কিংয়ে তলানিতে কাটাতে হয়েছিল জামাল ভূঁইয়াদের। ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে একসময় নেমে গিয়েছিল ইতিহাসের সর্বনিম্ন ১৯৭ নম্বরে।
এদিকে শীর্ষে থাকা দলগুলোর অবস্থানে তেমন পরিবর্তন আসেনি।
স্পেন আগের মতোই বিশ্বের এক নম্বরে, দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ ইংল্যান্ড। তবে ব্রাজিল দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।
১৫ অক্টোবর, ২০২৬ ২১:৩৪
১৫ অক্টোবর, ২০২৬ ২১:৩১
১৫ অক্টোবর, ২০২৬ ২০:৪৫
১৫ অক্টোবর, ২০২৬ ১৮:৫৩